Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 36 / Mantra 10

24 Mantra
36/10
Devata- वातादयो देवताः Rishi- दध्यङ्ङाथर्वण ऋषिः Chhand- विराडनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
शन्नो॒ वातः॑ पवता॒ शन्न॑स्तपतु॒ सूर्यः॑।शन्नः॒ कनि॑क्रदद्दे॒वः प॒र्जन्यो॑ऽअ॒भि व॑र्षतु॥१०॥

शम्। नः॒। वातः॑। प॒व॒ता॒म्। शम्। नः॒। त॒प॒तु॒। सूर्य्यः॑ ॥ शम्। नः॒। कनि॑क्रदत्। दे॒वः। प॒र्जन्यः॑। अ॒भि। व॒र्ष॒तु॒ ॥१० ॥

Mantra without Swara
शन्नो वातः पवताँ शन्नस्तपतु सूर्यः । शन्नः कनिक्रदद्देवः पर्जन्यो अभि वर्षतु ॥

शम्। नः। वातः। पवताम्। शम्। नः। तपतु। सूर्य्यः॥ शम्। नः। कनिक्रदत्। देवः। पर्जन्यः। अभि। वर्षतु॥१०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে পরমেশ্বর বা বিদ্বান্ পুরুষ ! যেমন (বাতঃ) পবন (নঃ) আমাদের জন্য (শম্) সুখকারী (পবতাম্) গমন করে, (সূর্য়্যঃ) সূর্য্য (নঃ) আমাদের জন্য (শম্) সুখকর ভাবে (তপতু) তপ্ত হয়, (কনিক্রদৎ) অত্যন্ত শব্দ করিয়া (দেবঃ) উত্তম গুণযুক্ত বিদ্যুৎরূপ অগ্নি (নঃ) আমাদের জন্য (শম্) কল্যাণকারী হয় এবং (পর্জন্যঃ) মেঘ আমাদের জন্য (অভি, বর্ষতু) সব দিক দিয়া বর্ষা করে, সেইরূপ আমাদেরকে শিক্ষা প্রদান করুন ॥ ১০ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । হে মনুষ্যগণ ! যে প্রকারে বায়ু, সূর্য্য, বিদ্যুৎ ও মেঘ সকলের জন্য সুখকর হয়, সেইরূপ অনুষ্ঠান করিতে থাক ॥ ১০ ॥
Subject
পুনর্মনুষ্যৈঃ কিং কর্ত্তব্যমিত্যাহ ॥ পুনঃ মনুষ্য কী করিবে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
শন্নো॒ বাতঃ॑ পবতা॒ᳬं শন্ন॑স্তপতু॒ সূর্য়ঃ॑ । শন্নঃ॒ কনি॑ক্রদদ্দে॒বঃ প॒র্জন্যো॑ऽঅ॒ভি ব॑র্ষতু ॥ ১০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
শন্নো বাত ইত্যস্য দধ্যঙ্ঙাথর্বণ ঋষিঃ । বাতাদয়ো দেবতাঃ । বিরাডনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥