Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 38 / Mantra 22

28 Mantra
38/22
Devata- यज्ञो देवता Rishi- दीर्घतमा ऋषिः Chhand- परोष्णिक् Swara- ऋषभः
Mantra with Swara
अचि॑क्रद॒द् वृषा॒ हरि॑र्म॒हान् मि॒त्रो न द॑र्श॒तः।सꣳ सूर्य्ये॑ण दिद्युतदुद॒धिर्नि॒धिः॥२२॥

अचि॑क्रदत्। वृषा॑। हरिः॑। म॒हान्। मि॒त्रः। न। द॒र्श॒तः ॥ सम्। सूर्य्ये॑ण। दि॒द्यु॒त॒त्। उ॒द॒धिरित्यु॑द॒ऽधिः। नि॒धिरिति॑ नि॒ऽधिः ॥२२ ॥

Mantra without Swara
अचिक्रदद्वृषा हरिर्महान्मित्रो न दर्शतः । सँ सूर्येण दिद्युतदुदधिर्निधिः ॥

अचिक्रदत्। वृषा। हरिः। महान्। मित्रः। न। दर्शतः॥ सम्। सूर्य्येण। दिद्युतत्। उदधिरित्युदऽधिः। निधिरिति निऽधिः॥२२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যাহা (বৃষা) বর্ষার নিমিত্ত (হরিঃ) শীঘ্রগামী (মহান্) সর্বাপেক্ষা বৃহৎ (অচিক্রদৎ) শব্দ করিয়া (মিত্রঃ, ন) মিত্রতুল্য (দর্শতঃ) দেখিবার যোগ্য (সূর্য়েণ) সূর্য্যের সঙ্গে (উদধেঃ, নিধিঃ) যন্মধ্যে পদার্থ রাখা হয় তথা যন্মধ্যে জল একত্রিত হয়, সেই সমুদ্র বা আকাশে (সম্, দিদ্যুতৎ) সম্যক্ প্রকাশিত হয়, সেই বিদ্যুৎ রূপ অগ্নি সকলকে কার্য্যে আনিবার যোগ্য ॥ ২২ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমা ও বাচকলুপ্তোপমালঙ্কার আছে, হে মনুষ্যগণ ! যেমন বৃষ বা অশ্ব শব্দ করে এবং যেমন মিত্র মিত্রদিগকে তৃপ্ত করে সেইরূপ সব লোক-লোকান্তর সহ বর্ত্তমান বিদ্যুৎ রূপ অগ্নি সকলকে প্রকাশিত করে, তাহাকে জানিও ॥ ২২ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অচি॑ক্রদ॒দ্ বৃষা॒ হরি॑র্ম॒হান্ মি॒ত্রো ন দ॑র্শ॒তঃ । সꣳ সূর্য়্যে॑ণ দিদ্যুতদুদ॒ধির্নি॒ধিঃ ॥ ২২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অচিক্রদদিত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । য়জ্ঞো দেবতা । পরোষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥