Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 35 / Mantra 17

22 Mantra
35/17
Devata- इन्द्रो देवता Rishi- भरद्वाजः शिरम्बिठ ऋषिः Chhand- स्वराट् त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
आयु॑ष्मानग्ने ह॒विषा॑ वृधा॒नो घृ॒तप्र॑तीको घृ॒तयो॑निरेधि।घृ॒तं पी॒त्वा मधु॒ चारु॒ गव्यं॑ पि॒तेव॑ पु॒त्रम॒भि र॑क्षतादि॒मान्त्स्वाहा॑॥१७॥

आयु॑ष्मान्। अ॒ग्ने॒। ह॒विषा॑। वृ॒धा॒नः। घृ॒तप्र॑तीक॒ इति॑ घृ॒तऽप्र॑तीकः। घृ॒तयो॑नि॒रिति॑ घृ॒तऽयो॑निः। ए॒धि॒ ॥ घृ॒तम्। पी॒त्वा। मधु॑। चारु॑। गव्य॑म्। पि॒तेवेति॑ पि॒ताऽइ॑व। पु॒त्रम्। अ॒भि। र॒क्ष॒ता॒त्। इ॒मान्। स्वाहा॑ ॥१७ ॥

Mantra without Swara
आयुष्मानग्ने हविषा वृधानो घृतप्रतीको घृतयोनिरेधि । घृतम्पीत्वा मधु चारु गव्यम्पितेव पुत्रमभिरक्षतादिमान्त्स्वाहा ॥

आयुष्मान्। अग्ने। हविषा। वृधानः। घृतप्रतीक इति घृतऽप्रतीकः। घृतयोनिरिति घृतऽयोनिः। एधि॥ घृतम्। पीत्वा। मधु। चारु। गव्यम्। पितेवेति पिताऽइव। पुत्रम्। अभि। रक्षतात्। इमान्। स्वाहा॥१७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অগ্নে) অগ্নিতুল্য বর্ত্তমান তেজস্বী রাজন! যেমন (হবিষা) ঘৃতাদি দ্বারা (বৃধানঃ) বৃদ্ধি প্রাপ্ত (ঘৃতপ্রতীকঃ) জলকে প্রসিদ্ধকারী (ঘৃতয়োনিঃ) প্রদীপ্ত তেজ যাহার কারণ বা ঘর, সেই অগ্নি বৃদ্ধি পায়, সেইরূপ (আয়ুষ্মান্) দীর্ঘ আয়ুযুক্ত আপনি (এধি) হউন (মধু) মধুর (চারু) সুন্দর (গব্যম্) গাভির (ঘৃতম্) ঘৃতকে (পীত্বা) পান করিয়া (পুত্রম্) পুত্রের (পিতেব) পিতার মত তদ্রূপ (স্বাহা) সত্য ক্রিয়া দ্বারা (ইমান্) এই সব প্রজাস্থ মনুষ্যদিগের (অভি) প্রত্যক্ষ (রক্ষতাৎ) রক্ষা করুন ॥ ১৭ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন সূর্য্যাদি রূপে অগ্নি বাহির ভিতর থাকিয়া সকলের রক্ষা করে সেইরূপ রাজা পিতা তুল্য আচরণ করিয়া পুত্র সমান এই সব প্রজাসমূহকে নিরন্তর রক্ষা কর ॥ ১৭ ॥
Subject
অথ রাজধর্মবিষয়মাহ ॥ এখন রাজধর্ম বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
আয়ু॑ষ্মানগ্নে হ॒বিষা॑ বৃধা॒নো ঘৃ॒তপ্র॑তীকো ঘৃ॒তয়ো॑নিরেধি । ঘৃ॒তং পী॒ত্বা মধু॒ চারু॒ গব্যং॑ পি॒তেব॑ পু॒ত্রম॒ভি র॑ক্ষতাদি॒মান্ৎস্বাহা॑ ॥ ১৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
আয়ুষ্মানিত্যস্য বৈখানস ঋষিঃ । অগ্নির্দেবতা । স্বরাট্ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥