Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 35 / Mantra 21

22 Mantra
35/21
Devata- अग्निर्देवता Rishi- आदित्या देवा ऋषयः Chhand- निचृद्गायत्री, प्राजापत्या गायत्री Swara- षड्जः
Mantra with Swara
स्यो॒ना पृ॑थिवि नो भवानृक्ष॒रा नि॒वेश॑नी।यच्छा॑ नः॒ शर्म॑ स॒प्रथाः॑। अप॑ नः॒ शोशु॑चद॒घम्॥२१॥

स्यो॒ना। पृ॒थि॒वि॒। नः॒। भ॒व॒। अ॒नृ॒क्ष॒रा। नि॒वेश॒नीति॑ नि॒ऽवेश॑नी ॥ यच्छ॑। नः॒। शर्म्म॑। स॒प्रथा॒ इति॑ स॒प्रथाः॑। अपः॑। नः॒। शो॒शु॒च॒त्। अ॒घम् ॥२१ ॥

Mantra without Swara
स्योना पृथिवि नो भवानृक्षरा निवेशनी । यच्छा नः शर्म सप्रथाः । अप नः शोशुचदघम् ॥

स्योना। पृथिवि। नः। भव। अनृक्षरा। निवेशनीति निऽवेशनी॥ यच्छ। नः। शर्म्म। सप्रथा इति सप्रथाः। अपः। नः। शोशुचत्। अघम्॥२१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (পৃথিবি) ভূমিতুল্য বর্ত্তমান ক্ষমাশীলা স্ত্রী ! তুমি যেমন (অনৃক্ষরা) কন্টকাদি হইতে রহিত (নিবেশনী) বসিবার আধার ভূমি (স্যোনা) সুখকারিণী হয় সেইরূপ (নঃ) আমাদের জন্য (ভব) হও, তুমি (সপ্রথাঃ) অত্যন্ত প্রশংসা সহ বর্ত্তমান (নঃ) আমাদের জন্য (শর্ম) সুখকে (য়চ্ছ) দাও যেমন ন্যায়াধীশ (নঃ) আমাদের (অঘম্) পাপকে (অপ, শোশুচৎ) শীঘ্র দূর করে বা শুদ্ধ করে, সেইরূপ তুমি অপরাধকে দূর কর ॥ ২১ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যে নারী পৃথিবী তুল্য ক্ষমাকারিণী, নিষ্ঠুরতাদি দোষ হইতে পৃথক, বহু প্রশংসিত, অন্যের দোষ নিবারণ কারিণী তিনিই গৃহকর্মের যোগ্য হয় ॥ ২১ ॥
Subject
গৃহিণী কীদৃশী স্যাদিত্যাহ ॥ কুলীন স্ত্রী কেমন হইবে এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
স্যো॒না পৃ॑থিবি নো ভবানৃক্ষ॒রা নি॒বেশ॑নী । য়চ্ছা॑ নঃ॒ শর্ম॑ স॒প্রথাঃ॑ । অপ॑ নঃ॒ শোশু॑চদ॒ঘম্ ॥ ২১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
স্যোনেত্যস্য মেধাতিথির্ঋষিঃ । পৃথিবী দেবতা । পূর্বস্য নিচৃদ্ গায়ত্রী, অপ ন ইত্যুত্তরস্য প্রাজাপত্যা গায়ত্রী ছন্দসী । ষড্জঃ স্বরঃ ॥