Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 4 / Mantra 31

37 Mantra
4/31
Devata- वरुणो देवता Rishi- वत्स ऋषिः Chhand- विराट् आर्षी त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
वने॑षु॒ व्यन्तरि॑क्षं ततान॒ वाज॒मर्व॑त्सु॒ पय॑ऽउ॒स्रिया॑सु। हृ॒त्सु क्रतुं॒ वरु॑णो वि॒क्ष्वग्निं दि॒वि सूर्य॑मदधा॒त् सोम॒मद्रौ॑॥३१॥

वने॑षु। वि। अ॒न्तरि॑क्षम्। त॒ता॒न॒। वाज॑म्। अर्व॒त्स्वित्यर्व॑त्ऽसु। पयः॑। उ॒स्रिया॑सु। हृ॒त्स्विति॑ हृ॒त्ऽसु। क्रतु॑म्। वरु॑णः। वि॒क्षु। अ॒ग्निम्। दि॒वि। सूर्य्य॑म्। अ॒द॒धा॒त्। सोम॑म्। अद्रौ॑ ॥३१॥

Mantra without Swara
वनेषु व्यन्तरिक्षन्ततान वाजमर्वत्सु पय उस्रियासु हृत्सु क्रतुँ वरुणो विक्ष्वग्निन्दिवि सूर्यमदधात्सोममद्रौ ॥

वनेषु। वि। अन्तरिक्षम्। ततान। वाजम्। अर्वत्स्वित्यर्वत्ऽसु। पयः। उस्रियासु। हृत्स्विति हृत्ऽसु। क्रतुम्। वरुणः। विक्षु। अग्निम्। दिवि। सूर्य्यम्। अदधात्। सोमम्। अद्रौ॥३१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–যিনি (বরুণঃ) অত্যুত্তম পরমেশ্বর সূর্য্য বা প্রাণবায়ু, তিনি (বনেষু) কিরণ বা বনসমূহের (অন্তরিক্ষম্) আকাশকে (বিততান) বিস্তারযুক্ত করিয়াছেন বা করেন (অর্বৎসু) অত্যুত্তম বেগাদি গুণযুক্ত বিদ্যুতাদি পদার্থ এবং অশ্বাদি পশুদিগের মধ্যে (বাজম্) বেগ, (উস্রিয়াসু) গাভিদিগের মধ্যে (পয়ঃ) দুগ্ধ, (হৃৎসু) হৃদয়ে (ক্রতুম্) প্রজ্ঞা বা কর্ম (বিক্ষু) প্রজায় (অগ্নিম্) অগ্নি, (দিবি) প্রকাশে (সূর্য্যম) আদিত্য (অদ্রৌ) পর্বত বা মেঘে (সোমম্) সোমবল্লী ইত্যাদি ঔষধী ও শ্রেষ্ঠ রসকে (অদধাৎ) ধারণ করিয়া থাকেন সেই ঈশ্বরের উপাসনা এবং সেই দুইটির ব্যবহার করিবে ॥ ৩১ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে শ্লেষালঙ্কার আছে । যেমন পরমেশ্বর স্বীয় বিদ্যার প্রকাশ এবং জগতের রচনা দ্বারা সকল পদার্থে তাহার স্বভাবযুক্ত গুণকে স্থাপন এবং বিজ্ঞানাদি গুণকে নিশ্চিত করিয়া পবন, সূর্য্যাদিকে বিস্তারযুক্ত করেন সেই রূপ সূর্য্য ও বায়ুও সকলের জন্য সুখের বিস্তার করিয়া থাকেন ॥ ৩১ ॥
Subject
পুনস্তে কীদৃশা ইত্যুপদিশ্যতে ॥ পুনরায় সেগুলি কেমন, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
বনে॑ষু॒ ব্য᳕ন্তরি॑ক্ষং ততান॒ বাজ॒মর্ব॑ৎসু॒ পয়॑ऽউ॒স্রিয়া॑সু । হৃ॒ৎসু ক্রতুং॒ বরু॑ণো বি॒ক্ষ্ব᳕গ্নিং দি॒বি সূর্য়॑মদধা॒ৎ সোম॒মদ্রৌ॑ ॥ ৩১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বনেষ্বিত্যস্য বৎস ঋষিঃ । বরুণো দেবতা । বিরাডার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥