Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 34 / Mantra 52

58 Mantra
34/52
Devata- हिरण्यन्तेजो देवता Rishi- दक्ष ऋषिः Chhand- निचृत्त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
यदाब॑ध्नन् दाक्षाय॒णा हिर॑ण्यꣳ श॒तानी॑काय सुमन॒स्यमा॑नाः।तन्म॒ऽआ ब॑ध्नामि श॒तशा॑रदा॒यायु॑ष्माञ्ज॒रद॑ष्टि॒र्यथास॑म्॥५२॥

यत्। आ। अब॑ध्नन्। दा॒क्षा॒य॒णाः। हिर॑ण्यम्। श॒तानी॑का॒येति॑ श॒तऽअ॑नीकाय। सु॒म॒न॒स्यमा॑ना॒ इति॑ सुऽमन॒स्यमा॑नाः ॥ तत्। मे॒। आ। ब॒ध्ना॒मि॒। श॒तशा॑रदा॒येति॑ श॒तऽशा॑रदाय। आयु॑ष्मान्। ज॒रद॑ष्टि॒रिति॑ ज॒रत्ऽअ॑ष्टिः। यथा॑। अस॑म् ॥५२ ॥

Mantra without Swara
यदाबध्नन्दाक्षायणा हिरण्यँ शतानीकाय सुमनस्यमानाः । तन्मऽआबध्नामि शतशारदायायुष्मान्जरदष्टिर्यथासम् ॥

यत्। आ। अबध्नन्। दाक्षायणाः। हिरण्यम्। शतानीकायेति शतऽअनीकाय। सुमनस्यमाना इति सुऽमनस्यमानाः॥ तत्। मे। आ। बध्नामि। शतशारदायेति शतऽशारदाय। आयुष्मान्। जरदष्टिरिति जरत्ऽअष्टिः। यथा। असम्॥५२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- (দাক্ষায়ণাঃ) চাতুর্য্য ও বিজ্ঞানযুক্ত (সুমনস্যমানাঃ) সুন্দর বিচার করিয়া সজ্জনগণ (শতানীকায়) শতশত সেনা যুক্ত (মে) আমার জন্য (য়ৎ) যে (হিরণ্যম্) সত্যাসত্য প্রকাশক বিজ্ঞানের (আ, অবধ্নন্) নিবন্ধন করিবে (তৎ) তাহাকে আমি (শতশারদায়) শত বর্ষ পর্য্যন্ত জীবনের জন্য (আ, বধ্নামি) নিয়ত করি । হে বিদ্বান্গণ ! (য়থা) যেমন আমি (য়ুস্মান্) তোমাদিগকে প্রাপ্ত হইয়া (জরদষ্টিঃ) পূর্ণ আয়ুকে ব্যাপ্ত (অসম্) হই সেইরূপ তোমরা আমার প্রতি উপদেশ কর ॥ ৫২ ॥
Essence
ভাবার্থঃ- এক দিকে শত শত সেনা এবং অন্যদিকে এক বিদ্যাই বিজয় প্রদান কারিণী হয় । যাহারা বহু কাল পর্য্যন্ত ব্রহ্মচর্য্য ধারণ করিয়া বিদ্বান্দিগের হইতে বিদ্যা ও সুশিক্ষা গ্রহণ করিয়া তাহার অনুকূল আচরণ করে তাহারা অল্পায়ু কখনও হয় না ॥ ৫২ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়দা ব॑ধ্নন্ দাক্ষায়॒ণা হির॑ণ্যꣳ শ॒তানী॑কায় সুমন॒স্যমা॑নাঃ । তন্ম॒ऽআ ব॑ধ্নামি শ॒তশা॑রদা॒য়ায়ু॑ষ্মাঞ্জ॒রদ॑ষ্টি॒র্য়থাऽস॑ম্ ॥ ৫২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়দেত্যস্য দক্ষ ঋষিঃ । হিরণ্যন্তেজো দেবতা । নিচৃৎ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥