Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 4 / Mantra 20

37 Mantra
4/20
Devata- वाग्विद्युतौ देवते Rishi- वत्स ऋषिः Chhand- साम्नी जगती,भूरिक् आर्षी उष्णिक् Swara- निषादः
Mantra with Swara
अनु॑ त्वा मा॒ता म॑न्यता॒मनु॑ पि॒ताऽनु भ्राता॒ सग॒र्भ्योऽनु॒ सखा॒ सयू॑थ्यः। सा दे॑वि दे॒वमच्छे॒हीन्द्रा॑य॒ सोम॑ꣳ रु॒द्रस्त्वा॑वर्त्तयत् स्वस्ति सोम॑सखा॒ पुन॒रेहि॑॥२०॥

अनु॑। त्वा॒। मा॒ता। म॒न्य॒ता॒म्। अनु॑। पि॒ता। अनु॑। भ्राता॑। सग॑र्भ्य॒ इति॒ सऽग॑र्भ्यः। अनु॑। सखा॑। सयू॑थ्य॒ इति॒ सऽयू॑थ्यः। सा। दे॒वि॒। दे॒वम्। अच्छ॑। इ॒हि॒। इन्द्रा॑य। सोम॑म्। रु॒द्रः। त्वा॒। आ। व॒र्त्त॒य॒तु॒। स्व॒स्ति॑। सोम॑स॒खेति॒ सोम॑ऽसखा। पुनः॑। आ। इ॒हिः॒ ॥२०॥

Mantra without Swara
अनु त्वा माता मन्यतामनु पितानु भ्राता सगर्भ्या नु सखा सयूथ्यः । सा देवि देवमच्छेहीन्द्राय सोमँ रुद्रस्त्वा वर्तयतु स्वस्ति सोमसखा पुनरेहि ॥

अनु। त्वा। माता। मन्यताम्। अनु। पिता। अनु। भ्राता। सगर्भ्य इति सऽगर्भ्यः। अनु। सखा। सयूथ्य इति सऽयूथ्यः। सा। देवि। देवम्। अच्छ। इहि। इन्द्राय। सोमम्। रुद्रः। त्वा। आ। वर्त्तयतु। स्वस्ति। सोमसखेति सोमऽसखा। पुनः। आ। इहिः॥२०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্য ! যেমন (রুদ্রঃ) পরমেশ্বর অথবা ৪৪ (চুয়াল্লিশ) বর্ষ পর্যন্ত অখন্ড ব্রহ্মচর্য্যাশ্রম সেবন দ্বারা পূর্ণ বিদ্যাযুক্ত বিদ্বান্ (ত্বা) তোমাকে যে বাণী বা বিদ্যুৎ তথা (সোমম্) উত্তম পদার্থসমূহ এবং (স্বস্তি) সুখকে (ইন্দ্রায়) পরমেশ্বরের প্রাপ্তি হেতু (আবর্ত্তয়তু) প্রবৃত্ত করেন এবং যাহা (সা) সেই (সোমসখা) বিদ্যা প্রকাশযুক্ত বাণী ও (দেবি) দিব্যগুণযুক্ত বিদ্যুৎ (দেবম্) উত্তম ধর্মাত্মা বিদ্বান্কে প্রাপ্ত হয় । সেইরূপ উহাকে তুমি (পুনঃ) বারবার (অচ্ছ) সম্যক্ প্রকার (ইহি) প্রাপ্ত হও এবং ইহাকে গ্রহণ করিবার জন্য (ত্বা) তোমাকে (মাতা) উৎপন্নকারিণী জননী (অনুমন্যতাম্) অনুমতি অর্থাৎ আজ্ঞা প্রদান করুন, এই প্রকার (পিতা) উৎপন্নকারী জনক (সগর্ভ্যঃ) তুল্য গর্ভে জাত (ভ্রাতা) ভাই এবং (সয়ুথ্যঃ) সমূহে থাকা (সখা ) মিত্র ইহারা সকলে প্রসন্নতাপূর্বক আজ্ঞা প্রদান করুক । উহাকে তুমি (পুনরেহি) অত্যন্ত পুরুষার্থ করিয়া বার-বার প্রাপ্ত হও ॥ ২০ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । প্রশ্ন – মনুষ্যদিগকে কী প্রকার পরস্পর ব্যবহার করা উচিত? উত্তর – যেমন ধর্মাত্মা, বিদ্বান্, মাতা, পিতা, ভাই, মিত্রাদি সদ্ ব্যবহারে প্রবৃত্ত হয় । সেইরূপ পুত্রাদি এবং যেমন বিদ্বান্ ধার্মিক পুত্রাদি ধর্মযুক্ত ব্যবহার করিবে সেইরূপ মাতা-পিতাদিকেও ব্যবহার করা উচিত ॥ ২০ ॥
Subject
পুনস্তে কীদৃশ্যাবিত্যুপদিশ্যতে ॥ পুনরায় সেই বাণী ও বিদ্যুৎ কী প্রকারের এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অনু॑ ত্বা মা॒তা ম॑ন্যতা॒মনু॑ পি॒তাऽনু॒ ভ্রাতা॒ সগ॒র্ভ্যোऽনু॒ সখা॒ সয়ূ॑থ্যঃ । সা দে॑বি দে॒বমচ্ছে॒হীন্দ্রা॑য়॒ সোম॑ꣳ রু॒দ্রস্ত্বাऽऽ ব॑র্ত্তয়তু স্ব॒স্তি সোম॑সখা॒ পুন॒রেহি॑ ॥ ২০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অনু ত্বেত্যস্য বৎস ঋষিঃ । বাগ্বিদ্যুতৌ দেবতে । পূর্বার্দ্ধস্য সাম্নী জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ । উত্তরার্দ্ধস্য ভুরিগার্ষ্যুষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥