Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 4 / Mantra 30

37 Mantra
4/30
Devata- वरुणो देवता Rishi- वत्स ऋषिः Chhand- स्वराट् याजुषी त्रिष्टुप्,आर्षी त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
अदि॑त्या॒स्त्वग॒स्यदि॑त्यै॒ सद॒ऽआसी॑द। अस्त॑भ्ना॒द् द्यां वृ॑ष॒भोऽअ॒न्तरि॑क्ष॒ममि॑मीत वरि॒माण॑म्पृथि॒व्याः। आसी॑द॒द्विश्वा॒ भुव॑नानि स॒म्राड् विश्वेत्तानि॒ वरु॑णस्य व्र॒तानि॑॥३०॥

अदि॑त्याः। त्वक्। अ॒सि॒। अदि॑त्यै। सदः॑। आ। सी॒द॒। अस्त॑भ्नात्। द्याम्। वृ॒ष॒भः। अ॒न्तरिक्ष॑म्। अमि॑मीत। व॒रि॒माण॑म्। पृ॒थि॒व्याः। आ। अ॒सी॒द॒त्। विश्वा॑। भुव॑नानि। स॒म्राडिति॑ स॒म्ऽराट्। विश्वा॑। इत्। तानि॑। वरु॑णस्य। व्र॒तानि॑ ॥३०॥

Mantra without Swara
अदित्यास्त्वगसि अदित्यै सद आ सीद । अस्तभ्नाद्द्याँ वृषभो अन्तरिक्षममिमीत वरिमाणम्पृथिव्याः । आसीदद्विश्वा भुवनानि सम्राड्विश्वेत्तानि वरुणस्य व्रतानि ॥

अदित्याः। त्वक्। असि। अदित्यै। सदः। आ। सीद। अस्तभ्नात्। द्याम्। वृषभः। अन्तरिक्षम्। अमिमीत। वरिमाणम्। पृथिव्याः। आ। असीदत्। विश्वा। भुवनानि। सम्राडिति सम्ऽराट्। विश्वा। इत्। तानि। वरुणस्य। व्रतानि॥३०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে জগদীশ্বর! যদ্দ্বারা (বৃষভঃ) শ্রেষ্ঠ গুণযুক্ত আপনি (আদিত্যাঃ) পৃথিবীর (ত্বক্) আচ্ছাদনকারী (অসি) হন, (অদিত্যৈ) পৃথিবী ইত্যাদি সৃষ্টির জন্য (সদঃ) স্থাপন করিবার যোগ্য (আসীদ) ব্যাবস্থাকে স্থাপন করিতে অথবা (দ্যাম্) সূর্য্যাদি (অস্তভ্নাৎ) ধারণ করিতে (বরিমাণম্) অত্যন্ত উত্তম (অন্তরিক্ষম্) অন্তরিক্ষের (অমিমীত) রচনা করেন এবং (সম্রাট্) সম্যক্ প্রকার প্রকাশ প্রাপ্ত সকলের অধিপতি আপনি (পৃথিব্যাঃ) অন্তরিক্ষের মধ্যে (বিশ্বা) সকল (ভুবনানি) লোক-লোকান্তরকে (আসীদৎ) স্থাপন করেন ইহা দ্বারা (তানি) এই (বিশ্বাঃ) সকল (বরুণস্য) শ্রেষ্ঠ রূপ (তে) আপনারই (ব্রতানি) সত্য স্বভাব ও কর্ম এই রকম আমরা (অপদ্মহি) জানি ॥ ১ ॥ যে (বৃষভঃ) অত্যুত্তম (সম্রাট) স্বয়ং প্রকাশমান সূর্য্য ও বায়ু (অদিত্যাঃ) পৃথিবী ইত্যাদির (ত্বক্) আচ্ছাদনকারী (অসি) হন, বা (অদিত্যৈ) পৃথিবী ইত্যাদি সৃষ্টি হেতু (সদঃ) লোকগুলিকে (আসীদ) স্থাপন (দ্যাম্), প্রকাশকে (অস্তভ ্নাৎ) ধারণ (বরিমাণম্) শ্রেষ্ঠ (অন্তরিক্ষম্) আকাশকে (অভিমীত) রচনা এবং (পৃথিব্যাঃ) আকাশের মধ্যে (বিশ্বা) সকল (ভুবনানি) লোক সমুহকে (আসীদৎ) স্থাপন করেন (তানি) সেই (বিশ্বা) সকল (তে) সেই (বরুণস্য) সূর্য্য ও বায়ুরই (ব্রতানি) স্বভাব ও কর্ম এই রকম আমরা (অপদ্মহি) জানি ॥ ২ ॥ ৩০ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে শ্লেষালঙ্কার এবং পূর্ব মন্ত্র হইতে (অপদ্মহি) এই পদের অনুবৃত্তি জানা উচিত । যেমন পরমেশ্বরের স্বভাব যে, সূর্য্য ও বায়ু ইত্যাদিকে সর্ব প্রকার ব্যাপ্ত হইয়া রচনা করিয়া ধারণ করেন এই প্রকার সূর্য্য ও বায়ুরও প্রকাশ ও স্থুল লোকসমূহ ধারণের স্বভাব ॥ ৩০ ॥
Subject
অথেশ্বরসূর্য়্যবায়ুগুণা উপদিশ্যন্তে ॥ পরবর্ত্তী মন্ত্রে ঈশ্বর সূর্য্য ও বায়ু ইত্যাদির গুণের উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অদি॑ত্যা॒স্ত্বগ॒স্যদি॑ত্যৈ॒ সদ॒ऽআ সী॑দ । অস্ত॑ভ্না॒দ্ দ্যাং বৃ॑ষ॒ভোऽঅ॒ন্তরি॑ক্ষ॒মমি॑মীত বরি॒মাণ॑ম্পৃথি॒ব্যাঃ । আऽসী॑দ॒দ্বিশ্বা॒ ভুব॑নানি স॒ম্রাড্ বিশ্বেত্তানি॒ বরু॑ণস্য ব্র॒তানি॑ ॥ ৩০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অদিত্যাস্ত্বগসীত্যস্য বৎস ঋষিঃ । বরুণো দেবতা । পূর্বস্য স্বরাড্ য়াজুষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । অস্তভ্নাদিত্যন্তস্যার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥