Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 34 / Mantra 22

58 Mantra
34/22
Devata- सोमो देवता Rishi- गोतम ऋषिः Chhand- विराट् पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
त्वमि॒माऽओष॑धीः सोम॒ विश्वा॒स्त्वम॒पोऽअ॑जनय॒स्त्वं गाः।त्वमा त॑तन्थो॒र्वन्तरि॑क्षं॒ त्वं ज्योति॑षा॒ वि तमो॑ ववर्थ॥२२॥

त्वम्। इ॒माः। ओष॑धीः। सो॒म॒। विश्वाः॑। त्वम्। अ॒पः। अ॒ज॒न॒यः॒। त्वम्। गाः ॥ त्वम्। आ। त॒त॒न्थ॒। उ॒रु। अ॒न्तरि॑क्षम्। त्वम्। ज्योति॑षा। वि। तमः॑। ववर्थ॒ ॥२२ ॥

Mantra without Swara
त्वमिमाऽओषधीः सोम विश्वास्त्वमपोऽअजनयस्त्वङ्गाः । त्वमाततन्थोर्वन्तरिक्षन्त्वञ्ज्योतिषा वि तमो ववर्थ ॥

त्वम्। इमाः। ओषधीः। सोम। विश्वाः। त्वम्। अपः। अजनयः। त्वम्। गाः॥ त्वम्। आ। ततन्थ। उरु। अन्तरिक्षम्। त्वम्। ज्योतिषा। वि। तमः। ववर्थ॥२२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (সোম) উত্তম সোমবল্লী ওষধিসমূহের তুল্য রোগনাশক রাজন্ ! (ত্বম্) আপনি (ইমাঃ) এই (বিশ্বাঃ) সব (ওষধীঃ) সোমাদি ওষধি সকলকে (ত্বম্) আপনি সূর্য্য তুল্য (অপঃ) জল বা কর্ম্মকে এবং (ত্বম্) আপনি (গাঃ) পৃথিবী বা গাভি সকলকে (অজনয়ঃ) উৎপন্ন বা প্রকট করুন । (ত্বম্) আপনি সূর্য্য সদৃশ (উরু) বৃহৎ (অন্তরিক্ষম্) অবকাশকে (আ, ততন্থ) বিস্তৃত করেন এবং (ত্বম্) আপনি সূর্য্যের মত (জ্যোতিষা) প্রকাশ দ্বারা (তমঃ) অন্ধকারকে চাপিয়া রাখেন তদ্রূপ ন্যায় দ্বারা অন্যায়কে (বি, ববর্থ) আচ্ছাদিত বা নিবৃত্ত করুন, সুতরাং আপনি আমাদের মাননীয় ॥ ২২ ॥
Essence
ভাবার্থঃ- যেমন ওষধি রোগকে তদ্রূপ দুঃখকে যে সব মনুষ্য হরণ করে, প্রাণতুল্য বলকে প্রকট করে এবং যে রাজপুরুষ সূর্য্য রাত্রিকে যেমন সেইরূপ অধর্ম ও অবিদ্যার অন্ধকারকে নিবৃত্ত করে, তাহারা জগতে পূজ্য কেন হইবে না? ॥ ২২ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ত্বমি॒মাऽওষ॑ধীঃ সোম॒ বিশ্বা॒স্ত্বম॒পোऽঅ॑জনয়॒স্ত্বং গাঃ । ত্বমা ত॑তন্থো॒র্ব᳕ন্তরি॑ক্ষং॒ ত্বং জ্যোতি॑ষা॒ বি তমো॑ ববর্থ ॥ ২২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ত্বমিত্যস্য গোতম ঋষিঃ । সোমো দেবতা । বিরাট্ পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥