Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 34 / Mantra 43

58 Mantra
34/43
Devata- विष्णुर्देवता Rishi- मेधातिथिर्ऋषिः Chhand- निचृद् गायत्री Swara- षड्जः
Mantra with Swara
त्रीणि॑ प॒दा विच॑क्रमे॒ विष्णु॑र्गो॒पाऽअदा॑भ्यः।अतो॒ धर्मा॑णि धा॒रय॑न्॥४३॥

त्रीणि॑। प॒दा। वि। च॒क्र॒मे॒। विष्णुः॑। गो॒पाः। अदा॑भ्यः ॥ अतः॑। धर्मा॑णि। धा॒रय॑न् ॥४३ ॥

Mantra without Swara
त्रीणि पदा वि चक्रमे विष्णुर्गोपाऽअदाभ्यः । अतो धर्माणि धारयन् ॥

त्रीणि। पदा। वि। चक्रमे। विष्णुः। गोपाः। अदाभ्यः॥ अतः। धर्माणि। धारयन॥४३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যিনি (অদাভ্যঃ) অহিংসা ধর্মসম্পন্ন হওয়ায় দয়ালু (গোপাঃ) রক্ষক, (বিষ্ণুঃ) চরাচর জগতে ব্যাপ্ত পরমেশ্বর (ধর্মাণি) পুণ্যরূপ কর্ম্মের ধারক (ধারয়ন্) পৃথিব্যাদিকে ধারণ করিয়া (অতঃ) এই কারণে (ত্রীণি) তিন (পদা) জানিবার বা প্রাপ্ত হইবার যোগ্য কারণ, সূক্ষ্ম ও স্থূলরূপ জগৎকে (বি, চক্রমে) আক্রমণ করেন, তিনিই আমাদের পূজনীয় ॥ ৪৩ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! যে পরমেশ্বর ভূমি, অন্তরিক্ষ ও সূর্য্যরূপ করিয়া তিন প্রকারের জগৎ নির্মাণ করিয়াছেন, সকলকে ধারণ করিয়াছেন এবং রক্ষণ করিয়াছেন, তিনিই উপাসনার যোগ্য ইষ্টদেব ॥ ৪৩ ॥
Subject
অথেশ্বরবিষয়মাহ ॥ এখন ঈশ্বরের বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ত্রীণি॑ প॒দা বি চ॑ক্রমে॒ বিষ্ণু॑র্গো॒পাऽঅদা॑ভ্যঃ । অতো॒ ধর্মা॑ণি ধা॒রয়॑ন্ ॥ ৪৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ত্রীণীত্যস্য মেধাতিথির্ঋষিঃ । বিষ্ণুর্দেবতা । নিচৃদ্ গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥