Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 35 / Mantra 22

22 Mantra
35/22
Devata- सविता देवता Rishi- आदित्या देवा वा ऋषयः Chhand- स्वराड् गायत्री Swara- षड्जः
Mantra with Swara
अ॒स्मात्त्वमधि॑ जा॒तोऽसि॒ त्वद॒यं जा॑यतां॒ पुनः॑।अ॒सौ स्व॒र्गाय॑ लो॒काय॒ स्वाहा॑॥२२॥

अ॒स्मात्। त्वम्। अधि॑। जा॒तः। अ॒सि॒। त्वत्। अ॒यम्। जा॒य॒ता॒म्। पुन॒रिति॒ पुनः॑ ॥ अ॒सौ। स्वर्गायेति॑ स्वः॒ऽगाय॑। लो॒काय॑। स्वाहा॑ ॥२२ ॥

Mantra without Swara
अस्मात्त्वमधिजातोसि त्वदयञ्जायताम्पुनः । असौ स्वर्गाय लोकाय स्वाहा ॥

अस्मात्। त्वम्। अधि। जातः। असि। त्वत्। अयम्। जायताम्। पुनरिति पुनः॥ असौ। स्वर्गायेति स्वःऽगाय। लोकाय। स्वाहा॥२२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্বান্ পুরুষ! (ত্বম্) আপনি (অস্মাৎ) এই লোক দ্বারা অর্থাৎ বর্ত্তমান মনুষ্যদিগের দ্বারা (অধি) সর্বোপরি (জাতঃ) প্রসিদ্ধ বিরাজমান (অসি) আছেন ইহাতে (অয়ম্) এই পুত্র (ত্বৎ) আপনার হইতে (পুনঃ) পিছনে (অসৌ) বিশেষ নামযুক্ত (স্বাহা) সত্য ক্রিয়া দ্বারা (লোকায়) দেখিবার যোগ্য (স্বর্গায়) বিশেষ সুখ ভোগ করিবার জন্য (জায়তাম্) উৎপদ্যমান হইবে ॥ ২২ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! তোমাদের উচিত যে, এই জগতে মনুষ্যদের শরীর ধারণ করিয়া বিদ্যা, উত্তম শিক্ষা, উত্তম স্বভাব, ধর্ম, যোগাভ্যাস ও বিজ্ঞানের সম্যক্ গ্রহণ করিয়া মুক্তি সুখের জন্য প্রযত্ন কর এবং এই মনুষ্যজন্মের সাফল্য এইরকম জানিবে ॥ ২২ ॥ এই অধ্যায়ে ব্যবহার, জীবের গতি, জন্ম, মরণ, সত্য আশীর্বাদ, অগ্নি ও সত্য ইচ্ছা আদির ব্যাখ্যান হওয়ায় এই অধ্যায়ে কথিত অর্থের পূর্ব অধ্যায়ে কথিত অর্থ সহ সঙ্গতি জানিতে হইবে ॥ ইতি শ্রীমৎপরমহংসপরিব্রাজকাচার্য়াণাং পরমবিদুষাং শ্রীয়ুতবিরজানন্দসরস্বতীস্বামিনাং শিষ্যেণ পরমহংসপরিব্রাজকাচার্য়েণ শ্রীমদ্দয়ানন্দসরস্বতীস্বামিনা নির্মিতে সুপ্রমাণয়ুক্তে সংস্কৃতার্য়্যভাষাভ্যাং বিভূষিতে য়জুর্বেদভাষ্যে পঞ্চত্রিংশোऽধ্যায়োऽলমগমৎ ॥
Subject
পুনর্মনুষ্যৈঃ কিং কর্ত্তব্যমিত্যাহ ॥ পুনঃ মনুষ্যদিগকে কী করা উচিত, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒স্মাত্ত্বমধি॑ জা॒তো᳖ऽসি॒ ত্বদ॒য়ং জা॑য়তাং॒ পুনঃ॑ । অ॒সৌ স্ব॒র্গায়॑ লো॒কায়॒ স্বাহা॑ ॥ ২২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অস্মাদিত্যাদিত্যা দেবা ঋষয়ঃ । অগ্নির্দেবতা । স্বরাড্ গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥