Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 34 / Mantra 3

58 Mantra
34/3
Devata- मनो देवता Rishi- शिवसङ्कल्प ऋषिः Chhand- स्वराट् त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
यत्प्र॒ज्ञान॑मु॒त चेतो॒ धृति॑श्च॒ यज्ज्योति॑र॒न्तर॒मृतं॑ प्र॒जासु॑।यस्मा॒न्नऽऋ॒ते किं च॒न कर्म॑ क्रि॒यते॒ तन्मे॒ मनः॑ शि॒वस॑ङ्कल्पमस्तु॥३॥

यत्। प्र॒ज्ञान॒मिति॑ प्र॒ऽज्ञान॑म्। उ॒त। चेतः॑। धृतिः॑। च॒। यत्। ज्योतिः॑। अ॒न्तः। अ॒मृत॑म्। प्र॒जास्विति॑ प्र॒ऽजासु॑ ॥ यस्मा॑त्। न। ऋ॒ते। किम्। च॒न। कर्म॑। क्रि॒यते॑। तत्। मे॒। मनः॑। शि॒वस॑ङ्कल्प॒मिति॑ शि॒वऽस॑ङ्कल्पम्। अ॒स्तु ॥३ ॥

Mantra without Swara
यत्प्रज्ञानमुत चेतो धृतिश्च यज्ज्योतिरन्तरमृतम्प्रजासु। यस्मान्नऽऋते किञ्चन कर्म क्रियते तन्मे मनः शिवसङ्कल्पमस्तु॥

यत्। प्रज्ञानमिति प्रऽज्ञानम्। उत। चेतः। धृतिः। च। यत्। ज्योतिः। अन्तः। अमृतम्। प्रजास्विति प्रऽजासु॥ यस्मात्। न। ऋते। किम्। चन। कर्म। क्रियते। तत्। मे। मनः। शिवसङ्कल्पमिति शिवऽसङ्कल्पम्। अस्तु॥३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে জগদীশ্বর বা পরমযোগিন্ বিদ্বান্ ! আপনার জ্ঞাপন দ্বারা (য়ৎ) যাহা (প্রজ্ঞানম্) বিশেষ করিয়া জ্ঞানের উৎপাদক বুদ্ধিরূপ (উত) আরও (চেতঃ) স্মৃতির সাধন (ধৃতিঃ) ধৈর্য্যস্বরূপ (য়ৎ, চ) এবং যাহা লজ্জাদি কর্ম্মের হেতু (প্রজাসু) মনুষ্যদিগের (অন্তঃ) অন্তঃকরণে আত্মার সঙ্গী হওয়ায় (অমৃতম্) নাশরহিত (জ্যোতিঃ) প্রকাশরূপ (য়স্মাৎ) যদ্দ্বারা (ঋতে) বিনা (কিম্, চন্) কোনও (কর্ম) কর্ম্ম (ন, ক্রিয়তে) করা হয় না (তৎ) সেই (মে) আমা জীবাত্মার (মনঃ) সকল কর্ম্মের সাধনরূপ মন (শিবসংকল্পম্) কল্যাণকারী পরমাত্মায় ইচ্ছাসম্পন্নকারী (অস্তু) হউক ॥ ৩ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! যাহা অন্তঃকরণ, বুদ্ধি, চিত্ত ও অহংকাররূপ বৃত্তিসম্পন্ন হওয়ায় চারি প্রকারে আন্তরিক প্রকাশক, প্রাণিদের সকল কর্ম্মের সাধক অবিনাশী মন আছে, তাহাকে ন্যায় ও সত্য আচরণে প্রবৃত্ত করিয়া পক্ষপাতিত্ব, অন্যায় ও অধর্মাচরণ হইতে তোমরা নিবৃত্ত কর ॥ ৩ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
য়ৎপ্র॒জ্ঞান॑মু॒ত চেতো॒ ধৃতি॑শ্চ॒ য়জ্জ্যোতি॑র॒ন্তর॒মৃতং॑ প্র॒জাসু॑ । য়স্মা॒ন্নऽঋ॒তে কিং চ॒ন কর্ম॑ ক্রি॒য়তে॒ তন্মে॒ মনঃ॑ শি॒বসং॑কল্পমস্তু ॥ ৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়ৎ প্রজ্ঞানমিত্যস্য শিবসঙ্কল্প ঋষিঃ । মনো দেবতা । স্বরাট্ ত্রিষ্টুপ্ছন্দ । ধৈবতঃ স্বরঃ ।