Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 33 / Mantra 90

97 Mantra
33/90
Devata- इन्द्रो देवता Rishi- त्रित ऋषिः Chhand- निचृद् बृहती Swara- मध्यमः
Mantra with Swara
च॒न्द्रमा॑ऽअ॒प्स्वन्तरा सु॑प॒र्णो धा॑वते दि॒वि। र॒यिं पि॒शङ्गं॑ बहु॒लं पु॑रुस्पृह॒ꣳ हरि॑रेति॒ कनि॑क्रदत्॥९०॥

च॒न्द्रमाः॑। अ॒प्स्वित्य॒प्ऽसु। अ॒न्तः। आ। सु॒प॒र्णःऽइति॑ सुऽप॒र्णः। धा॒व॒ते॒। दि॒वि ॥ र॒यिम्। पि॒शङ्ग॑म्। ब॒हु॒लम्। पु॒रु॒स्पृह॒मिति॑ पु॒रु॒ऽस्पृह॑म्। हरिः॑। ए॒ति॒। कनि॑क्रदत् ॥९० ॥

Mantra without Swara
चन्द्रमाऽअप्स्वन्तरा सुपर्णा धावते दिवि । रयिम्पिशङ्गम्बहुलम्पुरुस्पृहँ हरिरेति कनिक्रदत् ॥

चन्द्रमाः। अप्स्वित्यप्ऽसु। अन्तः। आ। सुपर्णःऽइति सुऽपर्णः। धावते। दिवि॥ रयिम्। पिशङ्गम्। बहुलम्। पुरुस्पृहमिति पुरुऽस्पृहम्। हरिः। एति। कनिक्रदत्॥९०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! তোমরা যেমন (সুপর্ণঃ) সুন্দর চাল-চলন যুক্ত (চন্দ্রমাঃ) শৈত্যকর চন্দ্র (কনিক্রদৎ) শীঘ্র হ্রেষারব করিয়া (হরিঃ) অশ্বের তুল্য (দিবি) সূর্য্যালোকে (অপ্সু) অন্তরিক্ষের (অন্তঃ) মধ্যে (আ, ধাবতে) উত্তম প্রকার শীঘ্র গমন করে এবং (পুরুস্পৃহম্) বহুলোকের কাম্য (বহুলম্) বহু (পিশঙ্গম্) সুবর্ণাদি তুল্য বর্ণযুক্ত (রয়িম্) শোভা কান্তিকে (এতি) প্রাপ্ত হয়, সেইরূপ পুরুষকার সম্পন্ন হইয়া বেগপূর্বক লক্ষ্মীকে প্রাপ্ত কর ॥ ঌ০ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । হে মনুষ্যগণ ! যেমন সূর্য্য দ্বারা প্রকাশিত চন্দ্রাদি লোক অন্তরিক্ষে আসা-যাওয়া করে, যেমন উত্তম অশ্ব উচ্চরব করিয়া শীঘ্র দৌড়ায় তদ্রূপ তোমরা অত্যুত্তম অপূর্ব শোভা প্রাপ্ত হইয়া সকলকে সুখী কর ॥ ঌ০ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
চ॒ন্দ্রমা॑ऽঅ॒প্স্ব᳕ন্তরা সু॑প॒র্ণো ধা॑বতে দি॒বি । র॒য়িং পি॒শঙ্গং॑ বহু॒লং পু॑রু॒স্পৃহ॒ꣳ হরি॑রেতি॒ কনি॑ক্রদৎ ॥ ঌ০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
চন্দ্রমা ইত্যস্য ত্রিত ঋষিঃ । ইন্দ্রো দেবতা । নিচৃদ্ বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥