Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 34 / Mantra 44

58 Mantra
34/44
Devata- विष्णुर्देवता Rishi- मेधातिथिर्ऋषिः Chhand- गायत्री Swara- षड्जः
Mantra with Swara
तद्विप्रा॑सो विप॒न्यवो॑ जागृ॒वासः॒ समि॑न्धते।विष्णो॒र्यत्प॑र॒मं प॒दम्॥४४॥

तत्। विप्रा॑सः। वि॒प॒न्यवः॑। जा॒गृ॒वास॒ इति॑ जागृ॒वासः॑। सम्। इ॒न्ध॒ते॒ ॥ विष्णोः॑। यत्। प॒र॒मम्। प॒दम् ॥४४ ॥

Mantra without Swara
तद्विप्रासो विपन्यवो जागृवाँसः समिन्धते । विष्णोर्यत्परमम्पदम् ॥

तत्। विप्रासः। विपन्यवः। जागृवास इति जागृवासः। सम्। इन्धते॥ विष्णोः। यत्। परमम्। पदम्॥४४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যাহারা (জাগৃবাংসঃ) অবিদ্যারূপ নিদ্রা হইতে উত্থিত হইয়া চেতন হইয়া (বিপন্যবঃ) বিশেষ করিয়া স্তুতি করিবার যোগ্য বা ঈশ্বরের স্তুতিকারী (বিপ্রাসঃ) বুদ্ধিমান্ যোগীগণ (বিষ্ণোঃ) সর্বত্র অভিব্যাপক পরমাত্মার (য়ৎ) যাহা (পরমম্) উত্তম (পদম্) প্রাপ্ত হওয়ার যোগ্য মোক্ষদায়ী স্বরূপ (তৎ) তাহাকে (সম, ইন্ধতে) সম্যক্ প্রকাশিত করে তাহাদের সৎসঙ্গে তোমরাও সেইরকম হও ॥ ৪৪ ॥
Essence
ভাবার্থঃ- যাহারা যোগাভ্যাসাদি সৎকর্ম করিয়া শুদ্ধ মন এবং আত্মাযুক্ত ধার্মিক পুরুষকার সম্পন্ন ব্যাক্তি তাঁহারাই ব্যাপক পরমেশ্বরের স্বরূপকে জানিতে এবং তাহাকে প্রাপ্ত হইবার যোগ্য হন অন্য নহে ॥ ৪৪ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
তদ্বিপ্রা॑সো বিপ॒ন্যবো॑ জাগৃ॒বাᳬंসঃ॒ সমি॑ন্ধতে । বিষ্ণো॒র্য়ৎপ॑র॒মং প॒দম্ ॥ ৪৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তদ্বিপ্রাস ইত্যস্য মেধাতিথির্ঋষিঃ । বিষ্ণুর্দেবতা । গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥