Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 38 / Mantra 7

28 Mantra
38/7
Devata- वातो देवता Rishi- दीर्घतमा ऋषिः Chhand- अष्टिः Swara- मध्यमः
Mantra with Swara
स॒मु॒द्राय त्वा॒ वाता॑य॒ स्वाहा॑। सरि॒राय॑ त्वा॒ वाता॑य॒ स्वाहा॑।अ॒ना॒धृ॒ष्याय॑ त्वा॒ वाता॑य॒ स्वाहा॑। अ॒प्र॒ति॒धृ॒ष्याय॑ त्वा॒ वाता॑य॒ स्वाहा॑।अ॒व॒स्यवे॑ त्वा॒ वाता॑य॒ स्वाहा॑। अ॒शि॒मि॒दाय॑ त्वा॒ वाता॑य॒ स्वाहा॑॥७॥

स॒मुद्राय॑। त्वा॒। वाता॑य। स्वाहा॑। स॒रि॒राय॑। त्वा॒। वाता॑य॒। स्वाहा॑। अ॒ना॒धृष्याय॑। त्वा॒। वाता॑य। स्वाहा॑। अ॒प्र॒ति॒धृ॒ष्यायेत्य॑प्रति॑ऽधृ॒ष्याय॑। त्वा॒। वाता॑य। स्वाहा॑। अ॒व॒स्यवे॑ त्वा॒। वाता॑य। स्वाहा॑। अ॒शि॒मि॒दायेत्य॑शिमि॒ऽदाय॑। त्वा॒। वाता॑य। स्वाहा॑ ॥७ ॥

Mantra without Swara
समुद्राय त्वा वाताय स्वाहा सरिराय त्वा वाताय स्वाहा । अनाधृष्याय त्वा वाताय स्वाहा प्रतिधृष्याय त्वा वाताय स्वाहा । अवस्यवे त्वा वाताय स्वाहाशिमिदाय त्वा वाताय स्वाहा ॥

समुद्राय। त्वा। वाताय। स्वाहा। सरिराय। त्वा। वाताय। स्वाहा। अनाधृष्याय। त्वा। वाताय। स्वाहा। अप्रतिधृष्यायेत्यप्रतिऽधृष्याय। त्वा। वाताय। स्वाहा। अवस्यवे त्वा। वाताय। स्वाहा। अशिमिदायेत्यशिमिऽदाय। त्वा। वाताय। स्वाहा॥७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে স্ত্রী বা পুরুষ ! আমি (স্বাহা) সত্য দ্বারা (সমুদ্রায়) আকাশে চলিবার জন্য (বাতায়) বায়ু বিদ্যা বা বায়ুর শোধন হেতু (ত্বা) তোমাকে (স্বাহা) সত্যক্রিয়া দ্বারা (সরিরায়) জলের তথা (বাতায়) গৃহের বায়ু শোধন করিবার জন্য (ত্বা) তোমাকে (স্বাহা) সত্যবাণী দ্বারা (অনাধৃষ্যায়) না ভৎর্সনা করিবার ও ভয় হইতে রহিত হইবার জন্য (বাতায়) ঔষধিস্থ বায়ুকে জানিবার জন্য (ত্বা) তোমাকে (স্বাহা) সত্য বাণী বা ক্রিয়া দ্বারা (অপ্রতি ধৃশ্যায়) ধমকানের অযোগ্যদের প্রতি বর্ত্তমানের অর্থ (বাতায়) বায়ুর বেগের গতি জানিবার জন্য (ত্বা) তোমাকে (স্বাহা) সত্যক্রিয়া দ্বারা (অবস্যবে) স্বীয় রক্ষা কামনাকারীদের জন্য তথা (বাতায়) প্রাণশক্তিকে বিশেষ জানিবার জন্য (ত্বা) তোমাকে এবং (স্বাহা) সত্যক্রিয়া দ্বারা (অশিমিদায়) ভোগ্য অন্ন যাহাতে স্নেহকারী আছে, সেই রস ও (বাতায়) উদান বায়ুর জন্য (ত্বা) তোমাকে সমীপ স্বীকার করি ॥ ৭ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে পূর্ব মন্ত্র হইতে (উপ, য়চ্ছামি) এই সব পদের অনুবৃত্তি আইসে । বিবাহ কৃত স্ত্রী-পুরুষ সৃষ্টিবিদ্যার উন্নতির জন্য প্রচেষ্টা করিতে থাকিবে ॥ ৭ ॥
Subject
পুনঃ কৃতবিবাহৌ স্ত্রীপুংসৌ কিং কুর্য়াতামিত্যাহ ॥ পুনঃ বিবাহ কৃত স্ত্রীপুরুষ কী করিবে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
স॒মু॒দ্রায় ত্বা॒ বাতা॑য়॒ স্বাহা॑ । সরি॒রায়॑ ত্বা॒ বাতা॑য়॒ স্বাহা॑ । অ॒না॒ধৃ॒ষ্যায়॑ ত্বা॒ বাতা॑য়॒ স্বাহা॑ । অ॒প্র॒তি॒ধৃ॒ষ্যায়॑ ত্বা॒ বাতা॑য়॒ স্বাহা॑ । অ॒ব॒স্যবে॑ ত্বা॒ বাতা॑য়॒ স্বাহা॑ । অ॒শি॒মি॒দায়॑ ত্বা॒ বাতা॑য়॒ স্বাহা॑ ॥ ৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সমুদ্রায়েত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । বাতো দেবতা । বিরাডষ্টিশ্ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥