Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 34 / Mantra 1

58 Mantra
34/1
Devata- मनो देवता Rishi- शिवसङ्कल्प ऋषिः Chhand- विराट् त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
यज्जाग्र॑तो दू॒रमु॒दैति॒ दैवं॒ तदु॑ सु॒प्तस्य॒ तथै॒वैति॑।दू॒र॒ङ्ग॒मं ज्योति॑षां॒ ज्योति॒रेकं॒ तन्मे॒ मनः॑ शि॒वस॑ङ्कल्पमस्तु॥१॥

यत्। जाग्र॑तः। दू॒रम्। उ॒दैतीत्यु॒त्ऽऐति॑। दैव॑म्। तत्। ऊँ॒ इत्यूँ। सु॒प्तस्य॑। तथा॑। ए॒व। एति॑ ॥ दू॒र॒ङ्गममिति॑ दू॒रम्ऽग॒मम्। ज्योति॑षाम्। ज्योतिः॑। एक॑म्। तत्। मे॒। मनः॑। शि॒वस॑ङ्कल्प॒मिति॑ शि॒वऽस॑ङ्कल्पम्। अ॒स्तु॒ ॥१ ॥

Mantra without Swara
यज्जाग्रतो दूरमुदैति दैवन्तदु सुप्तस्य तथैवैति। दूरङ्गमञ्ज्योतिषाञ्ज्योतिरेकन्तन्मे मनः शिवसङ्कल्पमस्तु॥

यत्। जाग्रतः। दूरम्। उदैतीत्युत्ऽऐति। दैवम्। तत्। ऊँ इत्यूँ। सुप्तस्य। तथा। एव। एति॥ दूरङ्गममिति दूरम्ऽगमम्। ज्योतिषाम्। ज्योतिः। एकम्। तत्। मे। मनः। शिवसङ्कल्पमिति शिवऽसङ्कल्पम्। अस्तु॥१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে জগদীশ্বর বা রাজন্ ! আপনার কৃপা বলে (য়ৎ) যাহা (দেবম্) আত্মায় নিবাস কারী অথবা জীবাত্মার সাধন (দূরঙ্গমম্) দূরে গমনকারী, মনুষ্যকে দূরে লইয়া যাইবার গমনকারী বা বহু পদার্থ সমূহের গ্রহণকারী (জ্যোতিষাম্) শব্দাদি বিষয়সমূহের প্রকাশন শ্রোত্রাদি ইন্দ্রিয় সমূহকে (জ্যোতিঃ) প্রবৃত্তকারী (একম্) এক (জাগ্রতঃ) জাগ্রত অবস্থায় (দূরম্) দূরে দূরে (উৎ, ঐতি) পলায়ন করে (উ) এবং (তৎ) যাহা (সুপ্তস্য) সুপ্তের (তথা, এব) সেই প্রকার (এতি) ভিতর অন্তঃকরণে যায় (তৎ) উহা (মে) আমার (মনঃ) সংকল্প-বিকল্পাত্মক মন (শিবসংকল্পম্) কল্যাণকারী ধর্ম বিষয়ক ইচ্ছা সম্পন্ন (অস্তু) হউক ॥ ১ ॥
Essence
ভাবার্থঃ- যে মনুষ্য পরমেশ্বরের আজ্ঞার সেবন এবং বিদ্বান্দিগের সঙ্গ করিয়া বহুবিধ সামর্থ্যযুক্ত মনকে শুদ্ধ করে, যে জাগৃতাবস্থায় বিস্তৃত ব্যবহারকারী, সেই মন সুষুপ্তি অবস্থায় শান্ত হয় । যে বেগযুক্ত পদার্থগুলিতে অতিবেগবান্ জ্ঞানের সাধন হওয়ায় ইন্দ্রিয়দের প্রবর্ত্তক মনকে বশ করে, তাহারা অশুভ ব্যবহার ত্যাগ করিয়া শুভ ব্যবহারে মনকে প্রবৃত্ত করিতে পারে ॥ ১ ॥
Subject
॥ ও৩ম্ ॥ ॥ অথ চতুস্ত্রিংশাऽধ্যায়ারম্ভঃ ॥ ও৩ম্ বিশ্বা॑নি দেব সবিতর্দুরি॒তানি॒ পরা॑ সুব । য়দ্ভ॒দ্রং তন্ন॒ऽআ সু॑ব ॥ য়জুঃ৩০.৩ ॥ অথ মনসো বশীকরণবিষয়মাহ ॥ এখন মনকে বশ করিবার বিষয় বলা হইতেছে ॥
Mantra (Bengali)
য়জ্জাগ্র॑তো দূ॒রমু॒দৈতি॒ দৈবং॒ তদু॑ সু॒প্তস্য॒ তথৈ॒বৈতি॑ । দূ॒র॒ঙ্গ॒মং জ্যোতি॑ষাং॒ জ্যোতি॒রেকং॒ তন্মে॒ মনঃ॑ শি॒বসং॑কল্পমস্তু ॥ ১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়জ্জাগ্রত ইত্যস্য শিবসঙ্কল্প ঋষিঃ । মনো দেবতা । বিরাট্ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥