Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 4 / Mantra 34

37 Mantra
4/34
Devata- यजमानो देवता Rishi- वत्स ऋषिः Chhand- भूरिक् आर्ची गायत्री,भूरिक् आर्ची बृहती,विराट् आर्ची अनुष्टुप् Swara- षड्जः, मध्यमः, गान्धारः
Mantra with Swara
भ॒द्रो मे॑ऽसि॒ प्रच्य॑वस्व भुवस्पते॒ विश्वा॑न्य॒भि धामा॑नि। मा त्वा॑ परिप॒रिणो॑ विद॒न् मा त्वा॑ परिप॒न्थिनो॑ विद॒न् मा त्वा॒ वृका॑ऽअघा॒यवो॑ विदन्। श्ये॒नो भू॒त्वा परा॑पत॒ यज॑मानस्य गृ॒हान् ग॑च्छ॒ तन्नौ॑ सँस्कृ॒तम्॥३४॥

भ॒द्रः। मे॒। अ॒सि॒। प्र। च्य॒व॒स्व॒। भु॒वः॒। प॒ते॒। वि॒श्वा॑नि। अ॒भि। धामा॑नि। मा। त्वा॒। प॒रि॒प॒रिण॒ इति॑ परिऽप॒रिणः॑। वि॒द॒न्। मा। त्वा॒। प॒रि॒प॒न्थिन॒ इति॑ परिऽप॒न्थिनः॑। वि॒द॒न्। मा। त्वा॒। वृकाः॑। अ॒घा॒यवः॑। अ॒घ॒यव॒ इत्य॑घ॒ऽयवः॑। वि॒द॒न्। श्ये॒नः। भू॒त्वा। परा॑। प॒त॒। यज॑मानस्य। गृ॒हान्। ग॒च्छ॒। तत्। नौ॒। सँ॒स्कृ॒तम् ॥३४॥

Mantra without Swara
भद्रो मेसि प्रच्यवस्व भुवस्पते विश्वान्यभि धामानि । मा त्वा परिपरिणो विदन्मा त्वा परिपन्थिनो विदन्मा वृका अघायवो विदन् । श्येनो भूत्वा परा पत यजमानस्य गृहान्गच्छ तन्नौ सँस्कृतम् ॥

भद्रः। मे। असि। प्र। च्यवस्व। भुवः। पते। विश्वानि। अभि। धामानि। मा। त्वा। परिपरिण इति परिऽपरिणः। विदन्। मा। त्वा। परिपन्थिन इति परिऽपन्थिनः। विदन्। मा। त्वा। वृकाः। अघायवः। अघयव इत्यघऽयवः। विदन्। श्येनः। भूत्वा। परा। पत। यजमानस्य। गृहान्। गच्छ। तत्। नौ। सँँस्कृतम्॥३४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (ভুবঃ) পৃথিবীর (পতে) পালনকারী বিদ্বান্ মনুষ্য! তুমি (মে) আমার (ভদ্রঃ) কল্যাণকারী বন্ধু (অসি) হও সুতরাং তুমি (নৌ) আমার ও তোমার (সংস্কৃতম্) সংস্কার করা যে যান (তৎ) তদ্দ্বারা (বিশ্বানি) সব (ধামানি) স্থানগুলিতে (অভিপ্রচ্যবস্ব) সম্যক্ প্রকার যাও যদ্দ্বারা সকল স্থান গমন করিয়া (ত্বা) তোমাকে যেমন (পরিপরিণঃ) প্রতারণার দ্বারা রাত্রিতে অপরের পদার্থ গ্রহণকারীগণ (বৃকাঃ) চোর (মা বিদন্) প্রাপ্ত না হয় এবং পরদেশ গমনকারী (ত্বা) তোমাকে যেমন (পরিপন্থিনঃ) মার্গে লুন্ঠনকারী ডাকাইত (মা বিদন্) প্রাপ্ত না হয়, যেমন পরমৈশ্বর্য্যযুক্ত (ত্বা) তোমাকে (অঘায়বঃ) পাপেচ্ছু দুষ্ট মনুষ্য (মা বিদন্) প্রাপ্ত না হয় সেইরূপ কর্ম সর্বদা করিতে থাক । (শ্যেনঃ) শ্যেন পক্ষীর সমান বেগ বলযুক্ত (ভূত্বা) হইয়া সেই সব দুষ্টদিগের হইতে (পরাপত) দূরে অবস্থান কর এবং এই সব দুষ্টদিগকেও দূর কর । এমন ক্রিয়া করিয়া (য়জমানস্য) ধার্মিক যজমানের (গৃহান্) গৃহ বা দেশ-দেশান্তরে (গচ্ছ) যাও, যাহাতে মার্গে কিছুমাত্র দুঃখ না হয় ॥ ৩৪ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । মনুষ্যদিগের কর্ত্তব্য যে, উত্তম উত্তম বিমানাদি যান রচনা করিয়া তাহাতে বসিয়া, তাহা যথাযোগ্য চালাইয়া শ্যেন পক্ষীর সমান দ্বীপ বা দেশ-দেশান্তর যাও, ধন প্রাপ্ত করিয়া তথা হইতে এবং দুষ্ট প্রাণিদিগের হইতে পৃথক থাকিয়া সর্ব কালে স্বয়ং সুখ ভোগ কর এবং অন্যদেরকেও করাও ॥ ৩৪ ॥
Subject
তেন য়ানেন বিদুষা কিং কিং কর্ত্তব্যমিত্যুপদিশ্যতে ॥ সেই যান দ্বারা বিদ্বান্কে কী কী করা উচিত, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ।
Mantra (Bengali)
ভ॒দ্রো মে॑ऽসি॒ প্র চ্য॑বস্ব ভুবস্পতে॒ বিশ্বা॑ন্য॒ভি ধামা॑নি । মা ত্বা॑ পরিপ॒রিণো॑ বিদ॒ন্ মা ত্বা॑ পরিপ॒ন্থিনো॑ বিদ॒ন্ মা ত্বা॒ বৃকা॑ऽঅঘা॒য়বো॑ বিদন্ । শ্যে॒নো ভূ॒ত্বা পরা॑ পত॒ য়জ॑মানস্য গৃ॒হান্ গ॑চ্ছ॒ তন্নৌ॑ সংস্কৃ॒তম্ ॥ ৩৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ভদ্রো মেऽসীত্যস্য বৎস ঋষিঃ । য়জমানো দেবতা । পূর্বস্য ভুরিগার্চী গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ । মা ত্বেত্যস্য ভুরিগার্চী বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বর । শ্যেনো ভূত্বেত্যস্য বিরাডার্চ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥