Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 38 / Mantra 27

28 Mantra
38/27
Devata- यज्ञो देवता Rishi- दीर्घतमा ऋषिः Chhand- पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
मयि॒ त्यदि॑न्द्रि॒यं बृ॒हन्मयि॒ दक्षो॒ मयि॒ क्रतुः॑।घ॒र्मस्त्रि॒शुग्वि रा॑जति वि॒राजा॒ ज्योति॑षा स॒ह ब्रह्म॑णा॒ तेज॑सा स॒ह॥२७॥

मयि॑। त्यत्। इ॒न्द्रि॒यम्। बृ॒हत्। मयि॑। दक्षः॑। मयि॑। क्रतुः॑ ॥ घ॒र्मः। त्रि॒शुगिति॑ त्रि॒ऽशुक्। वि। रा॒ज॒ति॒। वि॒राजेति॑ वि॒ऽराजा॑। ज्योति॑षा। स॒ह। ब्रह्म॑णा। तेज॑सा। स॒ह ॥२७ ॥

Mantra without Swara
मयि त्यदिन्द्रियम्बृहन्मयि दक्षो मयि क्रतुः । घर्मस्त्रिशुग्वि राजति विराजा ज्योतिषा सह ब्रह्मणा तेजसा सह ॥

मयि। त्यत्। इन्द्रियम्। बृहत्। मयि। दक्षः। मयि। क्रतुः॥ घर्मः। त्रिशुगिति त्रिऽशुक्। वि। राजति। विराजेति विऽराजा। ज्योतिषा। सह। ब्रह्मणा। तेजसा। सह॥२७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যেমন (বিরাজা) বিশেষ করিয়া প্রকাশক (জ্যোতিষা) প্রদীপ্ত জ্যোতির (সহ) সহ এবং (ব্রহ্মণা, তেজসা) তীক্ষ্ন কার্য্য সাধক ধনের (সহ) সহ (ত্রিশুক্) কোমল, মধ্যম ও তীব্র দীপ্তি যুক্ত (ঘর্মঃ) প্রতাপ (বিরাজতি) বিশেষ প্রকাশিত হয় সেইরূপ (ময়ি) আমাতে, জীবাত্মায় (বৃহৎ) বৃহৎ (ত্যৎ) সেই (ইন্দ্রিয়ম্) মনাদি ইন্দ্রিয় (ময়ি) আমাতে (দক্ষঃ) বল এবং (ময়ি) আমাতে (ক্রতুঃ) বুদ্ধি বা কর্ম্ম বিশেষ করিয়া প্রকাশিত হয় সেইরূপ তোমাদের মধ্যেও ইহা বিশেষ করিয়া প্রকাশিত হউক ॥ ২৭ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । হে মনুষ্যগণ ! যেমন অগ্নি, বিদ্যুৎ ও সূর্য্যরূপে তিন প্রকারের প্রকাশ জগৎকে প্রকাশিত করে সেইরূপ উত্তম বল, কর্ম্ম, বুদ্ধি, ধর্ম দ্বারা সঞ্চিত ধন, বিজিত ইন্দ্রিয় মহান্ সুখ প্রদান করে ॥ ২৭ ॥
Subject
অথ মনুষ্যান্ কিং সুখয়তীত্যাহ ॥ এখন মনুষ্যদিগকে কী বস্তু সুখ প্রদান করে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ময়ি॒ ত্যদি॑ন্দ্রি॒য়ং বৃ॒হন্ময়ি॒ দক্ষো॒ ময়ি॒ ক্রতুঃ॑ । ঘ॒র্মস্ত্রি॒শুগ্বি রা॑জতি বি॒রাজা॒ জ্যোতি॑ষা স॒হ ব্রহ্ম॑ণা॒ তেজ॑সা স॒হ ॥ ২৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ময়ি ত্যদিত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । য়জ্ঞো দেবতা । পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥