Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 4 / Mantra 14

37 Mantra
4/14
Devata- अग्निर्देवता Rishi- आङ्गिरस ऋषयः Chhand- स्वराट् आर्षी उष्णिक्, Swara- ऋषभः
Mantra with Swara
अग्ने॒ त्वꣳ सु जा॑गृहि व॒यꣳ सु म॑न्दिषीमहि। रक्षा॑ णो॒ऽअप्र॑युच्छन् प्र॒बुधे॑ नः॒ पुन॑स्कृधि॥१४॥

अग्ने॑। त्वम्। सु। जा॒गृ॒हि॒। व॒यम्। सु। म॒न्दि॒षी॒म॒हि॒। रक्ष॑। नः॒। अप्र॑युच्छ॒न्नित्यप्र॑ऽयुच्छन्। प्र॒बुध॒ इति॑ प्र॒ऽबुधे॑। न॒। पु॒न॒रिति॒ पुनः॑। कृ॒धि॒ ॥१४॥

Mantra without Swara
अग्ने त्वँ सु जागृहि वयँ सु मन्दिषीमहि । रक्षा णो अप्रयुच्छन्प्रबुधे नः पुनस्कृधि ॥

अग्ने। त्वम्। सु। जागृहि। वयम्। सु। मन्दिषीमहि। रक्ष। नः। अप्रयुच्छन्नित्यप्रऽयुच्छन्। प्रबुध इति प्रऽबुधे। न। पुनरिति पुनः। कृधि॥१४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- (অগ্নে) যে অগ্নি (প্রবুধে) জাগিবার সময় (সুজাগৃহি) সম্যক্ প্রকার জাগ্রত করে বা যদ্দ্বারা (বয়ম্) জগতের কর্মানুষ্ঠানকারী আমরা (সুমন্দিষী মহি) আনন্দপূর্বক শয়ন করি । যাহা (অপ্রয়ুচ্ছন্) প্রমাদরহিত হইয়া (নঃ) প্রমাদ রহিত আমাদিগের (রক্ষ) রক্ষা তথা প্রমাদকারীদিগের ধ্বংস করে এবং যাহা (নঃ) আমাদিগের সহ (পুনঃ) বার বার এবম্বিধ (কৃধি) ব্যবহার করে, তাহার যুক্তি সহ সকল মনুষ্যকে সেবন করা উচিত ॥ ১৪ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগের যে অগ্নি শয়ন করিবার, জাগৃত হইবার, বাঁচিবার তথা মরণের হেতু তাহা যুক্তি পূর্বক সেবন করা উচিত ॥ ১৪ ॥
Subject
পুনরগ্নিগুণা উপদিশ্যন্তে ॥ পুনরায় অগ্নির গুণসকলের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অগ্নে॒ ত্বꣳ সু জা॑গৃহি ব॒য়ꣳ সু ম॑ন্দিষীমহি । রক্ষা॑ ণো॒ऽঅপ্র॑য়ুচ্ছন্ প্র॒বুধে॑ নঃ॒ পুন॑স্কৃধি ॥ ১৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নে ত্বমিত্যস্যাঙ্গিরস ঋষয়ঃ । অগ্নির্দেবতা । স্বরাডার্ষ্যুষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥