Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 4 / Mantra 16

37 Mantra
4/16
Devata- अग्निर्देवता Rishi- वत्स ऋषिः Chhand- भूरिक् आर्षी पङ्क्ति, Swara- पञ्चमः
Mantra with Swara
त्वम॑ग्ने व्रत॒पाऽअ॑सि दे॒वऽआ मर्त्ये॒ष्वा। त्वं य॒ज्ञेष्वीड्यः॑। रास्वेय॑त्सो॒मा भूयो॑ भर दे॒वो नः॑ सवि॒ता वसो॑र्दा॒ता वस्व॑दात्॥१६॥

त्वम्। अ॒ग्ने॒। व्र॒त॒पा॒ इति॑ व्रत॒ऽपाः। अ॒सि॒। दे॒वः। आ। मर्त्त्ये॑षु। आ। त्वम्। य॒ज्ञेषु॑। ईड्यः॑। रास्व॑। इय॑त्। सो॒म। आ। भूयः॑। भ॒र॒। दे॒वः। नः॒। स॒वि॒ता। वसोः॑। दा॒ता। वसु॑। अ॒दा॒त् ॥१६॥

Mantra without Swara
त्वमग्ने व्रतपा असि देव आ मर्त्येष्वा । त्वँयज्ञेष्वीड्यः । रास्वेयत्सोमा भूयो भर देवो नः सविता वसोर्दाता वस्वदात् ॥

त्वम्। अग्ने। व्रतपा इति व्रतऽपाः। असि। देवः। आ। मर्त्त्येषु। आ। त्वम्। यज्ञेषु। ईड्यः। रास्व। इयत्। सोम। आ। भूयः। भर। देवः। नः। सविता। वसोः। दाता। वसु। अदात्॥१६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (সোম) ঐশ্বর্য্য প্রদাতা (অগ্নে) জগদীশ্বর ! (ত্বম্) আপনি (মর্ত্যেষু) মনুষ্যদিগের মধ্যে (ব্রতপাঃ) সত্য ধর্মাচরণের রক্ষা (সবিতা) সকল জগৎকে উৎপন্ন কারী, (য়জ্ঞেষু) সৎকার বা উপাসনাদিতে (ঈড্যঃ) স্তুতির যোগ্য (নঃ) আমাদিগের জন্য (বসোঃ) ধন (দাতা) দানকারী (বসু) ধন (অদাৎ) দান করেন উহা (ইয়ৎ) প্রাপ্ত করিয়া আপনি (ভূয়ঃ) বারম্বার অত্যন্ত ধন (আরাস্ব) প্রদান করুন (আভর) সকল সুখের দ্বারা পোষণ করুন ॥ ১ ॥ (ত্বম্) যে (অগ্নে) অগ্নি (মর্তেষু) মরণ ধর্মযুক্ত মনুষ্যদিগের কার্য্যে (ব্রতপাঃ) নিয়মাচরণের পালন (দেবঃ) প্রকাশ করিবার (য়জ্ঞেষু) অগ্নিহোত্রাদি যজ্ঞে (ঈড্যঃ) অন্বেষণ করিবার যোগ্য (সোমঃ) ঐশ্বর্য্য প্রদান করিবার (সবিতা) জগৎকে প্রেরণা করিবার (দেবঃ) প্রকাশমান অগ্নি উহা (নঃ) আমাদিগের জন্য (বসোঃ) ধন (দাতা) প্রাপ্ত (ইয়ৎ) করাইয়া (ভূয়ঃ) অত্যন্ত (বসু) ধন (অদাৎ) দান করে এবং (আরাস্ব) ধন প্রদান করিবার নিমিত্ত হইয়া (আভর) সর্ব প্রকার সুখ ধারণ করে ॥ ১৬ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে শ্লেষালঙ্কার আছে । সকল মনুষ্যের উচিত যে, যেমন সত্যস্বরূপ সকল জগৎকে উৎপন্নকারী এবং সকল সুখ প্রদাতা জগদীশ্বরেরই উপাসনা করিয়া সুখী থাকে এই প্রকার কার্য্যসিদ্ধি হেতু অগ্নিকে সংপ্রযুক্ত করিয়া সকল সুখ প্রাপ্ত করুক ॥ ১৬ ॥
Subject
পুনস্তৌ কীদৃশাবিত্যুপদিশ্যতে ॥ পুনরায় সেগুলি কেমন, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
ত্বম॑গ্নে ব্রত॒পাऽঅ॑সি দে॒বऽআ মর্ত্যে॒ষ্বা । ত্বং য়॒জ্ঞেষ্বীড্যঃ॑ । রাস্বেয়॑ৎসো॒মা ভূয়ো॑ ভর দে॒বো নঃ॑ সবি॒তা বসো॑র্দা॒তা বস্ব॑দাৎ ॥ ১৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ত্বমগ্নে ব্রতপা ইত্যস্য বৎস ঋষিঃ । অগ্নির্দেবতা । ভুরিগার্ষী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥