Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 4 / Mantra 22

37 Mantra
4/22
Devata- वाग्विद्युतौ देवते Rishi- वत्स ऋषिः Chhand- ब्राह्मी पङ्क्ति, Swara- पञ्चमः
Mantra with Swara
अदि॑त्यास्त्वा मू॒र्द्धन्नाजि॑घर्मि देव॒यज॑ने पृथि॒व्याऽइडा॑यास्प॒दम॑सि घृ॒तव॒त् स्वाहा॑। अ॒स्मे र॑मस्वा॒स्मे ते॒ बन्धु॒स्त्वे रायो॒ मे रायो॒ मा व॒यꣳ रा॒यस्पोषे॑ण॒ वियौ॑ष्म॒ तातो॒ रायः॑॥२२॥

अदि॑त्याः। त्वा॒। मू॒र्द्धन्। आ। जि॒घर्मि॒। दे॒व॒यज॑न॒ इति॑ देव॒ऽयज॑ने। पृ॒थि॒व्याः। इडा॑याः। प॒दम्। अ॒सि॒। घृ॒तव॒दि॑ति घृ॒तऽव॑त्। स्वाहा॑। अ॒स्मे॑ऽइत्य॒स्मे। र॒म॒स्व॒। अ॒स्मेऽइत्य॒स्मे। ते॒। बन्धुः॑। त्वेऽइति॒ त्वे। रायः॑। मेऽइति॒ मे। रायः॑। मा। व॒यम्। रा॒यः। पोषे॑ण। वि। यौ॒ष्म॒। तोतः॑। रायः॑ ॥२२॥

Mantra without Swara
अदित्यास्त्वा मूर्धन्ना जिघर्मि देवयजने पृथिव्या इडायास्पदमसि घृतवत्स्वाहा । अस्मे रमस्वास्मे ते बन्धुस्त्वे रायो मे रायो मा वयँ रायस्पोषेण वि यौष्म तोतो रायः ॥

अदित्याः। त्वा। मूर्द्धन्। आ। जिघर्मि। देवयजन इति देवऽयजने। पृथिव्याः। इडायाः। पदम्। असि। घृतवदिति घृतऽवत्। स्वाहा। अस्मेऽइत्यस्मे। रमस्व। अस्मेऽइत्यस्मे। ते। बन्धुः। त्वेऽइति त्वे। रायः। मेऽइति मे। रायः। मा। वयम्। रायः। पोषेण। वि। यौष्म। तोतः। रायः॥२२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্বান্ মনুষ্য ! তুমি যেমন (দেবয়জনে) বিদ্বান্দিগের যজন বা দানে এই (আদিত্যাঃ) অন্তরিক্ষ (পৃথিব্যাঃ) ভূমি ও (ইডায়াঃ) বাণীকে (স্বাহা) সম্যক্ প্রকার যজ্ঞকারিণী ক্রিয়ার মধ্যে যাহা (মূর্দ্ধন্) সকলের ঊপর বর্ত্তমান (ঘৃতবৎ) পুষ্টি কারী ঘৃতের তুল্য (পদম্) জানিবার বা প্রাপ্ত হইবার যোগ্য পদবী (অসি) আছে অথবা যাহাকে আমি (আ জিঘর্মি) প্রদীপ্ত করি সেইরূপ (ত্বা) উহাকে প্রদীপ্ত কর এবং যাহা (অস্মে) আমাদিগের মধ্যে বিভূতি রমণ করে উহা তোমাদের মধ্যেও (রমস্ব) রমণ করুক । যাহাকে আমি রমণ করি উহাকে তুমিও (রমস্ব) রমণ কর । যে (অস্মে) আমাদিগের (বন্ধুঃ) ভাই সে (তে) তোমারও হউক, যে (রায়ঃ) বিদ্যাদি ধনসমূহ (ত্বে) তোমার মধ্যে আছে উহা (মে) আমার মধ্যে হউক, যে (তোতঃ) জানিবার প্রাপ্ত করিবার যোগ্য (রায়ঃ) বিদ্যাধন আমার মধ্যে আছে উহা তোমার মধ্যেও হউক (রায়ঃ) তোমার ও আমার সমৃদ্ধি সে সব সকলের সুখের জন্য হউক এই প্রকার জানিয়া, নিশ্চয় করিয়া বা অনুষ্ঠান করিয়া তুমি (বয়ম্) আমরা এবং সকলেরা (রায়স্পোষেণ) ধনের পুষ্টি হইতে (মা বিয়ৌষ্ম) বিচ্যুত না হই ॥ ২২ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । মনুষ্যদিগকে সত্যবিদ্যা, ধর্ম দ্বারা সংস্কারিত বাণী বা শিল্পবিদ্যা দ্বারা সংপ্রযুক্ত বিদ্যুতাদি বিদ্যা সকল মনুষ্যের জন্য উপদেশ বা গ্রহণ এবং সুখ-দুঃখের ব্যবস্থাকেও তুল্যই জানিয়া সকল এশ্বর্য্যকে পরোপকারে সংযুক্ত করা উচিত এবং কোনও মনুষ্যকে এমন ব্যবহার কদাপি করা উচিত নয় যাহাতে কাহারও বিদ্যা, ধন ইত্যাদি ঐশ্বর্য্যের ক্ষতি হয় ॥ ২২ ॥
Subject
পুনস্তে কীদৃশ্যাবিত্যুপদিশ্যতে ॥ পুনরায় সেই বাণী ও বিদ্যুৎ কীরকম এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অদি॑ত্যাস্ত্বা মূ॒র্দ্ধন্না জি॑ঘর্মি দেব॒য়জ॑নে পৃথি॒ব্যাऽইডা॑য়াস্প॒দম॑সি ঘৃ॒তব॒ৎ স্বাহা॑ । অ॒স্মে র॑মস্বা॒স্মে তে॒ বন্ধু॒স্ত্বে রায়ো॒ মে রায়ো॒ মা ব॒য়ꣳ রা॒য়স্পোষে॑ণ॒ বি য়ৌ॑ষ্ম॒ তোতো॒ রায়ঃ॑ ॥ ২২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অদিত্যাস্ত্বেত্যস্য বৎস ঋষিঃ । বাগ্বিদ্যুতৌ দেবতে । ব্রাহ্মী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥