Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 36 / Mantra 1

24 Mantra
36/1
Devata- अग्निर्देवता Rishi- दध्यङ्ङाथर्वण ऋषिः Chhand- पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
ऋचं॒ वाचं॒ प्र प॑द्ये॒ मनो॒ यजुः॒ प्र प॑द्ये॒ साम॑ प्रा॒णं प्र प॑द्ये॒ चक्षुः॒ श्रोत्रं॒ प्र प॑द्ये। वागोजः॑ स॒हौजो॒ मयि॑ प्राणापा॒नौ॥१॥

ऋच॑म्। वाच॑म्। प्र। प॒द्ये॒। मनः॑। यजुः॑। प्र। प॒द्ये॒। साम॑। प्रा॒णम्। प्र। प॒द्ये॒। चक्षुः॑। श्रोत्र॑म्। प्र। प॒द्ये॒ ॥ वाक्। ओजः॑। स॒ह। ओजः॑। मयि॑। प्रा॒णा॒पा॒नौ ॥१ ॥

Mantra without Swara
ऋचँवाचम्प्र पद्ये मनो यजुः प्र पद्ये साम प्राणम्प्र पद्ये चक्षुः श्रोत्रम्प्र पद्ये । वागोजः सहौजो मयि प्राणापानौ ॥

ऋचम्। वाचम्। प्र। पद्ये। मनः। यजुः। प्र। पद्ये। साम। प्राणम्। प्र। पद्ये। चक्षुः। श्रोत्रम्। प्र। पद्ये॥ वाक्। ओजः। सह। ओजः। मयि। प्राणापानौ॥१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যেমন (ময়ি) আমার আত্মায় (প্রাণাপানৌ) প্রাণ ও অপান উপর-নিম্নের শ্বাস দৃঢ় হউক, আমার (বাক্) বাণী (ওজঃ) মানসবলকে প্রাপ্ত হউক, সেই বাণী এবং সেইসব শ্বাসের (সহ) সঙ্গে আমি (ওজঃ) শরীর বলকে প্রাপ্ত হই । (ঋচম্) ঋগ্বেদ রূপ (বাচম্) বাণীকে (প্র, পদ্যে) প্রাপ্ত হই (মনঃ) মননকারীদের তুল্য (য়জুঃ) যজুর্বেদকে (প্র, পদ্যে) প্রাপ্ত হই (প্রাণম্) প্রাণের ক্রিয়া অর্থাৎ যোগাভ্যাসাদি উপাসনার সাধক (সাম) সামবেদকে প্রাপ্ত হই (চক্ষুঃ) উত্তম নেত্র এবং (শ্রোত্রম্) শ্রেষ্ঠ কানকে (প্র, পদ্যে) প্রাপ্ত হই সেইরূপ তোমরা এই সব প্রাপ্ত হও ॥ ১ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । হে বিদ্বান্গণ ! তোমাদের সঙ্গ দ্বারা আমার ঋগ্বেদের তুল্য প্রশংসনীয় বাণী, যজুর্বেদের সমান মন, সামবেদ সদৃশ প্রাণ এবং সপ্তদশ তত্ত্ব যুক্ত লিঙ্গ শরীর সুস্থ, সকল উপদ্রব হইতে রহিত ও সমর্থ হইবে ॥ ১ ॥
Subject
॥ ও৩ম্ ॥ ॥ অথ ষট্ত্রিংশাऽধ্যায়ারম্ভঃ ॥ ওং বিশ্বা॑নি দেব সবিতর্দুরি॒তানি॒ পরা॑ সুব । য়দ্ভ॒দ্রং তন্ন॒ ऽ আ সু॑ব ॥ য়জুঃ৩০.৩ ॥ অথ বিদ্বৎসঙ্গেন কিঞ্জায়ত ইত্যাহ ॥ এখন ছত্রিশতম অধ্যায়ের আরম্ভ করা হইতেছে । ইহার প্রথম মন্ত্রে বিদ্বান্দিগের সঙ্গ দ্বারা কী হয় এই বিষয়কে বলা হইতেছে ॥
Mantra (Bengali)
ঋচং॒ বাচং॒ প্র প॑দ্যে॒ মনো॒ য়জুঃ॒ প্র প॑দ্যে॒সাম॑ প্রা॒ণং প্র প॑দ্যে॒ চক্ষুঃ॒ শ্রোত্রং॒ প্র প॑দ্যে । বাগোজঃ॑ স॒হৌজো॒ ময়ি॑ প্রাণাপা॒নৌ ॥ ১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ঋচমিত্যস্য দধ্যঙ্ঙাথর্বণ ঋষিঃ । অগ্নির্দেবতা । পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বর ॥