Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 35 / Mantra 14

22 Mantra
35/14
Devata- ईश्वरो देवता Rishi- सड्कसुक ऋषिः Chhand- विराडनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
उद्व॒यन्तम॑स॒स्परि॒ स्वः] पश्य॑न्त॒ऽउत्त॑रम्।दे॒वं दे॑व॒त्रा सूर्य्य॒मग॑न्म॒ ज्योति॑रुत्त॒मम्॥१४॥

उत्। व॒यम्। तम॑सः। परि॑। स्व᳕रिति॒ स्वः᳕। पश्य॑न्तः। उत्त॑र॒मित्यु॒त्ऽत॑रम् ॥ दे॒वम्। दे॒वत्रेति॑ देव॒ऽत्रा। सूर्य्य॑म्। अग॑न्म। ज्योतिः॑। उ॒त्त॒ममित्यु॑त्ऽत॒मम् ॥१४ ॥

Mantra without Swara
उद्वयन्तमसस्परि स्वः पश्यन्त उत्तरम् । देवन्देवत्रा सूर्यमगन्म ज्योतिरुत्तमम् ॥

उत्। वयम्। तमसः। परि। स्वरिति स्वः। पश्यन्तः। उत्तरमित्युत्ऽतरम्॥ देवम्। देवत्रेति देवऽत्रा। सूर्य्यम्। अगन्म। ज्योतिः। उत्तममित्युत्ऽतमम्॥१४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! (বয়ম্) আমরা যে (তমসঃ) অন্ধকার হইতে দূরে (স্বঃ) স্বয়ং প্রকাশরূপ সূর্য্যের তুল্য বর্ত্তমান (দেবত্রা) বিদ্বান্গণ বা প্রকাশময় সূর্য্যাদি পদার্থ সকলের মধ্যে (দেবম্) বিজয়াদি লাভপ্রদ (জ্যোতিঃ) স্বয়ং প্রকাশময়স্বরূপ (উত্তমম্) সর্বাপেক্ষা বৃহৎ (উত্তরম্) দুঃখ হইতে উত্তীর্ণকারী (সূর্য়্যম্) অন্তর্যামী রূপ দ্বারা স্বীয় ব্যাপ্তি করিয়া সকল চরাচরের স্বামী পরমাত্মাকে (পশ্যন্তঃ) জ্ঞান দৃষ্টি দিয়া দেখিয়া (পরি, উৎ, অগন্ম) সব দিক দিয়া উৎকৃষ্টতা সহ জানি, তাহাকে তোমরাও জান ॥ ১৪ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে, হে মনুষ্যগণ ! যেমন সূর্য্যকে দেখিয়া দীর্ঘায়ুযুক্ত ধর্মাত্মা ব্যক্তি সুখ লাভ করে সেইরূপ ধর্মাত্মা যোগী মহাদেব সকলের প্রকাশক, জন্ম-মৃত্যুর ক্লেশাদি হইতে পৃথক বর্ত্তমান সচ্চিদানন্দস্বরূপ পরমাত্মাকে সাক্ষাৎ জানিয়া মোক্ষ লাভ করিয়া নিরন্তর আনন্দিত হয় ॥ ১৪ ॥
Subject
কে মোক্ষমধিগচ্ছন্তীত্যাহ ॥ কাহারা মোক্ষ লাভ করে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
উদ্ব॒য়ন্তম॑স॒স্পরি॒ স্বঃ᳕ পশ্য॑ন্ত॒ऽউত্ত॑রম্ । দে॒বং দে॑ব॒ত্রা সূর্য়্য॒মগ॑ন্ম॒ জ্যোতি॑রুত্ত॒মম্ ॥ ১৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
উদ্বয়ন্তমেত্যস্যাদিত্যা দেবা ঋষয়ঃ । সূর্য়্যো দেবতা । বিরাডনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥