Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 34 / Mantra 13

58 Mantra
34/13
Devata- अग्निर्देवता Rishi- हिरण्यस्तूप आङ्गिरस ऋषिः Chhand- त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
त्वं नो॑ऽअग्ने॒ तव॑ देव पा॒युभि॑र्म॒घोनो॑ रक्ष त॒न्वश्च वन्द्य।त्रा॒ता तो॒कस्य॒ तन॑ये॒ गवा॑म॒स्यनि॑मेष॒ꣳ रक्ष॑माण॒स्तव॑ व्र॒ते॥१३॥

त्वम्। नः॒। अ॒ग्ने॒। तव॑। दे॒व॒। पा॒युभि॒रिति॑ पा॒युऽभिः॑। म॒घोनः॑। र॒क्ष॒। त॒न्वः᳖। च॒। व॒न्द्य॒ ॥ त्रा॒ता। तो॒कस्य॑। तन॑ये॒ गवा॑म्। अ॒सि॒। अनि॑मेष॒मित्यनि॑मेषम्। रक्ष॑माणः॒। तव॑। व्र॒ते ॥१३ ॥

Mantra without Swara
त्वन्नोऽअग्ने तवे देव पायुभिर्मघोनो रक्ष तन्वश्च वन्द्य । त्राता तोकस्य तनये गवामस्यनिमेषँ रक्षणस्तव व्रते ॥

त्वम्। नः। अग्ने। तव। देव। पायुभिरिति पायुऽभिः। मघोनः। रक्ष। तन्वः। च। वन्द्य॥ त्राता। तोकस्य। तनये गवाम्। असि। अनिमेषमित्यनिमेषम्। रक्षमाणः। तव। व्रते॥१३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (দেব) উত্তম গুণ-কর্ম-স্বভাবযুক্ত (অগ্নে) রাজন্ বা ঈশ্বর (তব) আপনার (ব্রতে) উত্তম নিয়মে বর্ত্তমান (মঘোনঃ) বহুধনযুক্ত আমাদের (তব) আপনার (পায়ুভিঃ) রক্ষাদি হেতু কর্ম্ম দ্বারা (ত্বম্) আপনি (রক্ষ) রক্ষা করুন (চ) এবং (নঃ) আমাদের (তন্বঃ) শরীরের রক্ষা করুন । হে (বন্দ্য) স্তুতিযোগ্য ভগবান্ ! যে কারণে আপনি (অনিমেষম্) নিরন্তর (রক্ষমাণঃ) রক্ষা করিয়া (তোকস্য) সন্তানপুত্র (তনয়ে) পৌত্র এবং (গবাম্) গৌ আদির (ত্রাতা) রক্ষক (অসি) আছেন, এইজন্য আপনি আমাদেরকে সর্বদা সৎকার এবং উপাসনার যোগ্য ॥ ১৩ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে শ্লেষালঙ্কার আছে । যে সব মনুষ্য ঈশ্বরের গুণকর্মস্বভাব সমূহ এবং আজ্ঞার অনুকূলতা দ্বারা বর্ত্তমান যাহার ঈশ্বর ও বিদ্বান্গণ নিরন্তর রক্ষা করিয়া থাকেন তাহারা লক্ষ্মী, দীর্ঘায়ু এবং সন্তান হইতে রহিত কখনও হয় না ॥ ১৩ ॥
Subject
রাজেশ্বরৌ কথং সেবনীয়াবিত্যাহ ॥ রাজা ও ঈশ্বরের কেমন সেবা করা উচিত, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ত্বং নো॑ऽঅগ্নে॒ তব॑ দেব পা॒য়ুভি॑র্ম॒ঘোনো॑ রক্ষ ত॒ন্ব᳖শ্চ বন্দ্য । ত্রা॒তা তো॒কস্য॒ তন॑য়ে॒ গবা॑ম॒স্যনি॑মেষ॒ꣳ রক্ষ॑মাণ॒স্তব॑ ব্র॒তে ॥ ১৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ত্বন্ন ইত্যস্য হিরণ্যস্তূপ আঙ্গিরস ঋষিঃ । অগ্নির্দেবতা । ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥