Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 4 / Mantra 23

37 Mantra
4/23
Devata- वाग्विद्युतौ देवते Rishi- वत्स ऋषिः Chhand- आस्तार पङ्क्ति, Swara- पञ्चमः
Mantra with Swara
सम॑ख्ये दे॒व्या धि॒या सं दक्षि॑णयो॒रुच॑क्ष॒सा। मा म॒ऽआयुः॒ प्रमो॑षी॒र्मोऽअ॒हं तव॑ वी॒रं वि॑देय॒ तव॑ देवि स॒न्दृशि॑॥२३॥

सम्। अ॒ख्ये॒। दे॒व्या। धि॒या। सम्। दक्षि॑णया। उ॒रुच॑क्ष॒सेत्यु॒रुऽच॑क्षसा। मा। मे॒। आयुः॑। प्र। मो॒षीः॒। मोऽइति॒ मो। अ॒हम्। तव॑। वी॒रम्। वि॒दे॒य॒। तव॑। देवि॒। संदृशीति॑ स॒म्ऽदृशि॑ ॥२३॥

Mantra without Swara
समख्ये देव्या धिया सन्दक्षिणयोरुचक्षसा मा म आयुः प्र मोषीर्मा अहन्तव वीरँविदेय तव देवि सन्दृशि ॥

सम्। अख्ये। देव्या। धिया। सम्। दक्षिणया। उरुचक्षसेत्युरुऽचक्षसा। मा। मे। आयुः। प्र। मोषीः। मोऽइति मो। अहम्। तव। वीरम्। विदेय। तव। देवि। संदृशीति सम्ऽदृशि॥२३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে বিদ্বান্ মনুষ্য । যেমন (অহম্) আমি (দক্ষিণয়া) জ্ঞানসাধক অজ্ঞান নাশক (উরুচক্ষসা) বহু ব্যক্ত বচন বা দর্শনযুক্ত (দেব্যা) দেদীপ্যমান (ধিয়া) প্রজ্ঞা বা কর্ম দ্বারা (তব) সেই (দেবি) সর্বোৎকৃষ্ট গুণযুক্ত বাণী বা বিদ্যুতের (সংদৃশি) সম্যক্ প্রকার দেখিবার যোগ্য ব্যবহারে জীবনকে (সমখ্যে) কথন দ্বারা প্রকট করিতেছি সে (মে) আমার (আয়ুঃ) জীবনকে (মা প্রমোষীঃ) নাশ করে না, উহাকে আমি অবিদ্যা দ্বারা (মো) নষ্ট না করি (তব) হে সকলের মিত্র ! অন্যায়পূর্বক আপনার (বীরম্) শূরবীরকে (মা সংবিদেয়) প্রাপ্ত না হই, সেইরূপ তুমিও পূর্বোক্ত সকল অন্যায় হইতে আমার শূরবীরগণকে দূরে রাখ ॥ ২৩ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচক লুপ্তোপমাললঙ্কার আছে । মনুষ্যদিগের কর্ত্তব্য এই যে, শুদ্ধ কর্ম বা প্রজ্ঞা দ্বারা বাণী বা বিদ্যুতের বিদ্যা গ্রহণ করিয়া আয়ু বৃদ্ধি করে এবং বিদ্যাদি উত্তম উত্তম গুণে স্বীয় সন্তান ও বীরগণকে সম্পাদন করিয়া সর্বদা সুখী থাকে ॥ ২৩ ॥
Subject
এতয়োঃ কথমুপয়োগঃ কার্য়্য ইত্যুপদিশ্যতে ॥ এই দুইটির কীভাবে ব্যবহার করা উচিত এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
সম॑খ্যে দে॒ব্যা ধি॒য়া সং দক্ষি॑ণয়ো॒রুচ॑ক্ষ॒সা । মা ম॒ऽআয়ুঃ॒ প্র মো॑ষী॒র্মোऽঅ॒হং তব॑ বী॒রং বি॑দেয়॒ তব॑ দেবি সং॒দৃশি॑ ॥ ২৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সমখ্য ইত্যস্য বৎস ঋষিঃ । বাগ্বিদ্যুতৌ দেবতে । আস্তারপংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥