Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 34 / Mantra 25

58 Mantra
34/25
Devata- सविता देवता Rishi- आङ्गिरसो हिरण्यस्तूप ऋषिः Chhand- निचृज्जगती Swara- निषादः
Mantra with Swara
हिर॑ण्यपाणिः सवि॒ता विच॑र्षणिरु॒भे द्यावा॑पृथि॒वीऽअ॒न्तरी॑यते।अपामी॑वां॒ बाध॑ते॒ वेति॒ सूर्य्य॑म॒भि कृ॒ष्णेन॒ रज॑सा॒ द्यामृ॑णोति॥२५॥

हिर॑ण्यपाणि॒रिति॒ हिर॑ण्यऽपाणिः। स॒वि॒ता। विच॑र्षणि॒रिति॒ विऽच॑र्षणिः। उ॒भेऽइ॒त्यु॒भे। द्यावा॑पृथि॒वी इति॒ द्यावा॑पृथि॒वी। अ॒न्तः। ई॒य॒ते॒ ॥ अप॑। अमी॑वाम्। बाध॑ते। वेति। सूर्य्य॑म्। अ॒भि। कृ॒ष्णेन॑। रज॑सा। द्याम्। ऋ॒णो॒ति॒ ॥२५ ॥

Mantra without Swara
हिरण्यपाणिः सविता विचर्षणिरुभे द्यावापृथिवीऽअन्तरीयते । अपामीवाम्बाधते वेति सूर्यमभि कृष्णेन रजसा द्यामृणोति ॥

हिरण्यपाणिरिति हिरण्यऽपाणिः। सविता। विचर्षणिरिति विऽचर्षणिः। उभेऽइत्युभे। द्यावापृथिवी इति द्यावापृथिवी। अन्तः। ईयते॥ अप। अमीवाम्। बाधते। वेति। सूर्य्यम्। अभि। कृष्णेन। रजसा। द्याम्। ऋणोति॥२५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যাহা (হিরণ্যহস্তঃ) হস্তের তুল্য জলাদির গ্রাহক প্রকাশরূপ কিরণ দ্বারা যুক্ত (বিচর্ষণিঃ) বিশেষ করিয়া সকলের প্রদর্শক (সবিতা) সকল পদার্থের উৎপত্তির হেতু (সূর্য়্যম্) সূর্য্যলোক যখন (উভে) উভয় (দ্যাবাপৃথিবী) আকাশ ভূমির (অন্তঃ) মধ্যে (ঈয়তে) উদয় হইয়া ভ্রমণ করে তখন (অমীবাম্) ব্যাধিরূপ অন্ধকারকে (অপ, বাধতে) দূর করে এবং যখন (বেতি) অস্ত সময় প্রাপ্ত হয় তখন (কৃষ্ণেন) (রজসা) কৃষ্ণ অন্ধকার রূপ দ্বারা (দ্যাম্) আকাশকে (অভি, ঋণোতি) সকল দিক দিয়া ব্যাপ্ত হয়, সেই সূর্য্যকে তোমরা জানো ॥ ২৫ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! যেমন সূর্য্য তাহার সমীপবর্ত্তী লোক-লোকান্তরকে আকর্ষণ করিয়া ধারণ করে সেইরূপ অনেক লোক-লোকান্তরে শোভায়মান সূর্য্যাদি সকল জগৎকে সব দিক দিয়া ব্যাপ্ত হইয়া এবং আকর্ষণ করিয়া ঈশ্বর ধারণ করে এই রকম জানিবে, কেননা ঈশ্বর বিনা সকলের স্রষ্টা ও ধর্ত্তা অন্য কেহ হইতে পারে না ॥ ২৫ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
হির॑ণ্যপাণিঃ সবি॒তা বিচ॑র্ষণিরু॒ভে দ্যাবা॑পৃথি॒বীऽঅ॒ন্তরী॑য়তে । অপামী॑বাং॒ বাধ॑তে॒ বেতি॒ সূর্য়্য॑ম॒ভি কৃ॒ষ্ণেন॒ রজ॑সা॒ দ্যামৃ॑ণোতি ॥ ২৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
হিরণ্যপাণিরিত্যস্যাঙ্গিরসো হিরণ্যস্তূপ ঋষিঃ । সবিতা দেবতা । নিচৃজ্জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥