Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 33 / Mantra 80

97 Mantra
33/80
Devata- महेन्द्रो देवता Rishi- बृहद्दिव ऋषिः Chhand- पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
तदिदा॑स॒ भुव॑नेषु॒ ज्येष्ठं॒ यतो॑ ज॒ज्ञऽ उ॒ग्रस्त्वे॒षनृ॑म्णः।स॒द्यो ज॑ज्ञा॒नो निरि॑णाति॒ शत्रू॒ननु॒ यं विश्वे॒ मद॒न्त्यूमाः॑॥८०॥

तत्। इत्। आ॒स॒। भुव॑नेषु। ज्येष्ठ॑म्। यतः॑। ज॒ज्ञे। उ॒ग्रः। त्वे॒षनृ॑म्ण॒ इति॑ त्वे॒षऽनृ॑म्णः ॥ स॒द्यः। ज॒ज्ञा॒नः। निरि॑णाति। शत्रू॑न्। अनु॑। यम्। विश्वे॑। मद॑न्ति। ऊमाः॑ ॥८० ॥

Mantra without Swara
तदिदास भुवनेषु ज्येष्ठँयतो जज्ञऽउग्रस्त्वेषनृम्णः । सद्यो जज्ञानो नि रिणाति शत्रूननु यँविश्वे मदन्त्यूमाः ॥

तत्। इत्। आस। भुवनेषु। ज्येष्ठम्। यतः। जज्ञे। उग्रः। त्वेषनृम्ण इति त्वेषऽनृम्णः॥ सद्यः। जज्ञानः। निरिणाति। शत्रून्। अनु। यम्। विश्वे। मदन्ति। ऊमाः॥८०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! (য়তঃ) যদ্দ্বারা (উগ্রঃ) তেজ স্বভাব বিশিষ্ট (ত্বেষনৃম্ণঃ) সুন্দর প্রকাশিত ধন দ্বারা যুক্ত বীর পুরুষ (জজ্ঞে) উৎপন্ন হইয়াছে, যে (জজ্ঞানঃ) উৎপন্ন (শত্রূন্) শত্রুদিগকে (সদ্যঃ) শীঘ্র (নিরিণাতি) নিরন্তর হত্যা করে, (বিশ্বে) সকল (ঊমাঃ) রক্ষাদি কর্ম কর্তাগণ (য়ম্) যাহার (অনু) পিছনে (মদন্তি) আনন্দ করে (তৎ, ইৎ) সেই ব্রহ্ম পরমাত্মা (ভুবনেষু) লোক-লোকান্তরগুলি মধ্যে (জ্যেষ্ঠম্) সর্বাপেক্ষা বড়, মান্য ও শ্রেষ্ঠ (আস) আছে, এইরকম তোমরা জানিও ॥ ৮০ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! যাহার উপাসনা দ্বারা শূরবীরত্ব প্রাপ্ত হইয়া শত্রুদিগকে বধ করিতে পারে, যাহার উপাসনা করিয়া বিদ্বান্গণ আনন্দিত হইয়া সকলকে আনন্দিত করে, সেই সর্বাপেক্ষা উৎকৃষ্ট, সকলের উপাস্য পরমেশ্বরের সব লোকেরা নিশ্চয় করুক ॥ ৮০ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
তদিদা॑স॒ ভুব॑নেষু॒ জ্যেষ্ঠং॒ য়তো॑ জ॒জ্ঞऽ উ॒গ্রস্ত্বে॒ষনৃ॑ম্ণঃ । স॒দ্যো জ॑জ্ঞা॒নো নিরি॑ণাতি॒ শত্রূ॒ননু॒ য়ং বিশ্বে॒ মদ॒ন্তূ্যমাঃ॑ ॥ ৮০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তদিত্যস্য বৃহদ্দিব ঋষিঃ । মহেন্দ্রো দেবতা । পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥