Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 39 / Mantra 7

13 Mantra
39/7
Devata- मरुतो देवताः Rishi- दीर्घतमा ऋषिः Chhand- भुरिग्गायत्री Swara- षड्जः
Mantra with Swara
उ॒ग्रश्च॑ भी॒मश्च॒ ध्वान्तश्च॒ धुनि॑श्च।सा॒स॒ह्वाँश्चा॑भियु॒ग्वा च॑ वि॒क्षिपः॒ स्वाहा॑॥७॥

उ॒ग्रः। च॒। भी॒मः। च॒। ध्वा᳖न्त॒ इति॒ धुऽआ॑न्तः। च॒। धुनिः॑। च॒ ॥ सा॒स॒ह्वान्। स॒स॒ह्वानिति॑ सस॒ह्वान्। च॒। अ॒भि॒यु॒ग्वेत्य॑भिऽयु॒ग्वा। च॒। वि॒क्षिप॒ इति॑ वि॒क्षिपः॑। स्वाहा॑ ॥७ ॥

Mantra without Swara
उग्रश्च भीमश्च ध्वान्तश्च धुनिश्च । सासह्वाँश्चाभियुग्वा च विक्षिपः स्वाहा ॥

उग्रः। च। भीमः। च। ध्वान्त इति धुऽआन्तः। च। धुनिः। च॥ सासह्वान्। ससह्वानिति ससह्वान्। च। अभियुग्वेत्यभिऽयुग्वा। च। विक्षिप इति विक्षिपः। स्वाहा॥७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! মৃত্যু প্রাপ্ত জীব (স্বাহা) স্বীয় কর্ম্ম দ্বারা (উগ্রঃ) তীব্র স্বভাবযুক্ত (চ) শান্ত (ভীমঃ) ভয়কারী (চ) নির্ভয় (ধ্বান্তঃ) অন্ধকারকে প্রাপ্ত (চ) প্রকাশকে প্রাপ্ত (ধুনিঃ) কম্পমান (চ) নিষ্কম্প (সাসহ্বান) শীঘ্র সহ্যশীল (চ) না সহ্যশীল (অভিয়ুগ্বা) সব দিক দিয়া নিয়মধারী (চ) সকলের হইতে পৃথক্ এবং (বিক্ষিপঃ) বিক্ষেপকে প্রাপ্ত হয় ॥ ৭ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! যে জীব পাপাচারী তাহারা উগ্র যাহারা ধর্মাত্মা তাহারা শান্ত, যাহারা ভয় প্রদানকারী তাহারা ভীম শব্দ বাচ্য, যাহারা ভয় প্রাপ্ত তাহারা ভীত, যাহারা অভয়দানকারী, তাহারা নির্ভয়, যাহারা অবিদ্যাযুক্ত তাহারা অন্ধকার দ্বারা আচ্ছাদিত, যাহারা বিদ্বান্ যোগী, তাহারা প্রকাশযুক্ত, যাহারা জিতেন্দ্রিয় নহে, তাহারা চঞ্চল, যাহারা জিতেন্দ্রিয় তাহারা চঞ্চলতারহিত নিজ নিজ কর্মফলকে ভোগ করিয়া সহ্য করিয়া সংযুক্ত বিক্ষেপ প্রাপ্ত এই জগতে নিত্য ভ্রমণ করে, এইরকম জানিবে ॥ ৭ ॥
Subject
পুনঃ কে জীবাঃ কিং গুণাঃ সন্তীত্যাহ ॥ পুনঃ কোন্ জীব কোন্ গুণ সম্পন্ন, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
উ॒গ্রশ্চ॑ ভী॒মশ্চ॒ ধ্বা᳖ন্তশ্চ॒ ধুনি॑শ্চ । সা॒স॒হ্বাঁশ্চা॑ভিয়ু॒গ্বা চ॑ বি॒ক্ষিপঃ॒ স্বাহা॑ ॥ ৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
উগ্রশ্চেত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । মরুতো দেবতাঃ । ভুরিগ্গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥