Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 35 / Mantra 12

22 Mantra
35/12
Devata- कृषीबला देवताः Rishi- आदित्या देवा ऋषयः Chhand- निचृदनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
सु॒मि॒त्रि॒या न॒ऽआप॒ऽओष॑धयः सन्तु दुर्मित्रि॒यास्तस्मै॑ सन्तु॒।योऽस्मान् द्वेष्टि॒ यं च॑ व॒यं द्वि॒ष्मः॥१२॥

सु॒मि॒त्रिया इति॑ सुऽमित्रि॒याः। नः॒। आपः॑। ओष॑धयः। स॒न्तु॒। दु॒र्मि॒त्रि॒या इति॑ दुःऽमित्रि॒याः। तस्मै॑। स॒न्तु॒ ॥ यः। अ॒स्मान्। द्वेष्टि॑। यम्। च॒। व॒यम्। द्वि॒ष्मः ॥१२ ॥

Mantra without Swara
सुमित्रिया नऽआप ओषधयः सन्तु दुर्मित्रियास्तस्मै सन्तु यो स्मान्द्वेष्टि यञ्च वयन्द्विष्मः ॥

सुमित्रिया इति सुऽमित्रियाः। नः। आपः। ओषधयः। सन्तु। दुर्मित्रिया इति दुःऽमित्रियाः। तस्मै। सन्तु॥ यः। अस्मान्। द्वेष्टि। यम्। च। वयम्। द्विष्मः॥१२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! (আপঃ) প্রাণ বা জল তথা (ওষধয়ঃ) সোমাদি ওষধি সকল (নঃ) আমাদের জন্য (সুমিত্রিয়াঃ) সুন্দর মিত্রদের তুল্য হিতকারিণী (সন্তু) হউক, তোমাদের জন্য ও তদ্রূপ হউক (য়ঃ) যে (অস্মান্) আমাদের মতো ধর্মাত্মাদের প্রতি (দ্বেষ্টি) দ্বেষ করে (চ) এবং (য়ম্) যে দুষ্টাচারীর সহিত (বয়ম্) আমরা (দ্বিষ্মঃ) অপ্রীতি করি (তস্মৈ) তাহার জন্য সেই সব পদার্থ (দুর্মিত্রিয়াঃ) শত্রুদের তুল্য দুঃখদায়ী (সন্তু) হউক ॥ ১২ ॥
Essence
ভাবার্থঃ- যাহারা রাগদ্বেষ ত্যাগ করিয়া সকলের মধ্যে নিজের আত্মার তুল্য আচরণ করে সেই সব ধর্মাত্মাদিগের জন্য সব জল ওষধি আদি পদার্থ সুখকারী হয় এবং যাহারা স্বার্থবশতঃ প্রীতি এবং অন্যের সহিত দ্বেষ করে, সেই সব অধর্মীদের জন্য এই সব উক্ত পদার্থ দুঃখদায়ী হইয়া থাকে । মনুষ্যদিগের উচিত যে, ধর্মাত্মাদের সহ প্রীতি ও দুষ্টদিগের সহিত নিরন্তর অপ্রীতি করিবে কিন্তু সেই দুষ্টদেরও চিত্ত দ্বারা সর্বদা কল্যাণ কামনা করিবে ॥ ১২ ॥
Subject
পুনর্মনুষ্যাঃ কিং কুর্য়্যুরিত্যাহ ॥ পুনঃ মনুষ্য কী করিবে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
সু॒মি॒ত্রি॒য়া ন॒ऽআপ॒ऽওষ॑ধয়ঃ সন্তু দুর্মিত্রি॒য়াস্তস্মৈ॑ সন্তু॒ । য়ো᳕ऽস্মান্ দ্বেষ্টি॒ য়ং চ॑ ব॒য়ং দ্বি॒ষ্মঃ ॥ ১২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সুমিত্রিয়া ন ইত্যস্যাদিত্যা দেবা ঋষয়ঃ । আপো দেবতাঃ । নিচৃদনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥