Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 4 / Mantra 15

37 Mantra
4/15
Devata- अग्निर्देवता Rishi- आङ्गिरस ऋषयः Chhand- ब्राह्मी बृहती, Swara- मध्यमः
Mantra with Swara
पुन॒र्मनः॒ पुन॒रायु॑र्म॒ऽआग॒न् पुनः॑ प्रा॒णः पुन॑रा॒त्मा मऽआग॒न् पुन॒श्चक्षुः॒ पुनः॒ श्रोत्रं॑ म॒ऽआग॑न्। वै॒श्वा॒न॒रोऽद॑ब्धस्तनू॒पाऽअ॒ग्निर्नः॑ पातु दुरि॒ताद॑व॒द्यात्॥१५॥

पुनः॑। मनः॑। पुनः॑। आयुः॑। मे॒। आ। अ॒ग॒न्। पुन॒रिति॒ पुनः॑। प्रा॒णः। पुनः॑। आ॒त्मा। मे॒। आ। अ॒ग॒न्। पुन॒रिति॒ पुनः॑। चक्षुः॑। पुन॒रिति॒ पुनः॑। श्रोत्र॑म्। मे॒। आ। अ॒ग॒न्। वै॒श्वा॒न॒रः। अद॑ब्धः। त॒नू॒पा इति॑ तनू॒ऽपाः। अ॒ग्निः। नः॒ पा॒तु॒। दु॒रि॒तादिति॑ दुःइ॒तात्। अ॒व॒द्यात् ॥१५॥

Mantra without Swara
पुनर्मनः पुनरायुर्म आगन्पुनः प्राणः पुनरात्मा म आगन्पुनश्चक्षुः पुनः श्रोत्रम्म आगन् । वैश्वानरो अदब्धस्तनूपा अग्निर्नः पातु दुरितादवद्यात् ॥

पुनः। मनः। पुनः। आयुः। मे। आ। अगन्। पुनरिति पुनः। प्राणः। पुनः। आत्मा। मे। आ। अगन्। पुनरिति पुनः। चक्षुः। पुनरिति पुनः। श्रोत्रम्। मे। आ। अगन्। वैश्वानरः। अदब्धः। तनूपा इति तनूऽपाः। अग्निः। नः पातु। दुरितादिति दुःइतात्। अवद्यात्॥१५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যাহার সম্পর্ক বা কৃপাবলে (মে) আমাকে যাহা (মনঃ) বিজ্ঞানসাধক মন (আয়ুঃ) আয়ু (পুনঃ) পুনঃ পুনঃ (আগন্) প্রাপ্ত হয়, (মে) আমাকে (প্রাণঃ) শরীরের আধার প্রাণ (পুনঃ) আবার (আগন্) প্রাপ্ত হয় । (আত্মা) সকলের মধ্যে ব্যাপক সকলের মধ্যেকার সকল কথা জানেন যে পরমাত্মার বিজ্ঞান উহা (আগন্) প্রাপ্ত হয়, (মে) আমাকে (চক্ষুঃ) দেখিবার জন্য চক্ষু (পুনঃ) পুনরায় (আগন্) প্রাপ্ত হয় এবং (শ্রোত্রম্) শব্দকে গ্রহণকারী কর্ণ (আগন্) প্রাপ্ত হয়, সেই (অদব্ধঃ) হিংসা করিবার অযোগ্য (তনূপাঃ) শরীর বা আত্মার রক্ষাকারী এবং (বৈশ্বানরঃ) শরীর প্রাপ্তকারী (অগ্নিঃ) অগ্নি বা বিশ্বকে প্রাপ্তকারী ঈশ্বর (নঃ) আমাদিগকে (অবদ্যাৎ) নিন্দিত (দুরিতাৎ) পাপ হইতে উৎপন্ন দুঃখ বা দুষ্ট কর্ম হইতে (পাতু) পালন করিয়া থাকেন ॥ ১৫ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে শ্লেষালঙ্কার আছে । যখন জীব শয়ন করিবার বা মরণাদি ব্যবহার প্রাপ্ত হয় তখন যে যে মনাদি ইন্দ্রিয় নাশ হইবার সমান হইয়া পুনরায় জাগিবার বা জন্মান্তরে যে সব কার্য্য করিবার সাধন প্রাপ্ত হয় সেই সব ইন্দ্রিয় যে বিদ্যুতাগ্নি ইত্যাদির সম্পর্ক, পরমেশ্বরের অস্তিত্ব বা ব্যবস্থা দ্বারা শরীর যুক্ত হইয়া কার্য্য করিতে সক্ষম হয় । সেই সম্যক্ প্রকার সেবন কৃত জঠরাগ্নি সকলের রক্ষা করে এবং যাহা উপাসনা কৃত জগদীশ্বর পাপরূপ কর্ম হইতে পৃথক করিয়া ধর্মে প্রবৃত্ত করিয়া পুনঃ পুনঃ মনুষ্য জন্ম প্রাপ্ত করাইয়া দুষ্টাচার বা দুঃখ হইতে পৃথক করিয়া ইহলোক বা পরলোকের সুখ প্রাপ্ত করান, তিনি কেন উপযুক্ত ও উপাস্য হইবেন না? ॥ ১৫ ॥
Subject
জীবা অগ্নিবায়্বাদিনিমিত্তেন জাগরণে পুনর্জন্মনি বা প্রসিদ্ধানি মনআদীনীন্দ্রিয়াণি প্রাপ্নুবন্তীত্যুপদিশ্যতে ॥ জীব অগ্নি, বায়ু ইত্যাদি পদার্থ সকলের নিমিত্তের দ্বারা জাগিবার সময় অথবা অন্য জন্মে প্রসিদ্ধ মনাদি ইন্দ্রিয় প্রাপ্ত করে, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
পুন॒র্মনঃ॒ পুন॒রায়ু॑র্ম॒ऽআऽগ॒ন্ পুনঃ॑ প্রা॒ণঃ পুন॑রা॒ত্মা ম॒ऽআऽগ॒ন্ পুন॒শ্চক্ষুঃ॒ পুনঃ॒ শ্রোত্রং॑ ম॒ऽআऽগ॑ন্ । বৈ॒শ্বা॒ন॒রোऽদ॑ব্ধস্তনূ॒পাऽঅ॒গ্নির্নঃ॑ পাতু দুরি॒তাদ॑ব॒দ্যাৎ ॥ ১৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
পুনর্মন ইত্যস্যাঙ্গিরস ঋষয়ঃ । অগ্নির্দেবতা । ব্রাহ্মী বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥