Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 4 / Mantra 13

37 Mantra
4/13
Devata- आपो देवता Rishi- आङ्गिरस ऋषयः Chhand- भूरिक् आर्षी बृहती, Swara- मध्यमः
Mantra with Swara
इ॒यं ते॑ य॒ज्ञिया॑ त॒नूर॒पो मु॑ञ्चामि॒ न प्र॒जाम्। अ॒ꣳहो॒मुचः॒ स्वाहा॑कृताः पृथि॒वीमावि॑शत पृथि॒व्या सम्भ॑व॥१३॥

इ॒यम्। ते॒। य॒ज्ञिया॑। त॒नूः। अ॒पः। मु॒ञ्चा॒मि॒। न। प्र॒जामिति॑ प्र॒ऽजाम्। अ॒ꣳहो॒मुच॒ इत्य॑ꣳह॒ऽमुचः॑। स्वाहा॑कृता॒ इति॒ स्वाहा॑ऽकृताः। पृ॒थि॒वीम्। आ। वि॒श॒त॒। पृ॒थि॒व्या। सम्। भ॒व॒ ॥१३॥

Mantra without Swara
इयन्ते यज्ञिया तनूरपो मुञ्चामि न प्रजाम् । अँहोमुचः स्वाहाकृताः पृथिवीमाविशत । पृथिव्या सम्भव ॥

इयम्। ते। यज्ञिया। तनूः। अपः। मुञ्चामि। न। प्रजामिति प्रऽजाम्। अꣳहोमुच इत्यꣳहऽमुचः। स्वाहाकृता इति स्वाहाऽकृताः। पृथिवीम्। आ। विशत। पृथिव्या। सम्। भव॥१३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্বান্ মনুষ্য ! যেমন (তে) তোমার (ইয়ম্) এই যে (য়জ্ঞিয়া) যজ্ঞের যোগ্য (তনূঃ) শরীর (অপঃ) জল, প্রাণ বা (প্রজাম্) প্রজাকে রক্ষা করে, যাহাকে তুমি ত্যাগ করনা । আমিও নিজের সেই শরীর ব্যতীত পূর্ণ আয়ু ভোগ করিয়া প্রমাদের মধ্যে (ন মুঞ্চামি) ত্যাগ করি না । হে মনুষ্যগণ । যেমন তোমরা (পৃথিব্যা) ভূমি সহ বৈভবযুক্ত হইয়া (অংহোমুচঃ) দুঃখ হইতে মুক্ত হইতে বা (স্বাহাকৃতাঃ) বাণী দ্বারা সিদ্ধ কৃত (অপঃ) জল ও (পৃথিবীম্) ভূমিকে (আবিশত) সম্যক্ প্রকার বিজ্ঞান দ্বারা প্রবেশ কর, আমি ইহার দ্বারা ঐশ্বর্য্যসহিত এবং ইহাতে প্রবিষ্ট হই সেইরূপ তোমরাও (সম্ভব) হও এবং প্রবেশ কর ॥ ১৩ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । মনুষ্যদিগের উচিত যে, বিদ্যা দ্বারা পরস্পর পদার্থের মিশ্রণ ও সেবন করিয়া রোগরহিত শরীর তথা আত্মার রক্ষা করিয়া সুখী থাকা কর্ত্তব্য ॥ ১৩ ॥
Subject
পুনস্তা আপঃ কীদৃশঃ সন্তীত্যুপদিশ্যতে ॥ পুনরায় সেই জলগুলি কেমন, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
ই॒য়ং তে॑ য়॒জ্ঞিয়া॑ ত॒নূর॒পো মু॑ঞ্চামি॒ ন প্র॒জাম্ । অ॒ꣳহো॒মুচঃ॒ স্বাহা॑কৃতাঃ পৃথি॒বীমা বি॑শত পৃথি॒ব্যা সং ভ॑ব ॥ ১৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইয়ন্ত ইত্যস্যাঙ্গিরস ঋষয়ঃ । আপো দেবতা । ভুরিগার্ষী বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥