Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 34 / Mantra 33

58 Mantra
34/33
Devata- उषर्देवता Rishi- गोतम ऋषिः Chhand- निचृत परोष्णिक् Swara- ऋषभः
Mantra with Swara
उष॒स्तच्चि॒त्रमा भ॑रा॒स्मभ्यं॑ वाजिनीवति।येन॑ तो॒कं च॒ तन॑यं च॒ धाम॑हे॥३३॥

उषः॑। तत्। चि॒त्रम्। आ। भ॒र॒। अ॒स्मभ्य॑म्। वा॒जि॒नी॒व॒तीति॑ वाजिनीऽवति ॥ येन॑। तो॒कम्। च॒। तन॑यम्। च॒। धाम॑हे ॥३३ ॥

Mantra without Swara
उषस्तच्चित्रमाभरास्मभ्यँवाजिनीवति । येन तोकञ्च तनयञ्च धामहे ॥

उषः। तत्। चित्रम्। आ। भर। अस्मभ्यम्। वाजिनीवतीति वाजिनीऽवति॥ येन। तोकम्। च। तनयम्। च। धामहे॥३३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (বাজিনীবতি) বহু অন্নাদি ঐশ্বর্য্য দ্বারা যুক্ত (উষঃ) প্রাতঃ সময়ের বেলা তুল্য কান্তিসহিত বর্ত্তমান স্ত্রী! যেমন অধিকতর অন্নাদি ঐশ্বর্য্যের হেতু প্রাতঃকালের বেলা যে প্রকারে (চিত্রম্) আশ্চর্য্যস্বরূপকে ধারণ করে (তৎ) তেমন রূপকে তুমি (অস্মভ্যম্) আমাদের জন্য (আ, ভর) উত্তম প্রকার পুষ্ট কর । (য়েন) যাহাতে আমরা (তোকম্) সদ্যজাত বালক (চ) এবং (তনয়ম্) কুমারাবস্থার বালককে (চ)(ধামহে) ধারণ করি ॥ ৩৩ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন সকল শোভা সহ যুক্ত মঙ্গলদাত্রী প্রভাত সময়ের বেলা সব ব্যবহার সকলকে ধারণ কারিণী যদি তদ্রূপ স্ত্রীগণ হয় তাহা হইলে সর্বদা নিজ নিজ পতিকে প্রসন্ন করিয়া পুত্রপৌত্রাদি সহ আনন্দ লাভ করিবে ॥ ৩৩ ॥
Subject
পুনরুষো বর্ণনমুপদিশ্যতে ॥ পুনঃ উষঃকালের বর্ণন পরবর্ত্তী মন্ত্রে করা হইতেছে ॥
Mantra (Bengali)
উষ॒স্তচ্চি॒ত্রমা ভ॑রা॒স্মভ্যং॑ বাজিনীবতি । য়েন॑ তো॒কং চ॒ তন॑য়ং চ॒ ধাম॑হে ॥ ৩৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
উষ ইত্যস্য গোতম ঋষিঃ । উষর্দেবতা । নিচৃৎ পরোষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥