Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 34 / Mantra 55

58 Mantra
34/55
Devata- अध्यात्मं प्राणा देवताः Rishi- कण्व ऋषिः Chhand- भुरिग् जगती Swara- निषादः
Mantra with Swara
स॒प्तऽऋष॑यः॒ प्रति॑हिताः॒ शरी॑रे स॒प्त र॑क्षन्ति॒ सद॒मप्र॑मादम्।स॒प्तापः॒ स्वप॑तो लो॒कमी॑यु॒स्तत्र॑ जागृतो॒ऽअस्व॑प्नजौ सत्र॒सदौ॑ च दे॒वौ॥५५॥

स॒प्त। ऋष॑यः। प्रति॑हिता॒ इति॒ प्रति॑ऽहिताः। शरी॑रे। स॒प्त। र॒क्ष॒न्ति॒। सद॑म्। अप्र॑माद॒मित्य॑प्रऽमादम् ॥ स॒प्त। आपः॑। स्वप॑तः। लो॒कम्। ई॒युः॒। तत्र॑। जा॒गृ॒तः॒। अस्व॑प्नजा॒वित्यस्व॑प्नऽजौ। स॒त्र॒सदा॒विति॑ स॒त्र॒ऽसदौ॑। च॒। दे॒वौ ॥५५ ॥

Mantra without Swara
सप्तऽऋषयः प्रतिहिताः शरीरे सप्त रक्षन्ति सदमप्रमादम् । सप्तापः स्वपतो लोकमीयुस्तत्र जागृतोऽअस्वप्नजौ सत्रसदौ च देवौ ॥

सप्त। ऋषयः। प्रतिहिता इति प्रतिऽहिताः। शरीरे। सप्त। रक्षन्ति। सदम्। अप्रमादमित्यप्रऽमादम्॥ सप्त। आपः। स्वपतः। लोकम्। ईयुः। तत्र। जागृतः। अस्वप्नजावित्यस्वप्नऽजौ। सत्रसदाविति सत्रऽसदौ। च। देवौ॥५५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যে সব (সপ্ত, ঋষয়ঃ) বিষয় অর্থাৎ শব্দাদির প্রাপক পঞ্চ জ্ঞানেন্দ্রিয় মন ও বুদ্ধি এই সাত ঋষি এই (শরীরে) শরীরে (প্রতিহিতাঃ) প্রতীতি সহ স্থির, তাহারাই (সপ্ত) সাত (অপ্রমাদম্) যেমন প্রমাদ অর্থাৎ ভুল না হয় তদ্রূপ (সদম্) স্থিত হওয়ার আধার শরীরকে (রক্ষন্তি) রক্ষা করে । তাহারা (স্বপতঃ) সুপ্ত ব্যক্তিকে (আপঃ) শরীরে ব্যাপ্ত উক্ত (সপ্ত) সাত (লোকম্) জীবাত্মাকে (ঈয়ু) প্রাপ্ত হয় (তত্র) সেই লোক প্রাপ্তি সময়ে (অস্বপ্নজৌ) যাহার কখনও স্বপ্ন হয় না, (সত্রসদৌ) জীবাত্মার রক্ষক (চ) এবং (দেবৌ) স্থির উত্তম গুণযুক্ত প্রাণও অপান (জাগৃতঃ) জাগ্রত থাকে ॥ ৫৫ ॥
Essence
ভাবার্থঃ- এই শরীরে স্থির ব্যাপক বিষয়গুলির জ্ঞাতা অন্তঃকরণের সহিত পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ই নিরন্তর শরীরের রক্ষা করে এবং যখন জীব ঘুমায় তখন তাহাকে আশ্রয় করিয়া তমোগুণের বলে ভিতরে স্থির হয় কিন্তু বাহ্য বিষয়ের বোধ করায় না এবং স্বপ্নাবস্থায় জীবাত্মার রক্ষায় তৎপর তমোগুণ দ্বারা অদমিত প্রাণ ও অপান জাগিতে থাকে অন্যথা যদি প্রাণ-অপান ও ঘুমিয়ে পড়ে তাহা হইলে মৃত্যুই সম্ভব বুঝিতে হইবে ॥ ৫৫ ॥
Subject
অথ শরীরেন্দ্রিয়বিষয়মাহ ॥ এখন শরীর ও ইন্দ্রিয়ের বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
স॒প্তऽঋষ॑য়ঃ॒ প্রতি॑হিতাঃ॒ শরী॑রে স॒প্ত র॑ক্ষন্তি॒ সদ॒মপ্র॑মাদম্ । স॒প্তাপঃ॒ স্বপ॑তো লো॒কমী॑য়ু॒স্তত্র॑ জাগৃতো॒ऽঅস্ব॑প্নজৌ সত্র॒সদৌ॑ চ দে॒বৌ ॥ ৫৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সপ্তেত্যস্য কণ্ব ঋষিঃ । অধ্যাত্মং প্রাণা দেবতাঃ । ভুরিগ্ জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥