Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 33 / Mantra 93

97 Mantra
33/93
Devata- इन्द्राग्नी देवते Rishi- सुहोत्र ऋषिः Chhand- भुरिगनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
इन्द्रा॑ग्नीऽअ॒पादि॒यं पूर्वागा॑त् प॒द्वती॑भ्यः।हि॒त्वी शिरो॑ जि॒ह्वया॒ वाव॑द॒च्चर॑त् त्रि॒ꣳशत् प॒दा न्य॑क्रमीत्॥९३॥

इन्द्रा॑ग्नी॒ऽइतीन्द्रा॑ग्नी। अ॒पात्। इ॒यम्। पूर्वा॑। आ। अ॒गा॒त्। प॒द्वती॑भ्यः॒ऽइति॑ प॒त्ऽवती॑भ्यः ॥ हि॒त्वी। शिरः। जि॒ह्वया॑। वाव॑दत्। चर॑त्। त्रि॒ꣳशत्। प॒दा। नि। अ॒क्र॒मी॒त् ॥९३ ॥

Mantra without Swara
इन्द्राग्नीऽअपादियम्पूर्वागात्पद्वतीभ्यः । हित्वी शिरो जिह्वया वावदच्चरत्त्रिँशत्पदा न्यक्रमीत् ॥

इन्द्राग्नीऽइतीन्द्राग्नी। अपात्। इयम्। पूर्वा। आ। अगात्। पद्वतीभ्यःऽइति पत्ऽवतीभ्यः॥ हित्वी। शिरः। जिह्वया। वावदत्। चरत्। त्रिꣳशत्। पदा। नि। अक्रमीत्॥९३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ইন্দ্রাগ্নী) অধ্যাপক উপদেশকগণ ! যে (ইয়ম্) এই (অপাৎ) পদ ব্যতীত (পদ্বতীভ্যঃ) বহু পাদসম্পন্ন প্রজাদিগের দ্বারা (পূর্বা) প্রথম জায়মানা (আ, অগাৎ) আইসে, (শিরঃ) শিরকে (হিত্বী) ছাড়িয়া অর্থাৎ শির ব্যতীত জায়মান প্রাণিদিগের (জিহ্বয়া) বাণী দ্বারা (বাবদৎ) শীঘ্র বলে অর্থাৎ কুক্কুটাদির ডাক দ্বারা ঊষাকালের প্রতীতি হয় ইহাতে ডাক দেওয়া বা বলা ধর্ম ঊষায় আরোপণ করা হয়, (চরৎ) বিচরণ করে এবং (ত্রিংশৎ) ত্রিশ (পদা) প্রাপ্তির সাধন মুহূর্তগুলিকে (নি, অক্রমীৎ) নিরন্তর আক্রমণ করে সেই ঊষা প্রাতঃকালের বেলা তোমাদের জানা উচিত ॥ ঌ৩ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! যে বেগসম্পন্না, পাদ, শিরাদি অবয়বরহিত, প্রাণিদিগের জাগ্রত হওয়ার পূর্বেই ঘটমান, জাগিবার কারণ, প্রাণিদিগের সুখসমূহ দ্বারা শীঘ্র শীঘ্র বলিয়া ত্রিশ মুহূর্তের অনন্তর প্রত্যেক স্থানকে আক্রমণ করে, সেই ঊষা নিদ্রা, আলস্য ত্যাগ করিয়া তোমাদেরকে সুখের জন্য সেবন করা উচিত ॥ ঌ৩ ॥
Subject
অথোষর্বিষয়মাহ ॥ এখন ঊষার বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ইন্দ্রা॑গ্নীऽঅ॒পাদি॒য়ং পূর্বাऽऽऽগা॑ৎ প॒দ্বতী॑ভ্যঃ । হি॒ত্বী শিরো॑ জি॒হ্বয়া॒ বাব॑দ॒চ্চর॑ৎ ত্রি॒ꣳশৎ প॒দা ন্য॑ক্রমীৎ ॥ ঌ৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইন্দ্রাগ্নীত্যস্য সুহোত্র ঋষিঃ । ইন্দ্রাগ্নী দেবতে । ভুরিগনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥