Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 4 / Mantra 12

37 Mantra
4/12
Devata- आपो देवताः Rishi- आङ्गिरस ऋषयः Chhand- भूरिक् ब्राह्मी अनुष्टुप्, Swara- गान्धारः
Mantra with Swara
श्वा॒त्राः पी॒ता भ॑वत यू॒यमा॑पोऽअ॒स्माक॑म॒न्तरु॒दरे॑ सु॒शेवाः॑। ताऽअ॒स्मभ्य॑मय॒क्ष्माऽअ॑नमी॒वाऽअना॑गसः॒ स्व॑दन्तु दे॒वीर॒मृता॑ऽऋता॒वृधः॑॥१२॥

श्वा॒त्राः पी॒ताः। भ॒व॒त॒। यू॒यम्। आ॒पः॒। अ॒स्माक॑म्। अ॒न्तः। उ॒दरे। सु॒शेवा॒ इति॑ सु॒ऽशे॑वाः। ताः। अ॒स्मभ्य॑म्। अ॒य॒क्ष्माः। अ॒न॒मी॒वाः। अना॑गसः। स्वद॑न्तु। दे॒वीः। अ॒मृताः॑। ऋ॒ता॒वृधः॑। ऋ॒त॒वृध॒ इत्यृ॑त॒ऽवृधः॑ ॥१२॥

Mantra without Swara
श्वात्राः पीता भवत यूयमापो अस्माकमन्तरुदरे सुशेवाः । ता अस्मभ्यमयक्ष्मा अनमीवा अनागसः स्वदन्तु देवीरमृता ऋतावृधः ॥

श्वात्राः पीताः। भवत। यूयम्। आपः। अस्माकम्। अन्तः। उदरे। सुशेवा इति सुऽशेवाः। ताः। अस्मभ्यम्। अयक्ष्माः। अनमीवाः। अनागसः। स्वदन्तु। देवीः। अमृताः। ऋतावृधः। ऋतवृध इत्यृतऽवृधः॥१२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যাহা আমরা (পীতাঃ) পান করিয়াছি, (অস্মাকম্) মনুষ্যদিগের (অন্তঃ) মধ্য বা (উদরে) শরীরের ভিতর স্থিত (অস্মভ্যম্) মনুষ্যাদির জন্য (সুশেবাঃ) উত্তম সুখযুক্ত (অনমীবাঃ) জ্বরাদি রোগ-সমূহ হইতে রহিত (অয়ক্ষ্মা) ক্ষয়াদি রোগকারক দোষ হইতে রহিত (অনাগসঃ) পাপ-দোষ নিমিত্ত হইতে পৃথক (ঋতাবৃধঃ) সত্য বৃদ্ধি করিবার অথবা (অমৃতাঃ) নাশরহিত অমৃত রসযুক্ত (দেবীঃ) দিব্যগুণ সম্পন্ন (আপঃ) প্রাণ বা জল (তাঃ) তাহা তোমরা (স্বদন্তু) সম্যক্ প্রকার সেবন করিতে থাক । ইহার অনুষ্ঠান করিয়া (য়ুয়ম্) তোমরা সকল মনুষ্য সুখ ভোগকারী (ভবত) নিত্য হও ॥ ১২ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগকে বিদ্বান্দিগের সঙ্গ, উত্তম শিক্ষা দ্বারা বিদ্যা প্রাপ্ত করিয়া ভাল প্রকার পরীক্ষিত শুদ্ধ কৃত, শরীর ও আত্মার বল বৃদ্ধি করিবার এবং রোগ সকলকে দূর করিবার জলাদি পদার্থের সেবন করা উচিত কেননা বিদ্যা বা আরোগ্যতা বিনা কোনও মনুষ্য অবিরত কর্ম করিতে সক্ষম হইতে পারে না । এইজন্য এই কার্য্যের সর্বদা অনুষ্ঠান করা উচিত ॥ ১২ ॥
Subject
এতদনুষ্ঠায়াগ্রে মনুষ্যৈঃ কিং কিং কর্ত্তব্যমিত্যুপদিশ্যতে ॥ ইহার অনুষ্ঠান করিয়া ভবিষ্যতে মনুষ্যদিগকে কী কী করা উচিত, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
শ্বা॒ত্রাঃ পী॒তা ভ॑বত য়ূ॒য়মা॑পোऽঅ॒স্মাক॑ম॒ন্তরু॒দরে॑ সু॒শেবাঃ॑ । তাऽঅ॒স্মভ্য॑ময়॒ক্ষ্মাऽ অ॑নমী॒বাऽ অনা॑গসঃ॒ স্বদ॑ন্তু দে॒বীর॒মৃতা॑ऽ ঋতা॒বৃধঃ॑ ॥ ১২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
শ্বাত্রা ইত্যস্যাঙ্গিরস ঋষয়ঃ । আপো দেবতাঃ । ভুরিগ্ ব্রাহ্ম্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥