Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 36 / Mantra 13

24 Mantra
36/13
Devata- पृथिवी देवता Rishi- मेधातिथिर्ऋषिः Chhand- पिपीलिकामध्या निचृदगायत्री Swara- षड्जः
Mantra with Swara
स्यो॒ना पृ॑थिवि नो भवानृक्ष॒रा नि॒वेश॑नी।यच्छा॑ नः॒ शर्म॑ स॒प्रथाः॑॥१३॥

स्यो॒ना। पृ॒थि॒वि॒। नः॒। भ॒व॒। अ॒नृ॒क्ष॒रा। नि॒वेश॒नीति॑ नि॒ऽवेश॑नी ॥ यच्छ॑। नः॒। शर्म्म॑। स॒प्रथा॒ इति॑ स॒ऽप्रथाः॑ ॥१३ ॥

Mantra without Swara
स्योना पृथिवि नो भवानृक्षरा निवेशनी । यच्छा नः शर्म सप्रथाः ॥

स्योना। पृथिवि। नः। भव। अनृक्षरा। निवेशनीति निऽवेशनी॥ यच्छ। नः। शर्म्म। सप्रथा इति सऽप्रथाः॥१३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে পৃথিবী তুল্য বর্ত্তমান ক্ষমাশীল স্ত্রী ! যেমন (অনৃক্ষরা) কন্টকগর্ত্তাদি-রহিত (নিবেশনী) নিত্য স্থির পদার্থ সমূহকে স্থাপনাকারিণী (পৃথিবী) ভূমি (নঃ) আমাদের জন্য হয়, সেইরূপ তুমি (ভব) হও, সেই পৃথিবী (সপ্রথাঃ) বিস্তার সহ বর্ত্তমান (নঃ) আমাদের জন্য (শর্ম) স্থান দিবে, সেইরূপ (স্যোনা) সুখকারিণী তুমি (নঃ) আমাদের জন্য গৃহের সুখকে (য়চ্ছ) দাও ॥ ১৩ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন সকল প্রাণিদিগকে সুখ, ঐশ্বর্য্য প্রদানকারিণী পৃথিবী বর্ত্তমান, সেইরূপ বিদুষী পতিব্রতা স্ত্রী পতি আদিকে আনন্দ দাত্রী হইয়া থাকে ॥ ১৩ ॥
Subject
পতিব্রতা কীদৃশী স্যাদিত্যাহ ॥ পতিব্রতা স্ত্রী কেমন হইবে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
স্যো॒না পৃ॑থিবি নো ভবানৃক্ষ॒রা নি॒বেশ॑নী । য়চ্ছা॑ নঃ॒ শর্ম॑ স॒প্রথাঃ॑ ॥ ১৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
স্যোনেত্যস্য মেধাতিথির্ঋষিঃ । পৃথিবী দেবতা । পিপীলিকা মধ্যা নিচৃদ্গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥