Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 38 / Mantra 21

28 Mantra
38/21
Devata- यज्ञो देवता Rishi- दीर्घतमा ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
घर्मै॒तत्ते॒ पुरी॑षं॒ तेन॒ वर्द्ध॑स्व॒ चा च॑ प्यायस्व।व॒र्द्धि॒षी॒महि॑ च॒ व॒यमा च॑ प्यासिषीमहि॥२१॥

घर्म॑। ए॒तत्। ते॒। पुरी॑षम्। तेन॑। वर्द्ध॑स्व। च॒। आ। च॒। प्या॒य॒स्व॒ ॥ व॒र्द्धि॒षी॒महि॑। च॒। व॒यम्। आ। च॒। प्या॒सि॒षी॒म॒हि॒ ॥२१ ॥

Mantra without Swara
घर्मैतत्ते पुरीषन्तेन वर्धस्व चा च प्यायस्व । वर्धिषीमहि च वयमा च प्यासिषीमहि ॥

घर्म। एतत्। ते। पुरीषम्। तेन। वर्द्धस्व। च। आ। च। प्यायस्व॥ वर्द्धिषीमहि। च। वयम्। आ। च। प्यासिषीमहि॥२१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ঘর্ম) অত্যন্ত পূজনীয় সব দিক দিয়া প্রকাশমান জগদীশ্বর বা বিদ্বান্ যিনি (এতৎ) এই (তে) আপনার (পুরীষম্) ব্যাপ্তি বা পালন, (তেন) তদ্দ্বারা আপনি (বর্দ্ধস্ব) বৃদ্ধি প্রাপ্ত হউন (চ) এবং অন্যকেও বৃদ্ধি করুন । আপনি স্বয়ং (আ, প্যায়স্ব) পুষ্ট হউন (চ) এবং অন্যকেও পুষ্ট করুন, আপনার কৃপা ও শিক্ষা বলে যেমন (বয়ম্) আমরা (বর্দ্ধিষীমহি) পূর্ণ বৃদ্ধি প্রাপ্ত হই (চ) এবং তদ্রূপ অন্যকে বৃদ্ধি করাই (চ) এবং যেমন আমরা (আ, প্যাসিষীমহি) সবদিক দিয়া বৃদ্ধি লাভ করি তদ্রূপ অন্যকে নিরন্তর পুষ্ট করি সেইরূপ তোমরাও কর ॥ ২১ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে শ্লেষ ও বাচকলুপ্তোপমালঙ্কার আছে । হে মনুষ্যগণ ! যেমন সর্বত্র অভিব্যাপ্ত ঈশ্বরের সকলের রক্ষা বা পুষ্টি করিয়াছেন সেইরূপ বৃদ্ধি প্রাপ্ত আমরা পুষ্টলোকদের উচিত যে, সকল জীবদেরকে বৃদ্ধি ও পুষ্ট করিব ॥ ২১ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ঘর্মৈ॒তত্তে॒ পুরী॑ষং॒ তেন॒ বর্দ্ধ॑স্ব॒ চা চ॑ প্যায়স্ব । ব॒র্দ্ধি॒ষী॒মহি॑ চ॒ ব॒য়মা চ॑ প্যাসিষীমহি ॥ ২১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ঘর্মৈতদিত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । য়জ্ঞো দেবতা । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥