Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 38 / Mantra 20

28 Mantra
38/20
Devata- यज्ञो देवता Rishi- दीर्घतमा ऋषिः Chhand- निचृत्त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
चतुः॑स्रक्ति॒र्नाभि॑र्ऋ॒तस्य॑ स॒प्रथाः॒ स नो॑ वि॒श्वायुः॑ स॒प्रथाः॒ स नः॑ स॒र्वायुः॑ स॒प्रथाः॑।अप॒ द्वे॒षो॒ऽअप॒ ह्वरो॒ऽन्यव्र॑तस्य सश्चिम॥२०॥

चतुः॑स्रक्ति॒रिति॒ चतुः॑ऽस्रक्तिः। नाभिः॑। ऋ॒तस्य॑। स॒प्रथा॒ इति॑ स॒ऽप्रथाः॑। सः। नः॒। वि॒श्वायु॒रिति॑ वि॒श्वऽआ॑युः। स॒प्रथा॒ इति॑ स॒ऽप्रथाः॑। सः। नः॒। स॒र्वायु॒रिति॑ स॒र्वऽआ॑युः। स॒प्रथा॒ इति॑ स॒ऽप्रथाः॑ ॥ अप॑। द्वेषः॑। अप॑। ह्वरः॑। अ॒न्यव्र॑त॒स्येत्य॒न्यऽव्र॑तस्य। स॒श्चि॒म॒ ॥२० ॥

Mantra without Swara
चतुःस्रक्तिर्नाभिरृतस्य सप्रथाः स नो विश्वायुः सप्रथाः स नः सर्वायुः सप्रथाः । अप द्वेषोऽअप ह्वरोन्यव्रतस्य सश्चिम ॥

चतुःस्रक्तिरिति चतुःऽस्रक्तिः। नाभिः। ऋतस्य। सप्रथा इति सऽप्रथाः। सः। नः। विश्वायुरिति विश्वऽआयुः। सप्रथा इति सऽप्रथाः। सः। नः। सर्वायुरिति सर्वऽआयुः। सप्रथा इति सऽप्रथाः॥ अप। द्वेषः। अप। ह्वरः। अन्यव्रतस्येत्यन्यऽव्रतस्य। सश्चिम॥२०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যেমন (চতুঃস্রক্তিঃ) চারি কোণযুক্ত (নাভিঃ) নাভি মধ্য মার্গের তুল্য নিষ্পক্ষ (সপ্রথাঃ) বিস্তারসহ বর্ত্তমান সৎপুরুষ (অন্যব্রতস্য) অন্য সব জগতের রক্ষা করিবার স্বভাবযুক্ত (ঋতস্য) সত্যস্বরূপ পরমাত্মার সেবা করে (সঃ) সে (সপ্রথাঃ) বিস্তৃত কার্য্যযুক্ত (বিশ্বায়ুঃ) সম্পূর্ণ আয়ুযুক্ত পুরুষ (নঃ) আমাদিগকে বোধিত করুক । (সঃ) সে (সপ্রথাঃ) অধিক সুখী (সর্বায়ুঃ) সমগ্র আয়ুযুক্ত পুরুষ (নঃ) আমাদেরকে ঈশ্বর সম্পর্কীয় বিদ্যার গ্রহণ করাক যাহাতে আমরা (দ্বেষঃ) দ্বেষী শত্রুদিগকে (অপ, সশ্চিম) দূরে সরাইয়া দিই এবং (হ্বরঃ) কুটিল লোকদেরকে (অপ) পৃথক করি, সেইরূপ তোমরাও কর ॥ ২০ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । হে মনুষ্যগণ ! যেমন রসপ্রাপ্ত নাভি রসকে উৎপন্ন করিয়া শরীরের অবয়ব সকলকে পুষ্ট করে সেইরূপ সেবনীকৃত বিদ্বান্ বা উপাসনা করা পরমেশ্বর দ্বেষ ও কুটিলতা দোষগুলিকে নিবৃত্ত করিয়া সব জীবদের রক্ষা করে, সেই সব বিদ্বান্গণ এবং সেই পরমেশ্বরের নিরন্তর সেবা করা উচিত ॥ ২০ ॥
Subject
পুনর্মনুষ্যা কিং কুর্য়ুরিত্যাহ ॥ পুনঃ মনুষ্য কী করিবে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
চতুঃ॑স্রক্তি॒র্নাভি॑র্ঋ॒তস্য॑ স॒প্রথাঃ॒ স নো॑ বি॒শ্বায়ুঃ॑ স॒প্রথাঃ॒ স নঃ॑ স॒র্বায়ুঃ॑ স॒প্রথাঃ॑ । অপ॒ দ্বে॒ষো॒ऽঅপ॒ হ্বরো॒ऽন্যব্র॑তস্য সশ্চিম ॥ ২০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
চতুঃস্রক্তিরিত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । য়জ্ঞো দেবতা । নিচৃৎ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥