Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 38 / Mantra 25

28 Mantra
38/25
Devata- ईश्वरो देवता Rishi- दीर्घतमा ऋषिः Chhand- साम्नी पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
एधो॑ऽस्येधिषी॒महि॑ स॒मिद॑सि॒ तेजो॑ऽसि॒ तेजो॒ मयि॑ धेहि॥२५॥

एधः॑। अ॒सि॒। ए॒धि॒षी॒महि॑। स॒मिदिति॑ स॒म्ऽइत्। अ॒सि॒। तेजः॑। अ॒सि॒। तेजः॑। मयि॑। धे॒हि॒ ॥२५ ॥

Mantra without Swara
एधोस्येधिषीमहि समिदसि तेजो सि तेजो मयि धेहि ॥

एधः। असि। एधिषीमहि। समिदिति सम्ऽइत्। असि। तेजः। असि। तेजः। मयि। धेहि॥२५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে পরমেশ্বর ! আপনি আমাদের আত্মায় (এধঃ) প্রদীপ্তকারী ইন্ধন তুল্য প্রকাশক (অসি) হন (সমিৎ) সম্যক্ প্রদীপ্ত সমিধার সমান (অসি) হন (তেজঃ) প্রকাশময় বিদ্যুৎ তুল্য সর্ববিদ্যার প্রদর্শনকারী (অসি) হন, সুতরাং আপনি (ময়ি) আমাতে (তেজঃ) তেজকে (ধেহি) ধারণ করুন, আপনাকে প্রাপ্ত হইয়া আমরা (এধিষীমহি) সব দিক দিয়া বৃদ্ধিকে প্রাপ্ত হইব ॥ ২৫ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! যেমন ইন্ধন দ্বারা এবং ঘৃত দ্বারা অগ্নির শিখা বৃদ্ধি পায় তদ্রূপ উপাসনা কৃত জগদীশ্বর দ্বারা যোগিদিগের আত্মা প্রকাশিত হয় ॥ ২৫ ॥
Subject
অথাऽগ্নিমিষেণ য়োগিকৃত্যমাহ ॥ এখন অগ্নির উদাহরণ দিয়া যোগীর কর্ত্তব্য বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
এধো॑ऽস্যেধিষী॒মহি॑ স॒মিদ॑সি॒ তেজো॑ऽসি॒ তেজো॒ ময়ি॑ ধেহি ॥ ২৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
এধ ইত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । ঈশ্বরো দেবতা । সাম্নী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥