Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 39 / Mantra 8

13 Mantra
39/8
Devata- अग्न्यादयो लिङगोक्ता देवताः Rishi- दीर्घतमा ऋषिः Chhand- निचृदत्यष्टिः Swara- गान्धारः
Mantra with Swara
अ॒ग्निꣳ हृद॑येना॒शनि॑ꣳहृदया॒ग्रेण॑ पशु॒पतिं॑ कृत्स्न॒हृद॑येन भ॒वं य॒क्ना। श॒र्वं मत॑स्नाभ्या॒मीशा॑नं म॒न्युना॑ महादे॒वम॑न्तः पर्श॒व्येनो॒ग्रं दे॒वं व॑नि॒ष्ठुना॑ वसिष्ठ॒हनुः॒शिङ्गी॑नि को॒श्याभ्या॑म्॥८॥

अ॒ग्निम्। हृद॑येन। अ॒शानि॑म्। हृ॒द॒या॒ग्रेणेति॑ हृदयऽअ॒ग्रेण॑। प॒शु॒पति॒मिति॑ पशु॒ऽपति॑म्। कृ॒त्स्न॒हृद॑ये॒नेति॑ कृत्स्न॒ऽहृद॑येन। भ॒वम्। य॒क्ना ॥ श॒र्वम्। मत॑स्नाभ्याम्। ईशा॑नम्। म॒न्युना॑। म॒हा॒दे॒वमिति॑ महाऽदे॒वम्। अ॒न्तः॒ऽप॒र्श॒व्येन॑। उ॒ग्रम्। दे॒वम्। व॒नि॒ष्ठुना॑। व॒सि॒ष्ठ॒हनु॒रिति॑ वसिष्ठ॒ऽहनुः॑। शिङ्गी॑नि। को॒श्याभ्या॑म् ॥८ ॥

Mantra without Swara
अग्निँ हृदयेनाशनिँ हृदयाग्रेण पशुपतिङ्कृत्स्नहृदयेन भवँयक्ना । शर्वम्मतस्नाभ्यामीशानम्मन्युना महादेवमन्तःपर्शव्येनोग्रन्देवँवनिष्ठुना वसिष्ठहनुः शिङ्गीनि कोश्याभ्याम् ॥

अग्निम्। हृदयेन। अशानिम्। हृदयाग्रेणेति हृदयऽअग्रेण। पशुपतिमिति पशुऽपतिम्। कृत्स्नहृदयेनेति कृत्स्नऽहृदयेन। भवम्। यक्ना॥ शर्वम्। मतस्नाभ्याम्। ईशानम्। मन्युना। महादेवमिति महाऽदेवम्। अन्तःऽपर्शव्येन। उग्रम्। देवम्। वनिष्ठुना। वसिष्ठहनुरिति वसिष्ठऽहनुः। शिङ्गीनि। कोश्याभ्याम्॥८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! সেই মরণ প্রাপ্ত জীবগুলি (হৃদয়েন) হৃদয়রূপ অবয়ব হইতে (অগ্নিম্) অগ্নিকে (হৃদয়াগ্রেণ) হৃদয়ের উপরের ভাগ দ্বারা (অশনিম্) বিদ্যুৎকে (কুৎস্নহৃদয়েন) সম্পূর্ণ হৃদয়ের অবয়ব সকলের দ্বারা (পশুপতিম্) পশুদের রক্ষক জগৎ ধারণকর্তা সকলের জীবন হেতু পরমেশ্বরকে (য়ক্না) যকৃতরূপ শরীরের অবয়বগুলির দ্বারা (ভবম্) সর্বত্র বিদ্যমান ঈশ্বরকে (মতস্নাভ্যম্) হৃদয়ের আশেপাশের অবয়বগুলির দ্বারা (শর্বম্) বিজ্ঞানযুক্ত ঈশ্বরকে (মন্যুনা) দুষ্টাচারী এবং পাপের প্রতি বর্ত্তমান ক্রোধ দ্বারা (ঈশানম্) সকল জগতের স্বামী ঈশ্বরকে (অন্তঃ পর্শব্যেন) ভিতরের পার্শ্বাবয়বের বিজ্ঞান দ্বারা (মহাদেবম্) মহাদেব (উগ্রম্ দেবম্) তীক্ষ্ন স্বভাবযুক্ত প্রকাশমান ঈশ্বরকে (বনিষ্ঠুনা) অন্ত্র বিশেষ দ্বারা (বসিষ্ঠহনুঃ) অত্যন্ত বাসের ফলে রাজার তুল্য হনুযুক্ত ব্যক্তিকে (কোশ্যাভ্যাম্) পেটে হওযা দুটি মাংসপিন্ড দ্বারা (শিঙ্গীনি) জানিবার বা প্রাপ্ত হইবার যোগ্য বস্তু সকলকে প্রাপ্ত হইয়া থাকে, এইরকম তোমরা জানিবে ॥ ৮ ॥
Essence
ভাবার্থঃ- যে সব মনুষ্য শরীরের সকল অঙ্গ দ্বারা ধর্মাচরণ, বিদ্যাগ্রহণ, সৎসঙ্গ এবং জগদীশ্বরের উপাসনা করে, তাহারা বর্ত্তমান ও ভবিষ্যৎ জন্মে সুখ প্রাপ্ত হয় ॥ ৮ ॥
Subject
কোন্ মনুষ্য উভয় জন্মে সুখ লাভ করে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒গ্নিꣳ হৃদ॑য়েনা॒শনি॑ꣳহৃদয়া॒গ্রেণ॑ পশু॒পতিং॑ কৃৎস্ন॒হৃদ॑য়েন ভ॒বং য়॒ক্না । শ॒র্বং মত॑স্নাভ্যা॒মীশা॑নং ম॒ন্যুনা॑ মহাদে॒বম॑ন্তঃ পর্শ॒ব্যেনো॒গ্রং দে॒বং ব॑নি॒ষ্ঠুনা॑ বসিষ্ঠ॒হনুঃ॒শিঙ্গী॑নি কো॒শ্যাভ্যা॑ম্ ॥ ৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নিমিত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । অগ্ন্যাদয়ো লিঙ্গোক্তা দেবতাঃ । নিচৃদত্যষ্টিশ্ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥