Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 33 / Mantra 97

97 Mantra
33/97
Devata- महेन्द्रो देवता Rishi- मेधातिथिर्ऋषिः Chhand- स्वराट् सतो बृहती Swara- मध्यमः
Mantra with Swara
अ॒स्येदिन्द्रो॑ वावृधे॒ वृष्ण्य॒ꣳ शवो॒ मदे॑ सु॒तस्य॒ विष्ण॑वि।अ॒द्या तम॑स्य महि॒मान॑मा॒यवोऽनु॑ ष्टुवन्ति पू॒र्वथा॑।इ॒मा उ त्वा। यस्या॒यम्। अ॒यꣳ स॒हस्र॑म्। ऊ॒र्ध्वऽऊ॒ षु णः॑॥९७॥

अ॒स्य। इत्। इन्द्रः॑। वा॒वृ॒धे॒। व॒वृ॒ध॒ऽइति॑ ववृधे। वृष्ण्य॑म्। शवः॑। मदे॑। सु॒तस्य॑। विष्ण॑वि ॥ अ॒द्य। तम्। अ॒स्य॒ म॒हि॒मान॑म्। आ॒यवः॑। अनु॑। स्तु॒व॒न्ति॒। पू॒र्वथेति॑ पू॒र्वऽथा॑ ॥९७ ॥

Mantra without Swara
अस्येदिन्द्रो वावृधे वृष्ण्यँ शवो मदे सुतस्य विष्णवि । अद्या तमस्य महिमानमायवोनुष्टुवन्ति पूर्वथा । इमाऽउ त्वा । यस्यायमयँ सहस्रमूर्ध्वऽऊ षु णः॥

अस्य। इत्। इन्द्रः। वावृधे। ववृधऽइति ववृधे। वृष्ण्यम्। शवः। मदे। सुतस्य। विष्णवि॥ अद्य। तम्। अस्य महिमानम्। आयवः। अनु। स्तुवन्ति। पूर्वथेति पूर्वऽथा॥९७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যে (ইন্দ্রঃ) পরম ঐশ্বর্য্যযুক্ত রাজা (বিষ্ণবি) ব্যাপক পরমাত্মায় (সুতস্য) উৎপন্ন (অস্য) এই সংসারের (মদে) আনন্দের জন্য (বৃষ্ণ্যম্) পরাক্রম (শবঃ) বল তথা জলকে (অদ্য) এই বর্ত্তমান সময়ে (বাবৃধে) বৃদ্ধি করে (অস্য) এই পরমাত্মার (ইৎ)(মহিমানম্) মহিমাকে (পূর্বথা) পূর্ব পুরুষদের তুল্য (আয়বঃ) স্বীয় কর্ম্মফলকে প্রাপ্ত হইবার জন্য মনুষ্যগণ (অনু, স্তুবন্তি) অনুকূল স্তুতি করে, (তম্) তাহাকে তোমরাও স্তুতি কর ॥ ঌ৭ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! তোমরা সর্বত্র ব্যাপক, সকল জগতের উৎপাদক, সকলের আধার এবং উত্তম ঐশ্বর্য্যের প্রাপক, ঈশ্বরের আজ্ঞা ও মহিমাকে জানিয়া সকল সংসারের উপকার কর তাহা হইলে তোমাকে নিরন্তর আনন্দ প্রাপ্ত হইবে ॥ ঌ৭ ॥ এই অধ্যায়ে অগ্নি, প্রাণ, উদান, দিন, রাত্রি, সূর্য্য, অগ্নি, রাজা, ঐশ্বর্য্য, উত্তম যান, বিদ্বান্, লক্ষ্মী, বৈশ্বানর, ঈশ্বর, ইন্দ্র, বুদ্ধি, বরুণ, অশ্বি, অন্ন, সূর্য্য, রাজপ্রজা, পরীক্ষক, ইন্দ্র ও বায়ু আদি পদার্থসমূহের গুণের বর্ণনা আছে । ইহার দ্বারা এই অধ্যায়ে কথিত অর্থের পূর্ব অধ্যায়ে কথিত অর্থ সহ সঙ্গতি জানা উচিত ॥ ইতি শ্রীমৎপরমহংসপরিব্রাজকাচার্য়াণাং পরমবিদুষাং শ্রীয়ুতবিরজানন্দসরস্বতীস্বামিনাং শিষ্যেণ পরমহংসপরিব্রাজকাচার্য়েণ শ্রীমদ্দয়ানন্দসরস্বতীস্বামিনা নির্মিতে সুপ্রমাণয়ুক্তে সংস্কৃতার্য়্যভাষাভ্যাং বিভূষিতে য়জুর্বেদভাষ্যে ত্রয়স্ত্রিংশোऽধ্যায়ঃ সমাপ্তিমগমৎ ॥
Subject
অথ মনুষ্যৈঃ পরমাত্মা স্তোতব্য ইত্যুপদিশ্যতে ॥ এখন মনুষ্যদিগকে পরমাত্মার স্তুতি করা উচিত, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒স্যেদিন্দ্রো॑ বাবৃধে॒ বৃষ্ণ্য॒ꣳ শবো॒ মদে॑ সু॒তস্য॒ বিষ্ণ॑বি । অ॒দ্যা তম॑স্য মহি॒মান॑মা॒য়বোऽনু॑ ষ্টুবন্তি পূ॒র্বথা॑ ॥ ঌ৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অস্যেত্যস্য মেধাতিথির্ঋষিঃ । মহেন্দ্রো দেবতা । স্বরাট্ সতো বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥