Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 36 / Mantra 11

24 Mantra
36/11
Devata- लिङ्गोक्ता देवताः Rishi- दध्यङ्ङाथर्वण ऋषिः Chhand- अतिशक्वरी Swara- पञ्चमः
Mantra with Swara
अहा॑नि॒ शं भव॑न्तु नः॒ शꣳ रात्रीः॒ प्रति॑ धीयताम्।शन्न॑ऽ इन्द्रा॒ग्नी भ॑वता॒मवो॑भिः॒ शन्न॒ऽ इन्द्रा॒वरु॑णा रा॒तह॑व्या।शन्न॑ऽ इन्द्रापू॒षणा॒ वाज॑सातौ॒ शमिन्द्रा॒सोमा॑ सुवि॒ताय॒ शंयोः॥११॥

अहा॑नि। शम्। भव॑न्तु। नः॒। शम्। रात्रीः॑। प्रति॑। धी॒य॒ता॒म्। शम्। नः॒ इ॒न्द्रा॒ग्नी इती॑न्द्रा॒ग्नी। भ॒व॒ता॒म्। अवो॑भि॒रित्यवः॑ऽभिः। शम्। नः॒। इ॒न्द्रा॒वरु॑णा। रा॒तह॒व्येति॑ रा॒तऽह॑व्या। शम्। नः॒। इ॒न्द्रा॒पू॒षणा॑। वाज॑साता॒विति॒ वाज॑ऽसातौ। शम्। इन्द्रा॒सोमा॑। सु॒वि॒ताय॑। शंयोः ॥११ ॥

Mantra without Swara
अहानि शम्भवन्तु नः शँ रात्रीः प्रति धीयताम् । शन्न इन्द्राग्नी भवतामवोभिः शन्न इन्द्रावरुणा रातहव्या । शन्न इन्द्रापूषणा वाजसातौ शमिन्द्रासोमा सुविताय शँयोः ॥

अहानि। शम्। भवन्तु। नः। शम्। रात्रीः। प्रति। धीयताम्। शम्। नः इन्द्राग्नी इतीन्द्राग्नी। भवताम्। अवोभिरित्यवःऽभिः। शम्। नः। इन्द्रावरुणा। रातहव्येति रातऽहव्या। शम्। नः। इन्द्रापूषणा। वाजसाताविति वाजऽसातौ। शम्। इन्द्रासोमा। सुविताय। शंयोः॥११॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে পরমেশ্বর বা বিদ্বান্ ব্যক্তি! যেমন (অবোভিঃ) রক্ষাদি সহ (শংয়োঃ) সুখের (সুবিতায়) প্রেরণার জন্য (নঃ) আমাদের জন্য (অহানি) দিন (শম্) সুখকারী (ভবন্তু) হউক (রাত্রীঃ) রাতগুলি (শম্) কল্যাণের (প্রতি) প্রতি (ধীয়তাম্) আমাদের ধারণ করিবে । (ইন্দ্রাগ্নী) বিদ্যুৎ ও প্রত্যক্ষ অগ্নি (নঃ) আমাদের জন্য (শম্) সুখকারী (ভতাম্) হউক (রাতহব্যা) গ্রহণ করিবার যোগ্য সুখ যাহা হইতে প্রাপ্ত হইয়াছে সেই (ইন্দ্রাবরুণা) বিদ্যুৎ ও জল (নঃ) আমাদের জন্য (শম্) সুখকারী হউক (বাজসাতৌ) অন্নের সেবন হেতু সংগ্রামে (ইন্দ্রাপূষণা) বিদ্যুৎ ও পৃথিবী (নঃ) আমাদের জন্য (শম্) সুখকারী হউক এবং (ইন্দ্রাসোমা) বিদ্যুৎ ও ঔষধি সকল (শম্) সুখকারিনী হউক সেইরূপ আপনি অনুকূল শিক্ষা দিবেন ॥ ১১ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । হে মনুষ্যগণ ! যে ঈশ্বর ও আপ্ত সত্যবাদী বিদ্বান্গণের শিক্ষায় আপনারা প্রবৃত্ত থাকিবেন তাহা হইলে দিন-রাত আপনাদের ভুমি আদি সকল পদার্থ সুখকারী হইবে ॥ ১১ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অহা॑নি॒ শং ভব॑ন্তু নঃ॒ শꣳ রাত্রীঃ॒ প্রতি॑ ধীয়তাম্ । শন্ন॑ऽ ইন্দ্রা॒গ্নী ভ॑বতা॒মবো॑ভিঃ॒ শন্ন॒ऽ ইন্দ্রা॒বর॑ুণা রা॒তহ॑ব্যা । শন্ন॑ऽ ইন্দ্রাপূ॒ষণা॒ বাজ॑সাতৌ॒ শমিন্দ্রা॒সোমা॑ সুবি॒তায়॒ শংয়োঃ ॥ ১১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অহানি শমিত্যস্য দধ্যঙ্ঙাথর্বণ ঋষিঃ । লিঙ্গোক্তা দেবতাঃ । অতিশক্বরী ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥