Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 4 / Mantra 2

37 Mantra
4/2
Devata- आपो देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- स्वराट् ब्राह्मी त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
आपो॑ऽअ॒स्मान् मा॒तरः॑ शुन्धयन्तु घृ॒तेन॑ नो घृत॒प्वः पुनन्तु। विश्व॒ꣳ हि रि॒प्रं प्र॒वह॑न्ति दे॒वीरुदिदा॑भ्यः॒ शुचि॒रा पू॒तऽए॑मि। दी॒क्षा॒त॒पसो॑स्त॒नूर॑सि॒ तां त्वा॑ शि॒वा श॒ग्मां परि॑दधे भ॒द्रं वर्णं॒ पुष्य॑न्॥२॥

आपः॑। अ॒स्मान्। मा॒तरः॑। शु॒न्ध॒य॒न्तु॒। घृ॒तेन॑। नः॒। घृ॒त॒प्व᳖ इति॑ घृतऽप्वः॒। पु॒न॒न्तु॒। विश्व॑म्। हि। रि॒प्रम्। प्र॒वह॒न्तीति॑ प्र॒ऽवह॑न्ति। दे॒वीः। उत्। इत्। आ॒भ्यः॒। शुचिः॑। आ। पू॒तः। ए॒मि॒। दी॒क्षा॒त॒पसोः॑। त॒नूः। अ॒सि॒। ताम्। त्वा॒। शि॒वाम्। श॒ग्माम्। परि॑। द॒धे॒। भ॒द्रम्। वर्ण॑म्। पुष्य॑न् ॥२॥

Mantra without Swara
आपो अस्मान्मातरः शुन्धयन्तु घृतेन नो घृतप्वः पुनन्तु । विश्वँ हि रिप्रं प्रवहन्ति देवीरुदिदाभ्यः शुचिरा पूत एमि । दीक्षातपसोस्तनूरसि तन्त्वा शिवाँ शग्माम्परि दधे भद्रँवर्णम्पुष्यन् ॥

आपः। अस्मान्। मातरः। शुन्धयन्तु। घृतेन। नः। घृतप्व इति घृतऽप्वः। पुनन्तु। विश्वम्। हि। रिप्रम्। प्रवहन्तीति प्रऽवहन्ति। देवीः। उत्। इत्। आभ्यः। शुचिः। आ। पूतः। एमि। दीक्षातपसोः। तनूः। असि। ताम्। त्वा। शिवाम्। शग्माम्। परि। दधे। भद्रम्। वर्णम्। पुष्यन्॥२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ! যেমন (ভদ্রম্) অতি সুন্দর (বর্ণম্) প্রাপ্ত হওয়ার যোগ্য রূপকে (পুষ্যন্) পুষ্ট করিয়া আমি যে (ঘৃতষ্ব) ঘৃত পবিত্র করিবার (দেবীঃ) দিব্যগুণযুক্ত (মাতরঃ) মাতা সমান পালনকারিণী (আপঃ) জল (রিপ্রম্) ব্যক্ত বাণী প্রাপ্ত করিবার বা জানিবার যোগ্য (বিশ্বম্) সকলকে (প্রবহন্তি) প্রাপ্ত করে, যদ্দ্বারা বিদ্বান্গণ (অস্মান্) আমা মনুষ্য দিগের (শুন্ধয়ন্তু) বাহ্য দেশকে পবিত্র করেন এবং যে (ঘৃতেন) ঘৃতবৎ পুষ্ট করিবার যোগ্য জল যদ্দ্বারা (নঃ) আমাদিগকে সুখী করিতে পারেন, তদ্দ্বারা (পুনন্তু) পবিত্র করেন । যেমন আমি (ইৎ)(উৎ) ভাল প্রকার (আভ্যঃ) এই সব জল দ্বারা (শুচিঃ) পবিত্র তথা (আপূতঃ) শুদ্ধ হইয়া (দীক্ষাতপসোঃ) ব্রহ্মচর্য্যাদি উত্তম-উত্তম নিয়ম সেবন দ্বারা যাহা ধর্মানুষ্ঠানের জন্য (তনূঃ) শরীর (অসি) হয়, যে (শিবাম্) কল্যাণকারী (শগ্মাম্) সুখ স্বরূপ শরীরকে (এমি) প্রাপ্ত হই এবং (পরিদধে) সকল প্রকার ধারণ করি সেইরূপ তোমরাও সেই জল এবং (তাম্) সেই (ত্বাম্) অত্যুত্তম শরীরকে ধারণ কর ॥ ২ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচক লুপ্তোপমালঙ্কার আছে । মনুষ্যদিগের উচিত যে, সকল সুখ প্রাপ্ত করিবার, প্রাণকে ধারণ করিবার তথা মাতা সমান, পালন হেতু যে জল তদ্দ্বারা সকল প্রকার পবিত্র হইয়া ইহাকে শোধন করিয়া মনুষ্যদিগের নিত্য সেবন করা উচিত যদ্দ্বারা সুন্দর বর্ণ, রোগরহিত শরীর সম্পাদন করিয়া নিরন্তর প্রযত্ন সহ ধর্মের অনুষ্ঠান করিয়া পুরুষকার পূর্বক আনন্দ ভোগ করা উচিত ॥ ২ ॥
Subject
পুনস্তাভিরদ্ভিঃ কিং কর্তব্যমিত্যুপদিশ্যতে ॥ পুনরায় সে সব জল দ্বারা কী কী করা উচিত, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
আপো॑ऽঅ॒স্মান্ মা॒তরঃ॑ শুন্ধয়ন্তু ঘৃ॒তেন॑ নো ঘৃত॒প্বঃ᳖ পুনন্তু । বিশ্ব॒ꣳ হি রি॒প্রং প্র॒বহ॑ন্তি দে॒বীরুদিদা॑ভ্যঃ॒ শুচি॒রা পূ॒তऽএ॑মি । দী॒ক্ষা॒ত॒পসো॑স্ত॒নূর॑সি॒ তাং ত্বা॑ শি॒বাᳬं শ॒গ্মাং পরি॑ দধে ভ॒দ্রং বর্ণং॒ পুষ্য॑ন্ ॥ ২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
আপো অস্মানিত্যস্য প্রজাপতির্ঋষিঃ । আপো দেবতা । স্বরাড্ব্রাহ্মী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥