Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 33 / Mantra 88

97 Mantra
33/88
Devata- अश्विनौ देवते Rishi- वसिष्ठ ऋषिः Chhand- निचृद् बृहती Swara- मध्यमः
Mantra with Swara
आ या॑त॒मुप॑ भूषतं॒ मध्वः॑ पिबतमश्विना।दु॒ग्धं पयो॑ वृषणा जेन्यावसू॒ मा नो॑ मर्धिष्ट॒मा ग॑तम्॥८८॥

आ। या॒त॒म्। उप॑। भू॒ष॒त॒म्। मध्वः॑। पि॒ब॒त॒म्। अ॒श्वि॒ना॒ ॥ दु॒ग्धम्। पयः॑। वृ॒ष॒णा॒। जे॒न्या॒व॒सू॒ इति॑ जेन्याऽवसू। मा। नः॒। म॒र्धि॒ष्ट॒म्। आ। ग॒त॒म्। ॥८८ ॥

Mantra without Swara
आ यातमुप भूषतम्मध्वः पिबतमश्विना । दुग्धम्पयो वृषणा जेन्यावसू मा नो मर्धिष्टमा गतम् ॥

आ। यातम्। उप। भूषतम्। मध्वः। पिबतम्। अश्विना॥ दुग्धम्। पयः। वृषणा। जेन्यावसू इति जेन्याऽवसू। मा। नः। मर्धिष्टम्। आ। गतम्।॥८८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (বৃষণা) পরাক্রমশালী (জেন্যাবসূ) জয়শীলব্যক্তিদিগকে বাস করায় যাহারা অথবা জিতিবার যোগ্য বা জিতিয়াছে ধন যাহারা এমন (অশ্বিনা) বিদ্যাদি শুভ গুণ গুলিতে ব্যাপ্ত রাজপ্রজাগণ তোমরা উভয়ে সুখকে (আ, য়াতম্) উত্তম প্রকার প্রাপ্ত হও, প্রজাদিগকে (উপ, ভূষতম্) সুশোভিত কর, (মধ্বঃ) বৈদ্যক শাস্ত্রের রীতি দ্বারা সিদ্ধ কৃত মধুর রসকে (পিবতম্) পান কর, (পয়ঃ) জলকে (দুগ্ধম্) পূর্ণ কর অর্থাৎ কেহ জল ব্যতীত দুঃখী না থাকে । (নঃ) আমাদেরকে (মা) না (মর্দ্ধিষ্টম্) মারিও এবং ধর্ম দ্বারা বিজয় কে (আ, গতম্) উত্তম প্রকার প্রাপ্ত হও ॥ ৮৮ ॥
Essence
ভাবার্থঃ- যে রাজ প্রজাগণ সকলকে বিদ্যা ও উত্তম শিক্ষা দ্বারা সুশোভিত করিবে, সর্বত্র কৃত্রিম জলমার্গ দ্বারা জল উপস্থিত করিবে, শ্রেষ্ঠদিগকে না মারিয়া দুষ্টদিগকে মারিবে, তাহারা বিজেতা হইয়া অতুল লক্ষ্মী পাইয়া নিরন্তর সুখ লাভ করিবে ॥ ৮৮ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
আ য়া॑ত॒মুপ॑ ভূষতং॒ মধ্বঃ॑ পিবতমশ্বিনা । দু॒গ্ধং পয়ো॑ বৃষণা জেন্যাবসূ॒ মা নো॑ মর্ধিষ্ট॒মা গ॑তম্ ॥ ৮৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
আ য়াতমিত্যস্য বসিষ্ঠ ঋষিঃ । অশ্বিনৌ দেবতে । নিচৃদ্ বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥