Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 4 / Mantra 27

37 Mantra
4/27
Devata- विद्वान् देवता Rishi- वत्स ऋषिः Chhand- भूरिक् ब्राह्मी पङ्क्ति, Swara- पञ्चमः
Mantra with Swara
मि॒त्रो न॒ऽएहि॒ सुमि॑त्रध॒ऽइन्द्र॑स्यो॒रुमावि॑श॒ दक्षि॑णमु॒शन्नु॒शन्त॑ꣳ स्यो॒नः स्यो॒नम्। स्वान॒ भ्राजाङ्घा॑रे॒ बम्भा॑रे॒ हस्त॒ सुह॑स्त॒ कृशा॑नवे॒ते वः॑ सोम॒क्रय॑णा॒स्तान् र॑क्षध्वं॒ मा वो॑ दभन्॥२७॥

मि॒त्रः। नः॒। आ। इ॒हि॒। सुमि॑त्रध॒ इति॒ सुऽमि॑त्रधः। इन्द्र॑स्य। उ॒रुम्। आ। वि॒श॒। दक्षि॑णम्। उ॒शन्। उ॒शन्त॑म्। स्यो॒नः। स्यो॒नम्। स्वान॑। भ्राज॑। अङ्घा॑रे। बम्भा॑रे। हस्त॑। सुह॒स्तेति॒ सुऽहस्त॑। कृशा॑नो॒ऽइति॒ कृशानो। ए॒ते। वः॒। सो॒म॒क्रय॑णा॒ इति॑ सोम॒ऽक्रय॑णाः। तान्। र॒क्ष॒ध्व॒म्। मा। वः॒। द॒भ॒न् ॥२७॥

Mantra without Swara
मित्रो न एहि सुमित्रधः इन्द्रस्योरुमा विश दक्षिणमुशन्नुशन्तँ स्योनः स्योनम् । स्वान भ्राजाङ्घारे बम्भारे हस्त सुहस्त कृशानोवेते वः सोमक्रयणास्तान्रक्षध्वम्मा वो दभन् ॥

मित्रः। नः। आ। इहि। सुमित्रध इति सुऽमित्रधः। इन्द्रस्य। उरुम्। आ। विश। दक्षिणम्। उशन्। उशन्तम्। स्योनः। स्योनम्। स्वान। भ्राज। अङ्घारे। बम्भारे। हस्त। सुहस्तेति सुऽहस्त। कृशानोऽइति कृशानो। एते। वः। सोमक्रयणा इति सोमऽक्रयणाः। तान्। रक्षध्वम्। मा। वः। दभन्॥२७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Essence
ভাবার্থঃ–রাজ্য ও প্রজাপুরুষ দিগের উচিত যে পরস্পর প্রীতি, উপকার ও ধর্মযুক্ত ব্যবহারে যথাবৎ ব্যবহার করিয়া, শত্রুদিগের নিবারণ করিয়া, অবিদ্যা বা অন্যায়রূপ অন্ধকারের নাশ এবং চক্রবর্তী রাজ্যাদি পালন করিয়া সর্বদা আনন্দে থাকে ॥ ২৭ ॥
Subject
মনুষ্যৈর্বিদুষা সহ বিদুষৈতৈশ্চ কথং বর্ত্তিতব্যমিত্যপুদিশ্যতে ॥ মনুষ্যদিগকে বিদ্বান্ মনুষ্য সহ এবং বিদ্বান্কে সকল মনুষ্যদিগের সঙ্গে কীভাবে ব্যবহার করা উচিত, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥ পাদার্থঃ–হে (স্বান) উপদেশ করিতে (ভ্রাজ) প্রকাশ প্রাপ্ত হইতে (অঙ্ঘারে) ছলের শত্রু (বম্ভারে) বিচার বিরোধীদিগের শত্রু (হস্ত) প্রসন্ন (সুহস্ত) সম্যক্ প্রকার হস্তক্রিয়া জানিতে এবং (কৃশানো) দুষ্টদিগকে কৃশ করিতে (সুমিত্রধঃ) উত্তম মিত্রদিগকে ধারণ করিতে (মিত্রঃ) সকলের মিত্র (স্যোনঃ) সুখের (উশন্) কামনাকারী সভাধ্যক্ষ ! আপনি (নঃ) আমাদিগকে (আ ইহি) সম্যক্ প্রকার প্রাপ্ত হউন তথা (দক্ষিণম্) উত্তম অঙ্গযুক্ত (উরুস) বহু উত্তম পদার্থ সহ যুক্ত ও স্বীকার করিবার যোগ্য (উশংতম্) কামনা করিবার যোগ্য (স্যোনম্) সুখকে (আবিশ) প্রবেশ করুন । হে সভাধ্যক্ষগণ! (এতে) যে (ইন্দ্রস্য) পরমেশ্বর্য্যযুক্ত সভাধ্যক্ষ বিদ্বানের (সোমক্রয়ণাঃ) সোম অর্থাৎ উত্তম পদার্থ সকলের ক্রয়কারী প্রজা ও ভৃত্যাদি মনুষ্য (বঃ) তোমাদিগের রক্ষা করুক এবং আপনারও তাঁহার (রক্ষধ্বম্) রক্ষা সর্বদা করিতে থাকুন । যেমন সেই সব শত্রুগণ (তান্) সেই (বঃ) তোমাদিগের হিংসা করিতে সক্ষম (মা দভন্) না হয় সেইরূপই সম্যক্ প্রীতি সহ পরস্পর মিলিয়া ব্যবহার কর ॥ ২৭ ॥
Mantra (Bengali)
মি॒ত্রো ন॒ऽএহি॒ সুমি॑ত্রধ॒ऽইন্দ্র॑স্যো॒রুমা বি॑শ॒ দক্ষি॑ণমু॒শন্নু॒শন্ত॑ꣳ স্যো॒নঃ স্যো॒নম্ । স্বান॒ ভ্রাজাঙ্ঘা॑রে॒ বম্ভা॑রে॒ হস্ত॒ সুহ॑স্ত॒ কৃশা॑নবে॒তে বঃ॑ সোম॒ক্রয়॑ণা॒স্তান্ র॑ক্ষধ্বং॒ মা বো॑ দভন্ ॥ ২৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
মিত্রো ন ইত্যস্য বৎস ঋষিঃ । বিদ্বান্ দেবতা । ভুরিগ্ব্রাহ্মী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥