Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 36 / Mantra 12

24 Mantra
36/12
Devata- आपो देवताः Rishi- दध्यङ्ङाथर्वण ऋषिः Chhand- गायत्री Swara- षड्जः
Mantra with Swara
शन्नो॑ दे॒वीर॒भिष्ट॑य॒ऽआपो॑ भवन्तु पी॒तये॑।शंयोर॒भि स्र॑वन्तु नः॥१२॥

शम्। नः॒। दे॒वीः। अ॒भिष्ट॑ये। आपः॑। भ॒व॒न्तु॒। पी॒तये॑ ॥ शंयोः। अ॒भि। स्र॒व॒न्तु॒। नः॒ ॥१२ ॥

Mantra without Swara
शन्नो देवीरभिष्टय आपो भवन्तु पीतये । शँयोरभि स्रवन्तु नः ॥

शम्। नः। देवीः। अभिष्टये। आपः। भवन्तु। पीतये॥ शंयोः। अभि। स्रवन्तु। नः॥१२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে জগদীশ্বর বা বিদ্বন্ ! যেমন (অভিষ্টয়ে) ইষ্ট সুখের সিদ্ধি হেতু (পীতয়ে) পান করিবার জন্য (দেবীঃ) দিব্য উত্তম (আপঃ) জল (নঃ) আমাদেরকে (শম্) সুখকারী (ভবন্তু) হউক (নঃ) আমাদের জন্য (শংয়োঃ) সুখের বৃষ্টি (অভি, স্রবন্তু) সব দিক দিয়া করুক সেইরূপ উপদেশ কর ॥ ১২ ॥
Essence
ভাবার্থঃ- যে সব মনুষ্য যজ্ঞাদি দ্বারা শুদ্ধ জলাদি পদার্থের সেবন করে তাহাদের উপর সুখরূপী অমৃতের বর্ষা নিরন্তর হইতে থাকে ॥ ১২ ॥
Subject
কীদৃশা জনাঃ সুখসম্পন্না ভবন্তীত্যাহ ॥ কেমন মনুষ্য সুখের সঙ্গে যুক্ত হয়, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
শং নো॑ দে॒বীর॒ভিষ্ট॑য়॒ऽআপো॑ ভবন্তু পী॒তয়ে॑ । শংয়োর॒ভি স্র॑বন্তু নঃ ॥ ১২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
শং নো দেবীরিত্যস্য দধ্যঙ্ঙাথর্বণ ঋষিঃ । আপো দেবতাঃ । গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥