Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 38 / Mantra 6

28 Mantra
38/6
Devata- अश्विनौ देवते Rishi- दीर्घतमा ऋषिः Chhand- निचृदत्यष्टिः Swara- गान्धारः
Mantra with Swara
गा॒य॒त्रं छन्दो॑ऽसि॒ त्रैष्टु॑भं॒ छन्दो॑ऽसि॒ द्यावा॑पृथि॒वीभ्यां॑ त्वा॒ परि॑ गृह्णाम्य॒न्तरि॑क्षे॒णोप॑ यच्छामि। इन्द्रा॑श्विना॒ मधु॑नः सार॒घस्य॑ घर्मं पा॑त॒ वस॑वो॒ यज॑त॒ वाट्। स्वाहा॒ सूर्य्य॑स्य र॒श्मये॑ वृष्टि॒वन॑ये॥६॥

गा॒य॒त्रम्। छन्दः॑। अ॒सि॒। त्रैष्टु॑भम्। त्रैस्तु॑भ॒मिति॒ त्रैस्तु॑भम्। छन्दः॑। अ॒सि॒। द्यावा॑पृथि॒वीभ्या॑म्। त्वा॒। परि॑। गृ॒ह्णा॒मि॒। अ॒न्तरि॑क्षेण। उप॑। य॒च्छा॒मि॒ ॥ इन्द्र॑। अ॒श्वि॒ना॒। मधु॑नः। सा॒र॒घस्य॑। घ॒र्मम्। पा॒त॒। वस॑वः। यज॑त। वाट् ॥ स्वाहा॑। सूर्य॑स्य। र॒श्मये॑। वृ॒ष्टि॒वन॑य॒ इति॑ वृष्टि॒ऽवन॑ये ॥६ ॥

Mantra without Swara
गायत्रञ्छन्दो सि त्रैष्टुभञ्छन्दोसि द्यावापृथिवीभ्यान्त्वा परिगृह्णाम्यन्तरिक्षेणोपयच्छामि । इन्द्राश्विना मधुनः सारघस्य घर्मम्पात वसवो यजत वाट् । स्वाहा सूर्यस्य रश्मये वृष्टिवनये ॥

गायत्रम्। छन्दः। असि। त्रैष्टुभम्। त्रैस्तुभमिति त्रैस्तुभम्। छन्दः। असि। द्यावापृथिवीभ्याम्। त्वा। परि। गृह्णामि। अन्तरिक्षेण। उप। यच्छामि॥ इन्द्र। अश्विना। मधुनः। सारघस्य। घर्मम्। पात। वसवः। यजत। वाट्॥ स्वाहा। सूर्यस्य। रश्मये। वृष्टिवनय इति वृष्टिऽवनये॥६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ইন্দ্র) পরম ঐশ্বর্য্যযুক্ত পুরুষ ! যেমন তুমি (গায়ত্রম্) গায়ত্রী ছন্দে প্রকাশিত (ছন্দঃ) স্বতন্ত্র আনন্দকারক অর্থের সমান হৃদয় প্রিয় স্ত্রীকে প্রাপ্ত (অসি) আছো । (ত্রৈষ্টুভম্) ত্রিষ্টুপ্ ছন্দে ব্যাখ্যাত (ছন্দঃ) স্বতন্ত্র অর্থমাত্রের সমান প্রশংসিত পত্নীকে প্রাপ্ত (অসি) আছো, সেইরূপ আমি (ত্বা) তোমাকে দেখিয়া (দ্যাবাপৃথিবীভ্যাম্) সূর্য্য ভূমি হইতে অতি শোভায়মান প্রিয়া স্ত্রীকে (পরি, গৃহ্নামি) সকল দিক দিয়া স্বীকার করি এবং (অন্তরিক্ষেণ) হস্তে জল গ্রহণ করিয়া প্রতিজ্ঞা করানো (উপ, য়চ্ছামি) স্ত্রীত্বের সহ গ্রহণ করি । হে (অশ্বিনা) প্রাণ-অপানের তুল্য কার্য্যসাধক স্ত্রী-পুরুষগণ ! তোমরা উভয়েই সেই মত আচরণ কর । হে (বসবঃ) পৃথিবী আদি বসুর তুল্য প্রথম শ্রেণির বিদ্বান্গণ ! তোমরা (স্বাহা) সত্য ক্রিয়া দ্বারা (মধুনঃ সারঘস্য) মৌমাছীদের নির্মিত মধুরাদি গুণযুক্ত মধু এবং (ঘর্মম্) সুখ দিবার যজ্ঞের (পাত) রক্ষা কর । (সূর্য়্যস্ব) সূর্য্যের (বৃষ্টিবনয়ে) বর্ষার বিভাগকারী (রশ্ময়ে) সংশোধক কিরণের জন্য (বাট্) উত্তম প্রকার (য়জত) সঙ্গত ভাবে গমন কর ॥ ৬ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন শব্দের অর্থ সহ বাচ্য-বাচক সম্পর্ক, সূর্য্য সহ পৃথিবীর, কিরণ সহ বর্ষার, যজ্ঞ সহ যজমান এবং ঋত্বিজদের সম্পর্ক সেইরূপই বিবাহিত স্ত্রী পুরুষের সম্পর্ক হইবে ॥ ৬ ॥
Subject
পুনঃ স্ত্রীপুরুষয়োঃ কীদৃশঃ সম্বন্ধঃ স্যাদিত্যাহ ॥ পুনঃ স্ত্রী পুরুষের কেমন সম্বন্ধ হইবে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
গা॒য়॒ত্রং ছন্দো॑ऽসি॒ ত্রৈষ্টু॑ভং॒ ছন্দো॑ऽসি॒ দ্যাবা॑পৃথি॒বীভ্যাং॑ ত্বা॒ পরি॑ গৃহ্ণাম্য॒ন্তরি॑ক্ষে॒ণোপ॑ য়চ্ছামি । ইন্দ্রা॑শ্বিনা॒ মধু॑নঃ সার॒ঘস্য॑ ঘর্মং পা॑ত॒ বস॑বো॒ য়জ॑ত॒ বাট্ । স্বাহা॒ সূর্য়্য॑স্য র॒শ্ময়ে॑ বৃষ্টি॒বন॑য়ে ॥ ৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
গায়ত্রমিত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । অশ্বিনৌ দেবতে । নিচৃদত্যষ্টিশ্ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥