Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 4 / Mantra 21

37 Mantra
4/21
Devata- वाग्विद्युतौ देवते Rishi- वत्स ऋषिः Chhand- विराट् आर्षी बृहती, Swara- मध्यमः
Mantra with Swara
वस्व्य॒स्यदि॑तिरस्यादि॒त्यासि॑ रु॒द्रासि॑ च॒न्द्रासि॑। बृह॒स्पति॑ष्ट्वा सु॒म्ने र॑म्णातु रु॒द्रो वसु॑भि॒राच॑के॥२१॥

वस्वी॑। अ॒सि॒। अदि॑तिः। अ॒सि॒। आ॒दि॒त्या। अ॒सि॒। रु॒द्रा। अ॒सि॒। च॒न्द्रा। अ॒सि॒। बृह॒स्पतिः॑। त्वा॒। सु॒म्ने। र॒म्णा॒तु॒। रु॒द्रः। वसु॑भि॒रिति॒॑ वसु॑ऽभिः। आ। च॒के॒ ॥२१॥

Mantra without Swara
वस्व्यस्यदितिरस्यादित्यासि रुद्रासि चन्द्रासि । बृहस्पतिष्ट्वा सुम्ने रम्णातु रुद्रो वसुभिरा चके ॥

वस्वी। असि। अदितिः। असि। आदित्या। असि। रुद्रा। असि। चन्द्रा। असि। बृहस्पतिः। त्वा। सुम्ने। रम्णातु। रुद्रः। वसुभिरिति वसुऽभिः। आ। चके॥२१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্বন্ মনুষ্য । যেমন যে (বস্বী) অগ্নি ইত্যাদি বিদ্যা সম্পর্কীয়, যাহার সেবা ২৪ (চব্বিশ) বর্ষ পর্য্যন্ত ব্রহ্মচর্য্য পালনকারীগণ করিয়াছে, (অসি) যাহা (অদিতিঃ) প্রকাশকারক (অসি) হয়, যাহা (রুদ্রা) প্রাণবায়ু সম্পর্ক যুক্ত এবং যাহার ৪৪ (চুয়াল্লিশ) বর্ষ ব্রহ্মচর্য্য পালনকারী প্রাপ্ত হইয়াছে সেইরূপ (অসি), যাহা (আদিত্যা) সূর্য্যবৎ সর্ব বিদ্যার প্রকাশকারিণী, যাহার গ্রহণ ৪৮ (আটচল্লিশ) বর্ষ পর্যন্ত ব্রহ্মচর্য্যসেবী মনুষ্যগণেরা করিয়াছে সেইরূপ (অসি), যাহা (চন্দ্রা) আহ্লাদকারিণী (অসি) হয়, যাহাকে (বৃহস্পতিঃ) সর্বোত্তম (রুদ্রঃ) দুষ্টদিগকে রোদনকারী পরমেশ্বর বা বিদ্বান্ (সুম্নে) সুখে (রম্ণাতু) রমণযুক্ত করেন এবং যে (বসুভিঃ) পূর্ণবিদ্যাযুক্ত মনুষ্যদিগের সহ বর্ত্তমান বাণী বা বিদ্যুতের (আচকে) নির্মাণ বা ইচ্ছা করে অথবা যাহার আমি ইচ্ছা করি সেইরূপ তুমিও (ত্বা) উহাকে (রম্ণাতু) রমণযুক্ত বা ইহাকে সিদ্ধ করিবার ইচ্ছা কর ॥ ২১ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে শ্লেষ ও বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন বাণী, বিদ্যুৎ ও প্রাণ, পৃথিবী ইত্যাদি এবং বিদ্বান্দিগের সহিত বর্ত্তমান অনেক ব্যবহার সিদ্ধির হেতু এবং যাহাদিগের সেবা জিতেন্দ্রিয়াদি ধর্মসেবনপূর্বক বিদ্বান্গণ করিয়াছেন সেইরূপ বাণী ও বিদ্যুৎ মনুষ্যদিগকে বিজ্ঞানপূর্বক ক্রিয়াগুলির দ্বারা সংপ্রযুক্ত অনেক সুখ উৎপন্ন কারিণী হইয়া থাকে ॥ ২১ ॥
Subject
পুনস্তে কীদৃশ্যাবিত্যুপদিশ্যতে ॥ পুনঃ সেই বাণী বা বিদ্যুৎ কী প্রকারের, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
বস্ব্য॒স্যদি॑তিরস্যাদি॒ত্যাসি॑ রু॒দ্রাসি॑ চ॒ন্দ্রাসি॑ । বৃহ॒স্পতি॑ষ্ট্বা সু॒ম্নে র॑ম্ণাতু রু॒দ্রো বসু॑ভি॒রা চ॑কে ॥ ২১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বস্বীত্যস্য বৎস ঋষিঃ । বাগ্বিদ্যুতৌ দেবতে । বিরাডার্ষী বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥