Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 34 / Mantra 47

58 Mantra
34/47
Devata- अश्विनौ देवते Rishi- हिरण्यस्तूप ऋषिः Chhand- जगती Swara- निषादः
Mantra with Swara
आ ना॑सत्या त्रि॒भिरे॑काद॒शैरि॒ह दे॒वेभि॑र्यातं मधु॒पेय॑मश्विना।प्रायु॒स्तारि॑ष्टं॒ नी रपा॑सि मृक्षत॒ꣳ सेध॑तं॒ द्वेषो॒ भव॑तꣳ सचा॒भुवा॑॥४७॥

आ। ना॒स॒त्या॒। त्रि॒भिरिति॑ त्रि॒ऽभिः। ए॒का॒द॒शैः। इ॒ह। दे॒वेभिः॑। या॒त॒म्। म॒धु॒पेय॒मिति॑ मधु॒पेऽय॑म्। अ॒श्वि॒ना॒ ॥ प्र। आयुः॑। तारि॑ष्टम्। निः। रपा॑सि। मृ॒क्ष॒त॒म्। सेध॑तम्। द्वेषः॑। भव॑तम्। स॒चा॒भुवेति॑ सचा॒ऽभुवा॑ ॥४७ ॥

Mantra without Swara
आ नासत्या त्रिभिरेकादशैरिह देवेभिर्यातम्मधुपेयमश्विना । प्रायुस्तारिष्टन्नी रपाँसि मृक्षतँ सेधतन्द्वेषो भवतँ सचाभुवा ॥

आ। नासत्या। त्रिभिरिति त्रिऽभिः। एकादशैः। इह। देवेभिः। यातम्। मधुपेयमिति मधुपेऽयम्। अश्विना॥ प्र। आयुः। तारिष्टम्। निः। रपासि। मृक्षतम्। सेधतम्। द्वेषः। भवतम्। सचाभुवेति सचाऽभुवा॥४७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (নাসত্যা) অসত্য আচরণ হইতে রহিত (অশ্বিনা) রাজ্য ও প্রজার বিদ্বান্গণ ! যেমন তোমরা (ইহ) এই জগতে (ত্রিভিঃ) (একাদশৈঃ) তেত্রিশ (দেবেভিঃ) উত্তম পৃথিবী আদি (অষ্ট বসু, প্রাণাদি একাদশ রুদ্র, দ্বাদশ মাস তথা বিদ্যুৎ ও যজ্ঞ) তেত্রিশ দেবতাদের সঙ্গে (মধুপেয়ম্) মধুর গুণে যুক্ত, পান করিবার যোগ্য ওষধি সমূহের রসকে (আ, য়াতম্) উত্তম প্রকার প্রাপ্ত হও বা তাহার জন্য আসিতে থাক (রপাংসি) পাপসকলকে (মৃক্ষতম্) শুদ্ধ করিতে থাক (দ্বেষঃ) দ্বেষাদি দোষযুক্ত প্রাণিসকলের (নিঃ, সেধতম্) খন্ডন বা নিবারণ করিতে থাক (সচাভুবা) সত্য পুরুষকার সহ কার্য্যে সংযুক্ত (ভবতম্) হও এবং (আয়ুঃ) জীবনকে (প্র, তারিষ্টম্) উত্তম প্রকার বৃদ্ধি কর সেইরূপ আমরা হইব ॥ ৪৭ ॥
Essence
ভাবার্থঃ- তাহারাই জগতের হিতাকাঙ্ক্ষী যাহারা পৃথিবী আদি সৃষ্টির বিদ্যাকে জানিয়া অন্যকে গ্রহণ করাইবে, দোষগুলি দূর করাইবে এবং অধিক কাল জীবনের বিধানের প্রচার করিতে থাকিবে ॥ ৪৭ ॥
Subject
অথ কে জগদ্ধিতৈষিণ ইত্যাহ ॥ এখন কে জগতের হিতাকাঙ্ক্ষী হইবে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
আ না॑সত্যা ত্রি॒ভিরে॑কাদ॒শৈরি॒হ দে॒বেভি॑র্য়াতং মধু॒পেয়॑মশ্বিনা । প্রায়ু॒স্তারি॑ষ্টং॒ নী রপা॑ᳬंসি মৃক্ষত॒ꣳ সেধ॑তং॒ দ্বেষো॒ ভব॑তꣳ সচা॒ভুবা॑ ॥ ৪৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
আ নাসত্যেত্যস্য হিরণ্যস্তূপ ঋষিঃ । অশ্বিনৌ দেবতে । জগতী ছন্দঃ । নিষাদঃ স্বর ॥