Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 34 / Mantra 15

58 Mantra
34/15
Devata- अग्निर्देवता Rishi- देवश्रवदेववातौ भारतावृषी Chhand- विराडनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
इडा॑यास्त्वा प॒दे व॒यं नाभा॑ पृथि॒व्याऽअधि॑।जात॑वेदो॒ नि धी॑म॒ह्यग्ने॑ ह॒व्याय॒ वोढ॑वे॥१५॥

इडा॑याः। त्वा॒। प॒दे। व॒यम्। नाभा॑। पृ॒थि॒व्याः। अधि॑ ॥ जात॑वेद॒ इति॑ जात॑ऽवेदः। नि। धी॒म॒हि॒। अग्ने॑। ह॒व्याय॑। वोढ॑वे ॥१५ ॥

Mantra without Swara
इडायास्त्वा पदे वयन्नाभा पृथिव्याऽअधि । जातवेदो नि धीमह्यग्ने हव्याय वोढवे ॥

इडायाः। त्वा। पदे। वयम्। नाभा। पृथिव्याः। अधि॥ जातवेद इति जातऽवेदः। नि। धीमहि। अग्ने। हव्याय। वोढवे॥१५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (জাতবেদঃ) উৎপন্ন বুদ্ধিসম্পন্ন (অগ্নে) অগ্নির তুল্য তেজস্বী বিদ্বান্ রাজন্! (বয়ম্) অধ্যাপক তথা উপদেশক আমরা (ইডায়াঃ) প্রশংসিত বাণীর (পদে) ব্যবস্থা তথা (পৃথিব্যাঃ) বিস্তৃত ভূমির (অধি) উপর (নাভা) মধ্যভাগে (ত্বা) আপনাকে (হব্যায়) হবন যোগ্য পদার্থগুলিকে (বোঢবে) প্রাপ্ত করিবার বা করাইবার জন্য (নি, ধীমহি) নিরন্তর স্থাপিত করি ॥ ১৫ ॥
Essence
ভাবার্থঃ- হে বিদ্বান্ রাজন্ ! যে অধিকারে আপনাকে আমরা স্থাপিত করি সেই অধিকারকে ধর্ম ও পুরুষার্থ হইতে যথাবৎ সিদ্ধ করুন ॥ ১৫ ॥
Subject
কিংভূতো জনো রাজ্যাধিকারে স্থাপনীয় ইত্যাহ ॥ কেমন মনুষ্য রাজ্যের অধিকার স্থাপিত করিবে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ইডা॑য়াস্ত্বা প॒দে ব॒য়ং নাভা॑ পৃথি॒ব্যাऽঅধি॑ । জাত॑বেদো॒ নি ধী॑ম॒হ্যগ্নে॑ হ॒ব্যায়॒ বোঢ॑বে ॥ ১৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইডায়া ইত্যস্য দেবশ্রবদেববাতৌ ভারতাবৃষী । অগ্নির্দেবতা । বিরাডনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥